WATCH: স্রেফ ১ ছক্কায় অভিষেকের বিশ্বরেকর্ড! মুছে দিলেন আফগানিস্তানের শিনওয়ারির মাইলস্টোন
স্রেফ ১ ছক্কায় অভিষেক শর্মা বিশ্বরেকর্ড করে ফেললেন! তিনি মুছে দিলেন আফগানিস্তানের শিনওয়ারির মাইলস্টোন
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টিআই সিরিজের শুরুতেই শ্রেয়স আইয়াররা দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে। রুদ্ধশ্বাস ম্যাচে মিচেল স্য়ান্টনারের নিউ জিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে ভারত। ২২ অক্টোবর, বৃহস্পতিবার ক্রায়েস্টচার্চে হ্যাগলি ওভালে বিশ্বরেকর্ড করলেন অভিষেক শর্মা। কিউয়িদের ২২৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমেছিলেন দেশের দুই বিশ্বজয়ী সঞ্জু স্যামসন ও অভিষেক। ম্যাট হেনরির প্রথম বলেই তিনি ছয় ওড়ান। আর এই এক ছক্কায় তৈরি করে ফেললেন মাইলস্টোন। টি-টোয়েন্টিআই ক্রিকেটের ইতিহাসে প্রথম বলেই সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডটি এখন ভারতীয় ওপেনারের দখলে! তিনি মোট ৭ বার এমন করেলেন। সানরাইজার্স হায়দরবাদের ওপেনার ছাপিয়ে গেলেন আফগানিস্তানের শফিকুল্লাহ শিনওয়ারিকে। অভিষেক এখানেই থামেননি। ইনিংসের ষষ্ঠ ওভারে তিনি অ্যাডাম মিলনের বলে টানা দু'টি ছক্কা হাঁকান। সঞ্জু ও অভিষেক শুরুটা করেছিলেন একেবারে জুটিতে লুটি মেজাজেই। ওপেনিং পার্টনারশিপে তাঁরা ৬ ওভারের মধ্য়ে ৯৩ রান তুলে ফেলেছিলেন। পাওয়ারপ্লে ওভারে এক উইকেট হারিয়ে ৯৪ রান তুলতে সক্ষম হয় ভারতী। যা টি-টোয়েন্টিআই ম্যাচের প্রথম ছয় ওভারে ভারতের তৃতীয় সর্বোচ্চ স্কোর। অভিষেক যদিও ১২ বলে ২৯ রানের ইনিংস খেলে ফিরে যান।
আরও পড়ুন: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক জয়, সঞ্জু-নমনের ব্য়াটে সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত
টি-টোয়েন্টিআই-তে প্রথম বলে ছক্কা হাঁকানো ব্যাটারদের তালিকা নীচে দেওয়া হল
৭ – অভিষেক শর্মা (ভারত)
৬ – শফিকুল্লাহ শিনওয়ারি (আফগানিস্তান)
৫ – সূর্যকুমার যাদব (ভারত)
৪ – পল স্টারলিং (আয়ারল্যান্ড)
৪ – কলিন মুনরো (নিউজিল্যান্ড)
৪ – মহম্মদ নাভেদ (সংযুক্ত আরব আমিরশাহি)
আগামী শনিবার এই মাঠেই ফের মুখোমুখি হবে ভারত-নিউ জিল্যান্ড। দেখা যাক অভিষেক আর কী কী রেকর্ড করতে পারেন...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)