SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

দুর্গাপুজো কি আদতে শস্যদেবীরই পুজো? আজও দুর্গার মহিষমর্দিনীরূপের ভিতরে উঁকি দিচ্ছে আদি মাতার ন'টি উদ্ভিদ

Durga Puja Nabapatrika: এবার সপ্তমী দু'দিন। আগামীকাল শনিবার এবং পরদিন রবিবার। তিথির কিছু বিশেষত্বের জন্যই এবার এই তিথি-পরিস্থিতি। আর সপ্তমী মানেই তো নবপত্রিকা তথা কলাবউ। কী এই কলাবউ? একে নবপত্রিকা পুজো কেন বলে? দুর্গাপুজোর সঙ্গে এর সম্পর্ক কী?

Written By Soumitra Sen
Published: Oct 16, 2026, 05:43 PM IST | Updated: Oct 16, 2026, 05:54 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সপ্তমী মানেই নবপত্রিকা। ষষ্ঠীর বোধনের পরেই নবপত্রিকার প্রহর গোনার শুরু। বাঙালির প্রধান উৎসব দুর্গাপুজোয় অন্যতম গুরুত্বপূর্ণ আচার মহাসপ্তমীর এই নবপত্রিকা। নবপত্রিকা দুর্গাপুজোর অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি সাধারণ মানুষের কাছে 'কলাবউ' নামে বেশি পরিচিত। 'নবপত্রিকা' শব্দটির আক্ষরিক অর্থ ন'টি গাছের পাতা। এটি ন'টি ভিন্ন উদ্ভিদের সমাহার। এগুলি নিছক উদ্ভিদ নয়। এই নয়টি উদ্ভিদ দেবী দুর্গার নয়টি ভিন্ন রূপ বা শক্তির প্রতীক।

আরও পড়ুন: ১৯০ কিমি পথ উজিয়ে ঢাকের বোল আর কাশের দ্যুতির মধ্যে তাঁরা খুঁজে নিচ্ছেন আদি-অকৃত্রিম বাংলার পুজো

ন'টি উদ্ভিদ, দুর্গার ন'টি রূপ

যে নয়টি উদ্ভিদকে দেবী দুর্গার নয়টি ভিন্ন রূপ বা শক্তির প্রতীক হিসেবে ধরা হয়, সেই উদ্ভিদগুলি হল:

• কদলী বা রম্ভা (কলাগাছ): দেবী ব্রহ্মাণী
• কচু: দেবী কালিকা
• হরিদ্রা (হলুদ): দেবী উমা
• জয়ন্তী: দেবী কার্তিকী
• বিল্ব (বেলপাতা): দেবী শিবা

 

• দাড়িম্ব (ডালিম): দেবী রক্তদন্তিকা
• অশোক: দেবী শোকরহিত
• মানকচু: দেবী চামুণ্ডা
• ধান: দেবী লক্ষ্মী

আরও পড়ুন: ১৮৩০ থেকে ২০২৬, বর্ধমান থেকে দিনাজপুর, জমিদার 

পুজো ও আচার

মহাসপ্তমীর দিন ভোরে নবপত্রিকাকে নিকটস্থ নদী বা জলাশয়ে নিয়ে গিয়ে স্নান করানো হয়। সম্ভব হলে গঙ্গার জলে। পুরোহিত নিজেই কাঁধে করে নবপত্রিকা নিয়ে যান। কোন কোন সময় বাড়ির কর্তা কিংবা ক্লাবের সদস্যও এই কাজটি করেন। পিছন পিছন ঢাকিরা ঢাক বাজাতে বাজাতে যান। মহিলারা শঙ্খ ও উলুধ্বনি করেন। স্নানের পরে তাঁকে নতুন শাড়ি পরানো হয়। একটি সপত্র কলাগাছের সঙ্গে বাকি আটটি উদ্ভিদ বাঁধা হয়। শ্বেত অপরাজিতার লতা দিয়ে বেঁধে গাছটিকে এক নারীর আকার দেওয়া হয়। তারপর সিঁদুরচর্চিত করে দুর্গা প্রতিমার ডান দিকে এই কলাবউকে স্থাপন করা হয়। এরপর দেবীর প্রাণপ্রতিষ্ঠা ও মহাস্নান। পূজামণ্ডপে নবপত্রিকা প্রবেশের মধ্যে দিয়ে দুর্গাপুজোর মূল অনুষ্ঠানটির প্রথাগত সূচনা। নবপত্রিকা প্রবেশের পর দর্পণে দেবীকে মহাস্নান করানো হয়। এরপর বাকি দিনগুলিতে নবপত্রিকা প্রতিমাস্থ দেবদেবীদের সঙ্গেই পূজিত হতে থাকেন।

শস্যদেবীরই পুজো

গবেষকদের মতে, নবপত্রিকার পূজা প্রকৃতপক্ষে শস্যদেবীরই পুজো। ড. শশিভূষণ দাশগুপ্ত লিখেছেন, ''এই শস্যবধূকেই দেবীর প্রতীক হিসেবে গ্রহণ করিয়া প্রথমে পূজা করিতে হয়, তাহার কারণ শারদীয়া পূজা মূলে বোধহয় এই শস্য-দেবীরই পূজা।''

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

ZEENEWS TRENDING STORIES