SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

পুজোয় এই কয়েকটি ভুল করলে ভয়ানক রুষ্ট হন কার্তিক! সাত টোটকা পালনেই মিলবে সাতরাজার ধন

Kartik Puja 2026: কার্তিকেয় বা কার্তিক যুদ্ধদেবতা, দেবসেনাপতি। তারকাসুর বধের জন্য তাঁর জন্ম। কার্তিক বৈদিক দেবতা নন; পৌরাণিক। প্রাচীন ভারতে প্রায় সর্বত্রই কার্তিক পুজোর প্রচলন ছিল। কার্তিক একাধিক নামে অভিহিত– কৃত্তিকাসুত, আম্বিকেয়, স্কন্দ, শিখিধ্বজ, অগ্নিজ, শরজ, তারকারি, শক্তিপাণি, বিশাখ, ষড়ানন, ষন্মাতুর, কুমার, সৌরসেন, গৌরীসুত, আগ্নিক ইত্যাদি।

Written By Soumitra Sen
Published: Nov 15, 2026, 12:56 PM IST | Updated: Nov 15, 2026, 01:03 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলায় কার্তিক পুজোর সঙ্গে জড়িয়ে এক ধরনের মিষ্টি রসিকতা। নববিবাহিতদের বাড়িতে অনেকেই কার্তিক ঠাকুর ফেলে মজা করেন। প্রচলিত লোকবিশ্বাস, নিষ্ঠাভরে কার্তিক পুজো করলে সন্তানহীনের সন্তানলাভ হয়। এবং সন্তানজন্মের পরে কার্তিকপুজো করলে সন্তানের মঙ্গল হয়। শুধু বাংলায় নয়, দক্ষিণ ভারতেও কার্তিকপুজো প্রচলিত। তামিল লোকবিশ্বাস অনুযায়ী, কার্তিক তথা মুরুগান তামিলদেশের রক্ষাকর্তা। দক্ষিণ ভারত, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, মরিশাস-- যেখানে যেখানে তামিল জাতিগোষ্ঠীর প্রভাব বেশি, সেখানেই মুরুগানের পুজো প্রচলিত। তবে, কার্তিক যেন খুব বেশি করে বাংলার, বাঙালির।

আরও পড়ুন: ছটপুজোর গভীর রহস্য জানেন? জানেন, কেন ছটপুজোয় কোনও পুরোহিত লাগে না?

রসিকতার ছলে

রসিকতার ছলে এ পুজোর আয়োজন হলেও কার্তিক পুজোটি কিন্তু মোটেই হালকাচালের কোনও বিষয় নয়। বরং এ-পুজোয় কয়েকটি ভুল করলে ভয়ানক রুষ্ট হন দেবসেনাপতি কার্তিক! আবার উল্টোটাও ঘটে। কয়েকটি সামান্য় নিয়ম সার্থক ভাবে মানলেই কার্তিক আরাধনায় মেলে সাতরাজার ধন। দম্পতির জীবন ভরে ওঠে আনন্দে। সংসারে আসে সমৃদ্ধি আসে! পূজক দম্পতির নামযশ বৃদ্ধি পায়! কী কী করলে রেগে যান কার্তিকঠাকুর? আর কী করলে খুশি হন? আসুন, জেনে নেওয়া যাক!

তুলসী

কার্তিকপুজোর দিনে সকালবেলায় তুলসী গাছের পুজো অত্যন্ত শুভ। এদিন দু’বেলা তুলসীকে জল নিবেদন করুন। সন্ধে হলে সেই তুলসীমঞ্চেই জ্বালতে পারেন ঘিয়ের প্রদীপ।

যত্নে-ভালোবাসায়

যেহেতু রসিকতার ছলেই নবদম্পতির বাড়ির দোরে কার্তিক মূর্তি রেখে যাওয়া হয়, তাই বিষয়টিকে বাড়ির কর্তাব্যক্তিরা সব সময় সিরিয়াসলি নেন না। বরং বাড়ির দরজায় কার্তিকমূর্তি দেখলে অনেকেই বিরক্ত হন, রেগে যান। কিন্তু সেটা একেবারেঅ অনুচিত। গৃহদ্বারে ঠাকুর এলে তাঁকে যত্নে ও ভালোবাসায় গ্রহণ করাই শ্রেয়।

