SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

কোজাগরী লক্ষ্মীপুজো কবে ২৫, না ২৬ অক্টোবর? লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত ক'টায়? সবচেয়ে পবিত্র নিশীথকাল কখন?

Kojagari Lakshmi Puja 2026: দুর্গাপুজোর আমেজ কাটতে না কাটতেই ঘরে ঘরে শুরু হয় লক্ষ্মীর আরাধনা। লক্ষ্মীকে আহ্বান জানানোর মহা প্রস্তুতি চলবে যেখান-যেখানে দুর্গাপুজো হয়েছে সব জায়গাতেই-- বারোয়ারি থেকে বনেদি বাড়ি। এ বছর কবে লক্ষ্মীপুজো? লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত জানেন? কখন লক্ষ্মীপুজোর নিশীথকাল?

Written By Soumitra Sen
Published: Oct 22, 2026, 04:27 PM IST | Updated: Oct 22, 2026, 04:52 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমরা সকলেই জানি, দুর্গাপুজোর আমেজ কাটতে না কাটতেই ঘরে ঘরে শুরু হয়ে যাবে মা লক্ষ্মীর আরাধনা। লক্ষ্মীদেবীকে আহ্বান জানানোর মহা প্রস্তুতি চলবে যেখান-যেখানে দুর্গাপুজো হয়েছে সব জায়গাতেই-- বারোয়ারি থেকে বনেদি বাড়ি। জানেন কি এ বছর কবে লক্ষ্মীপুজো? লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত জানেন? লক্ষ্মীপুজোর নিশীথকাল কখন?

আরও পড়ুন: আগামী বছরের দুর্গাপুজোয় বিরাট চমক! ২০২৭ সালের দুর্গাপুজোর সম্পূর্ণ সূচি জানেন?

কোজাগরী লক্ষ্মী পুজো

জানা গিয়েছে, কোজাগরী লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৭ কার্তিক, ২৫ অক্টোবর, রবিবার। বিজয়াদশমীর মাত্র কয়েক দিনের মাথাতেই লক্ষ্মী পুজো। ধনদেবীর আরাধনার আনন্দে মেতে ওঠে প্রতিটি বাঙালি পরিবার। ধন-সম্পদ ও সুখ-শান্তির আশায় সকলে আবাহনের আয়োজন করেন মা লক্ষ্মীর।

কোজাগরীর প্রদোষকাল কখন?

লক্ষ্মী পুজোর সময়কাল ৭ কার্তিক (২৫ অক্টোবর) ১০.৫৯ মিনিট থেকে ৮ কার্তিক (২৬ অক্টোবর) সকাল ৯.৫০ মিনিট পর্যন্ত থাকছে। পঞ্জিকামতে পুজো সমাপনের সেরা সময় প্রদোষকাল। কখন এই প্রদোষকাল? সন্ধ্যা ৫টা ০১ মিনিট থেকে রাত্রি ৩টা ৩৭ মধ্যে। এই সময়ের মধ্যেই শ্রীশ্রীকোজাগরী লক্ষ্মী পূজা এবং শ্রীশ্রীসত্যনারায়ণ ব্রত সম্পন্নের নির্দেশ রয়েছে।

কেন এই লক্ষ্মীকে 'কোজাগরী' বলে?

'কোজাগরী' শব্দটির ভেতরে লুকিয়ে রহস্য! কোজাগরী শব্দটি এসেছে কোজাগর থেকে। এর অর্থ 'কে জেগে আছো?'। মনে করা হয়, এই বিশেষ রাতে ধনদেবী মা লক্ষ্মী স্বর্গ থেকে মর্ত্যে নেমে আসেন। এসে ঘরে ঘরে ঘুরে দেখেন কে জেগে রয়েছে। পঞ্জিকাতেও উল্লেখ রয়েছে এই নিশিপালনের কথা, যেখানে নারকেল, চিঁড়ে ভক্ষণ, নারকেলের জলপান এবং অক্ষক্রীড়ার মাধ্যমে পূর্ণিমার রাত জেগে কাটালে পরিবারে শ্রী ও ধনবৃদ্ধি ঘটে।

প্রতিটি বাঙালির ঘরে ঘরে ইতিমধ্যেই নারকেল নাড়ু, মুড়ি, খই আর আলপনার হাঁড়ি নিয়ে শুরু হয়ে গেছে তোড়জোড়। বিজয়ার প্রীতি ও ভালোবাসার মাঝেই এই রবিবার মা লক্ষ্মীর চরণচিহ্ন এঁকে তাঁকে নিজের ঘরে স্থায়ী আসন দেওয়ার শুভ ক্ষণটি কিন্তু এসে হাজির।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

ZEENEWS TRENDING STORIES