• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /ধর্মকর্ম
  • /কবে কোজাগরী লক্ষ্মীপুজো? পূর্ণিমা কখন পড়ছে? কোজাগরীর শুভ সময়, জানেন? কী করলে মা লক্ষ্মী খুশি হয়ে কৃপা করেন?

কবে কোজাগরী লক্ষ্মীপুজো? পূর্ণিমা কখন পড়ছে? কোজাগরীর শুভ সময়, জানেন? কী করলে মা লক্ষ্মী খুশি হয়ে কৃপা করেন?

Durga Puja 2026: দুর্গাপুজোর পরেই এই লক্ষ্মীপুজোর গুরুত্ব। এটি সাধারণত আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতেই পালিত হয়। মা লক্ষ্মীর আগমনের মাধ্যমে ঘরে সুখ-শান্তি এবং সমৃদ্ধি আসে বলে বিশ্বাস। কোজাগরী লক্ষ্মীপূজা দেবী লক্ষ্মীর আরাধনার এক প্রাচীন উৎসব।

Written BySoumitra Sen
Published: Oct 02, 2026, 03:25 PM IST|Updated: Oct 05, 2026, 02:17 PM IST
joinshare
কবে কোজাগরী লক্ষ্মীপুজো? পূর্ণিমা কখন পড়ছে? কোজাগরীর শুভ সময়, জানেন? কী করলে মা লক্ষ্মী খুশি হয়ে কৃপা করেন?

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাঙালির এমনিতেই বারো মাসে ১৩ পার্বণ। আর সেই সিরিজ অফ পার্বণেরই একটা অংশ লক্ষ্মীপুজো। কোজাগরী লক্ষ্মীপুজো। দুর্গাপুজো তো আছেই, কিন্তু দুর্গাপুজো শেষ হতে না হতেই যে-পুজো নিয়ে ঘরে ঘরে বাঙালি সবচেয়ে বেশি উত্তেজিত থাকে, সেটা হল লক্ষ্মীপুজো। কবে এ বছর কোজাগরী লক্ষ্মীপুজো? কত তারিখে পড়ছে?

লক্ষ্মীপুজোর গুরুত্ব

দুর্গাপুজোর পরেই এই লক্ষ্মীপুজোর গুরুত্ব। এটি সাধারণত আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতেই পালিত হয়। মা লক্ষ্মীর আগমনের মাধ্যমে ঘরে সুখ-শান্তি এবং সমৃদ্ধি আসে বলে বিশ্বাস। কোজাগরী লক্ষ্মীপূজা দেবী লক্ষ্মীর আরাধনার এক প্রাচীন উৎসব। প্রত্যেক গৃহস্থ বাড়িতে তাই আড়ম্বরের সঙ্গে লক্ষ্মীপূজার আয়োজন হয়। ভক্তরা আচার-অনুষ্ঠানের মাধ্যমে সারারাত জেগে এই লক্ষ্মীপুজোর উৎসবটি উদযাপন করেন। সমৃদ্ধ এক জীবনের জন্য ঈশ্বরের আশীর্বাদ লাভই এই আরাধনার উদ্দেশ্য।

কে জাগে!

কোজাগরী পূজা হল দেবী লক্ষ্মীকে উৎসর্গ করে কাটানো একটি পুণ্য ও পবিত্র রাত্রি। যে রাতে লক্ষ্মীর উপাসনাই দস্তুর। সংসারে সমৃদ্ধি লাভের উদ্দেশ্যেই উদযাপন করা হয় এই ব্রত। বিশ্বাস, যারা জেগে থেকে এই রাত কাটান, তাঁদের উপর ঝরে পড়ে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ। কো জাগর! মানে, কে জাগে!

কোজাগরী লক্ষ্মীপুজোর সময়সূচি

এ বছর কোজাগরী লক্ষ্মীপুজো কত তারিখে? সময়সূচি কী?
বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী, এবছর কোজাগরী লক্ষ্মীপূজা পড়ছে:
আগামী ২৫ অক্টোবর, রবিবার
বাংলা ক্যালেন্ডার অনুযায়ী দিনটি ৭ কার্তিক, ১৪৩৩
পূর্ণিমা তিথি শুরু হবে ২৫ অক্টোবর সকাল ১১:৫৫ মিনিট থেকে
পূর্ণিমা তিথি শেষ হবে পরদিন ২৬ অক্টোবর সকাল ৯:৪১ মিনিটে
পুজোর শুভ সময় শুরু হচ্ছে ২৫ অক্টোবর সকাল ৭:২০ মিনিটে শুভ সময় শেষ হচ্ছে পরদিন ২৬ অক্টোবর সকাল ৯:২৭ মিনিটে

দুর্গাপুজোর নির্ঘণ্ট

পঞ্চমী: ১৬ অক্টোবর, শুক্রবার (মতান্তরে ১৬ অক্টোবর ষষ্ঠী, ফলে এদিন ষষ্ঠীর বোধন রয়েছে)

ষষ্ঠী : ১৭ অক্টোবর, শনিবার (কোনো কোনো পঞ্জিকামতে ১৭ অক্টোবর সপ্তমী)

মহাসপ্তমী: ১৮ অক্টোবর, রবিবার (কোনো কোনো পঞ্জিকা মতে ১৭-১৮ অক্টোবর দুই দিনই সপ্তমী তিথি পড়েছে)

মহাষ্টমী: ১৯ অক্টোবর, সোমবার (এদিনই সন্ধিপুজো)

মহানবমী: ২০ অক্টোবর, মঙ্গলবার

বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন: ২১ অক্টোবর, বুধবার

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source