একত্রে

স্বামী বা স্ত্রী যেন কখনোই পৃথকভাবে কার্তিক পুজো না করেন। দম্পতিদের একসঙ্গে এ পুজো করা বিধি। একসঙ্গে আসনে বসতে হয়।

রক্তকরবী

কার্তিকের পছন্দের ফুল রক্তকরবী। সম্ভব হলে অবশ্যই তাঁর পুজোয় রাখুন এই ফুল। তবে, যদি হাতের সামনে এই ফুল পাওয়া না যায়, তা হলে সেক্ষেত্রে সাদা বা হলুদ করবীও চলতে পারে।

নিবেদন

কার্তিকপুজোর সময়ে অবশ্যই একটি বাঁশি, তীর-ধনুক এবং একটি ময়ূরের পালক দিতে হয় দেবমূর্তির কাছে। এছাড়া, কার্তিক দেবতাকে অর্পণ করুন পাঁচ ফল। সম্ভব হলে তাঁকে নিবেদন করতে পারেন পায়েস ভোগও। কথিত আছে, পুজোর দিন দানধ্যান করা অত্যন্ত ফলদায়ী। এদিন শিশুদের ফল, চকোলেট এবং জামাকাপড় দিলে তুষ্ট হন কার্তিক।

কার্তিক-পরিচয়

কার্তিকেয় বা কার্তিক যুদ্ধদেবতা, দেবসেনাপতি তিনি। তারকাসুর বধের জন্য তাঁর জন্ম। তবে কার্তিক বৈদিক দেবতা নন; তিনি পৌরাণিক দেবতা। যদিও প্রাচীন ভারতে প্রায় সর্বত্রই কার্তিক পুজোর প্রচলন ছিল। কার্তিক একাধিক নামে অভিহিত– কৃত্তিকাসুত, আম্বিকেয়, স্কন্দ, শিখিধ্বজ, অগ্নিজ, শরজ, তারকারি, শক্তিপাণি, বিশাখ, ষড়ানন, ষন্মাতুর, কুমার, সৌরসেন, গৌরীসুত, আগ্নিক ইত্যাদি।

কেন নবদম্পতির দ্বারে ফেলা হয় কার্তিক?

আসলে ধর্মে-কর্মে ঘোর সিরিয়াস পাঁজি-তিথি-নক্ষত্র-মন্ত্র-তন্ত্র শাসিত বাঙালির পুজো-আচ্চার ক্ষেত্রে কার্তিকপুজো হয়তো একটা 'ব্রিদিং স্পেস' তৈরি করে। সমাজ এমন একটা পুজোর আয়োজন হয়তো মনে-মনে চাইছিল, যে-পুজোটা অত কড়া নিয়মবদ্ধতায় উদযাপন না করলেও চলে। অধিকাংশ দেবদেবীই তো রোষকষায়িত, পান থেকে চুন খসলেই শাপটাপ দিয়ে দেন! বড় ভয়ে-ভয়ে কম্পিতহৃদয়ে সেসব পুজো সামলাতে হয়। কিন্তু এই একটিই একান্ত আপন পুজো আছে বাঙালির আস্তিনে, যে-পুজোর ঠাকুরটিকে নিয়ে দিব্য মজায় মত্ত হওয়া চলে। এর মূর্তি নির্ভয়ে অন্যের দোরগোড়ায় ফেলে আসা চলে, এর মূর্তি নিয়ে নানা ছেলেখেলাও করা চলে। তবে, হ্যাঁ, পুজোটা কিন্তু ছেলেখেলা নয়। সেটা নিখুঁত ভাবেই করতে হয়। না হলে ঈপ্সিত ফল মেলে না!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

ZEENEWS TRENDING STORIES