• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /খেলাধুলো
  • /বিধ্বংসী ব্রুকের ১‍৫৯ মিনিটের ভয়াল তাণ্ডব পাকিস্তানে! গিলের রেকর্ড ২২ দিনে ভেঙে হলেন ইতিহাসের দ্রুততম

বিধ্বংসী ব্রুকের ১‍৫৯ মিনিটের ভয়াল তাণ্ডব পাকিস্তানে! গিলের রেকর্ড ২২ দিনে ভেঙে হলেন ইতিহাসের দ্রুততম

বিধ্বংসী ব্রুকের ১‍৫৯ মিনিটের ভয়াল তাণ্ডবলীলা! ২১ চার ও ১০ ছয়ে ১১৬ বলে ২০২! গিলের রেকর্ড ২২ দিনে ভেঙে হলেন ইতিহাসের দ্রুততম

Written BySubhapam Saha
Published: Oct 22, 2026, 09:04 PM IST|Updated: Oct 22, 2026, 09:08 PM IST
joinshare
বিধ্বংসী ব্রুকের ১‍৫৯ মিনিটের ভয়াল তাণ্ডব পাকিস্তানে! গিলের রেকর্ড ২২ দিনে ভেঙে হলেন ইতিহাসের দ্রুততম

About the Author

Subhapam Saha

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

2

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

3

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

4

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

5

বিরাট সুযোগ: রেল,পিএসসি, বিমা ও ক্লার্ক-- শূন্যপদে আবেদন শুরু, একনজরে ৬টি বড় সরকারি চাকরির যোগ্যতা ও আবেদনের খুঁটিনাটি

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুক লিখলেন ইতিহাস! ওডিআই ক্রিকেটে ডাবল সেঞ্চুরি হাঁকানো প্রথম ইংরেজ ব্যাটার হওয়ার দিনেই ৫০ ওভারের আন্তর্জাতিক ফরম্যাটে মাইলস্টোন তৈরি করলেন। ইতিহাসের দ্রুততম দ্বিশতক অর্জনকারী ব্যাটার হয়ে গেলেন ব্রুক! আর মাত্র ২২ দিনে ভেঙে দিলেন শুভমন গিলের রেকর্ড! গত ৩০ সেপ্টেম্বর টিম ইন্ডিয়ার ওডিআই ও টেস্ট ক্য়াপ্টেন শুভমন, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গুয়াহাটিতে অনুষ্ঠিত দ্বিতীয় ওডিআই ম্যাচে ১৩৩ বলে ২২৩* রানের অনবদ্য বিধ্বংসী ইনিংস খেলে ইতিহাস লিখেছিলেন। তবে গিলের রেকর্ড আর তাঁর কাছে থাকল না, তিন সপ্তাহ পরেই ছিনিয়ে নিলেন ব্রুক। ২২ অক্টোবর, বৃহস্পতিবার রাওয়ালপিণ্ডি ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ড-পাকিস্তান মুখোমুখি হয়েছে পাকিস্তান ওডিআই ট্রাই সিরিজের তৃতীয় ম্য়াচে। আর এদিনই বিধ্বংসী ব্রুক সব রেকর্ড ভেঙে তছনছ করে দিলেন। টস জিতে কুশল মেন্ডিস ব্রুকদের ব্যাট করতে পাঠিয়ে ছিলেন। ইংল্য়ান্ড নির্দিষ্ট ওভারে ৪ উইকেট হারিয়ে ম্য়ামথ ৪২৯ রান তুলেছে। আর এই রানের ৪৭.০৯ শতাংশই করলেন ব্রুক। চারে নেমে ব্রুক ১১৬ বলে ২০২ রান করেন। ২ ঘণ্টা ৩৯ মিনিটের তাণ্ডবলীলায় ২১ চার ১০ ছক্কা হাঁকিয়েছেন! তাঁর স্ট্রাইক রেট ছিল ১৭৪.১৩।

আরও পড়ুন: স্রেফ ১ ছক্কায় অভিষেকের বিশ্বরেকর্ড! মুছে দিলেন আফগানিস্তানের শিনওয়ারির মাইলস্টোন

ওডিআই-তে দারুণ ছন্দে ব্রুক

ব্রুক তাঁর ওডিআই কেরিয়ারের ৪৬ নম্বর ম্যাচের ৪৬ তম ইনিংসে ৪১.৩৫-এর গড়ে ১৭৩৭ রান করেছেন। যার মধ্যে রয়েছে ৪টি সেঞ্চুরি ও ৮টি হাফ সেঞ্চুরি। ইংল্যান্ডের অধিনায়ক এদিন আন্তর্জাতিক ক্রিকেটেও নিজের ৭০০০ রান পূর্ণ করেছেন। এখনও পর্যন্ত ১৫৮টি আন্তর্জাতিক ম্যাচে ব্রুক ৪৪.৮৯-এর গড়ে  ১০৩-এর বেশি স্ট্রাইক রেটে মোট ৭০৪৯ রান করেছেন। এর মধ্যে রয়েছে ১৬টি সেঞ্চুরি ও ৩৬টি হাফ সেঞ্চুরি, যেখানে তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ৩১৭ রান। পাকিস্তানে ব্যাটিং করতে পছন্দ করেন ব্রুক। সেখানে ১৮ ম্যাচের ২১ ইনিংসে তিনি ৭৪.০৫ গড় ও ১০৮.১৯-এর স্ট্রাইক রেটে ১৩৩৩ রান করেছেন। এর মধ্যে রয়েছে ৫টি সেঞ্চুরি ও ২টি হাফ সেঞ্চুরি, আর টেস্ট ক্রিকেটে তাঁর সর্বোচ্চ সংগ্রহ ৩১৭ রান। চলতি বছর ১১টি ওডিআই ম্যাচে ব্রুক ৫৬.৭০-এর গড় ও ১২৬.৫৬ স্ট্রাইক রেটে ৫৬৭ রান করেছেন, যার মধ্যে রয়েছে জোড়া সেঞ্চুরি ও জোড়া হাফ সেঞ্চুরি। সব মিলিয়ে চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে ব্রুক। তিনি ৩৭ ওডিআই ও ৪১ ইনিংসে ৫০.৪১-এর গড়ে ও ১২২.৬৩ স্ট্রাইক রেটে মোট ১৮১৫ রান করেছেন, যার মধ্যে রয়েছে ৪ সেঞ্চুরি ও ১১ হাফ সেঞ্চুরি।

ট্রাইফেক্টায় গেইলের পর ব্রুক: ক্রিস গেইলের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে ব্রুক এক অনন্য কৃতিত্ব অর্জন করলেন—টেস্টে ট্রিপল সেঞ্চুরি, ওডিআই-তে ডাবল সেঞ্চুরি এবং টি-টোয়েন্টিআই-তে সেঞ্চুরি পেলেন!

আরও পড়ুন: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক জয়, সঞ্জু-নমনের ব্য়াটে সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Cricket