• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /খেলাধুলো
  • /১৭৪ জনের প্রাণ বাঁচিয়ে ইজরায়েলে ‘হিরো’ ভারতীয় পাইলট! স্মিত মচ্ছরকে সচিন-সৌরভ-শেহওয়াগদের কুর্নিশ

১৭৪ জনের প্রাণ বাঁচিয়ে ইজরায়েলে ‘হিরো’ ভারতীয় পাইলট! স্মিত মচ্ছরকে সচিন-সৌরভ-শেহওয়াগদের কুর্নিশ

১৭৪ জনের প্রাণ বাঁচিয়ে ইজরায়েলে ‘হিরো’ হয়ে গিয়েছেন ভারতীয় পাইলট! স্মিত মচ্ছর। রক্তাক্ত হয়েও নিজের কর্তব্যে অটুট থেকেই অসাধ্য়সাধন করেছেন। তাঁকে কুর্নিশ সচিন-সৌরভ-শেহওয়াগদের

Written BySubhapam Saha
Published: Oct 01, 2026, 07:01 PM IST|Updated: Oct 05, 2026, 02:25 PM IST
joinshare
১৭৪ জনের প্রাণ বাঁচিয়ে ইজরায়েলে ‘হিরো’ ভারতীয় পাইলট! স্মিত মচ্ছরকে সচিন-সৌরভ-শেহওয়াগদের কুর্নিশ

About the Author

Subhapam Saha

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সবার মুখে এখন একটাই নাম! পাইলট স্মিত মচ্ছর। ১৭৪ জনের প্রাণ বাঁচিয়ে ইজরায়েলে এখন ‘হিরো’ এই  ভারতীয় পাইলট। সবাই ধন্য় ধন্য় করছে।  দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের বিমানে স্মিতের শরীরে একের পর এক কোপ বসিয়ে ছিলেন তাঁর কো-পাইলটই। সেই ওই বিমান ধ্বংস করার ছক কষেছিলেন বলে অভিযোগ! রক্তাক্ত হয়েও নিজের কর্তব্যে অটল ছিলেন স্মিত। আর এবার ভারতের ক্রিকেট মহারথীরা স্মিতকে কুর্নিশ জানাচ্ছেন। তালিকায় আছেন সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, যুবরাজ সিং, বীরেন্দ্র শেহওয়াগ, সুরেশ রায়না ও শিখর ধাওয়ান। দেখে নিন কে কী বললেন

সচিন তেন্ডুলকর: 'ক্যাপ্টেন স্মিত মচ্ছারের অবিশ্বাস্য সাহসিকতার কথা জানতে পারলাম। এক ভয়াবহ ও অভূতপূর্ব চ্যালেঞ্জের মুখে তিনি অসীম সাহসের পরিচয় দিয়েছেন। তিনি সত্যিকারের এক বাস্তব জীবনের হিরো। সমগ্র বিশ্ব আপনার জন্য গর্বিত।'

সৌরভ গঙ্গোপাধ্যায়: 'ক্যাপ্টেন স্মিত মচ্ছর, আপনার সাহস, বীরত্ব এবং নিঃস্বার্থ কর্মকাণ্ড সত্যিই অনুপ্রেরণাদায়ক। চরম সাহসিকতার প্রয়োজন ছিল এমন এক মুহূর্তে আপনি অটল থেকেছেন এবং একজন প্রকৃত হিরোর মানসিকতার পরিচয় দিয়েছেন। কুর্নিশ আপনার বীরত্ব ও নিষ্ঠাকে।

যুবরাজ সিং: 'কিছু মুহূর্তেই মানুষের প্রকৃত সত্তাকে প্রকাশ করে। মারাত্মক ভাবে আহত হওয়া সত্ত্বেও নিজের জীবনের চেয়ে অন্যদের জীবনকে প্রাধান্য দিয়ে ক্যাপ্টেন স্মিত মচ্ছার চরম বিপদের মুখে অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছেন। এমন সাহসিকতা গভীর শ্রদ্ধার দাবিদার। তাঁর জন্য রইল অদম্য মনোবল, দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্যের শুভকামনা।'

বীরেন্দ্র শেহওয়াগ: 'ফ্লাইদুবাই ফ্লাইট ১০৭৩-এর ক্যাপ্টেন স্মিত মচ্ছর ককপিটে ছুরিকাঘাতের শিকার হওয়ার পরেও পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। গুরুতর আহত হওয়া সত্ত্বেও তিনি ককপিটের দরজা খুলতে সক্ষম হন, যার ফলে যাত্রী ও ক্রু সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসতে পারেন এবং সকল যাত্রীকে রক্ষা করা সম্ভব হয়। তাঁর এই অসাধারণ সাহসিকতা ১৭৪ জনের জীবন বাঁচিয়েছে। চরম বিপদ ও গুরুতর আঘাতের মুখেও তিনি অন্যদের জীবন রক্ষায় অসীম সাহস ও অবিচল সংকল্পের পরিচয় দিয়েছেন; তাঁর এই বীরত্ব ও সাহসিকতা শত শত মানুষের জীবন বাঁচাতে এবং এক বড় ধরনের বিপর্যয় এড়াতে সহায়তা করেছে। ভারত ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে নিয়ে গর্বিত। আমরা তাঁর দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করছি।'

সুরেশ রায়না: 'একজন প্রকৃত বীর, ভারতের জন্য এক গর্বের মুহূর্ত! গুজরাতের সন্তান ক্যাপ্টেন স্মিত মচ্ছরকে জানাই স্যালুট; গুরুতর আহত হওয়া সত্ত্বেও তাঁর অসাধারণ সাহস ও উপস্থিত বুদ্ধি ১৭৪টি মূল্যবান জীবন বাঁচাতে সাহায্য করেছে। আপনার সাহসিকতা, নিঃস্বার্থপরতা ও দৃঢ় সংকল্প সত্যিই অনুপ্রেরণাদায়ক। সমগ্র দেশ আপনার জন্য গর্বিত। আপনার দ্রুত আরোগ্য কামনা করি। জয় হিন্দ।'

শিখর ধাওয়ান: 'সাহসিকতার কিছু ঘটনা মানুষকে বাকরুদ্ধ করে দেয়। এক অভাবনীয় পরিস্থিতিতে ১৭৪ জনের জীবন রক্ষায় ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের সাহসিকতা সত্যিই অনুপ্রেরণাদায়ক।'

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source