• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /খেলাধুলো
  • /WATCH: স্রেফ ১ ছক্কায় অভিষেকের বিশ্বরেকর্ড! মুছে দিলেন আফগানিস্তানের শিনওয়ারির মাইলস্টোন

WATCH: স্রেফ ১ ছক্কায় অভিষেকের বিশ্বরেকর্ড! মুছে দিলেন আফগানিস্তানের শিনওয়ারির মাইলস্টোন

স্রেফ ১ ছক্কায় অভিষেক শর্মা বিশ্বরেকর্ড করে ফেললেন! তিনি মুছে দিলেন আফগানিস্তানের শিনওয়ারির মাইলস্টোন

Written BySubhapam Saha
Published: Oct 22, 2026, 07:45 PM IST|Updated: Oct 22, 2026, 07:50 PM IST
joinshare
WATCH: স্রেফ ১ ছক্কায় অভিষেকের বিশ্বরেকর্ড! মুছে দিলেন আফগানিস্তানের শিনওয়ারির মাইলস্টোন

About the Author

Subhapam Saha

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টিআই সিরিজের শুরুতেই শ্রেয়স আইয়াররা দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে। রুদ্ধশ্বাস ম্যাচে মিচেল স্য়ান্টনারের নিউ জিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে ভারত। ২২ অক্টোবর, বৃহস্পতিবার ক্রায়েস্টচার্চে  হ্যাগলি ওভালে বিশ্বরেকর্ড করলেন অভিষেক শর্মা। কিউয়িদের ২২৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমেছিলেন দেশের দুই বিশ্বজয়ী সঞ্জু স্যামসন ও অভিষেক। ম্যাট হেনরির প্রথম বলেই তিনি ছয় ওড়ান। আর এই এক ছক্কায় তৈরি করে ফেললেন মাইলস্টোন। টি-টোয়েন্টিআই ক্রিকেটের ইতিহাসে প্রথম বলেই সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডটি এখন ভারতীয় ওপেনারের দখলে! তিনি মোট ৭ বার এমন করেলেন। সানরাইজার্স হায়দরবাদের ওপেনার ছাপিয়ে গেলেন আফগানিস্তানের শফিকুল্লাহ শিনওয়ারিকে। অভিষেক এখানেই থামেননি। ইনিংসের ষষ্ঠ ওভারে তিনি অ্যাডাম মিলনের বলে টানা দু'টি ছক্কা হাঁকান। সঞ্জু ও অভিষেক শুরুটা করেছিলেন একেবারে জুটিতে লুটি মেজাজেই। ওপেনিং পার্টনারশিপে তাঁরা ৬ ওভারের মধ্য়ে ৯৩ রান তুলে ফেলেছিলেন। পাওয়ারপ্লে ওভারে এক উইকেট হারিয়ে ৯৪ রান তুলতে সক্ষম হয় ভারতী। যা টি-টোয়েন্টিআই ম্যাচের প্রথম ছয় ওভারে ভারতের তৃতীয় সর্বোচ্চ স্কোর। অভিষেক যদিও ১২ বলে ২৯ রানের ইনিংস খেলে ফিরে যান।

আরও পড়ুন: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক জয়, সঞ্জু-নমনের ব্য়াটে সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত


টি-টোয়েন্টিআই-তে প্রথম বলে ছক্কা হাঁকানো ব্যাটারদের তালিকা নীচে দেওয়া হল

৭ – অভিষেক শর্মা (ভারত)
৬ – শফিকুল্লাহ শিনওয়ারি (আফগানিস্তান)
৫ – সূর্যকুমার যাদব (ভারত)
৪ – পল স্টারলিং (আয়ারল্যান্ড)
৪ – কলিন মুনরো (নিউজিল্যান্ড)
৪ – মহম্মদ নাভেদ (সংযুক্ত আরব আমিরশাহি)


আগামী শনিবার এই মাঠেই ফের মুখোমুখি হবে ভারত-নিউ জিল্যান্ড। দেখা যাক অভিষেক আর কী কী রেকর্ড করতে পারেন...

 October 22, 2026

আরও পড়ুন: এই নাহলে রজনীর 'জাবরা' ফ্যান! Jailer 2 দেখতে গোটা হলই বুক করলেন! চর্চায় টিম ইন্ডিয়ার বিশ্বকাপজয়ী নক্ষত্র

 

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
India vs New Zealand