• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /ধর্মকর্ম
  • /ছটপুজোর গভীর রহস্য জানেন? জানেন, কেন ছটপুজোয় কোনও পুরোহিত লাগে না?

ছটপুজোর গভীর রহস্য জানেন? জানেন, কেন ছটপুজোয় কোনও পুরোহিত লাগে না?

Chhath Puja 2026: ছট অবশ্যই আপাত ভাবে এক ধর্মীয় অনুষ্ঠান। কিন্তু এ-ও ঠিক, ছট যত না ধর্মীয়, তার চেয়েও বেশি সাংস্কৃতিক। ছটপুজোর পিছনে এই আদর্শ কাজ করে বলেই এই পুজোয় ব্রাহ্মণের উপস্থিতি আবশ্যিক নয়। তবে কেউ যদি মনে করেন, তিনি ব্রাহ্মণের উপস্থিতিতে বা ব্রাহ্মণের মাধ্যমেই ব্রত উদযাপন করবেন, তা করতেও পারেন।

Written BySoumitra Sen
Published: Nov 15, 2026, 11:18 AM IST|Updated: Nov 15, 2026, 11:22 AM IST
joinshare
ছটপুজোর গভীর রহস্য জানেন? জানেন, কেন ছটপুজোয় কোনও পুরোহিত লাগে না?

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
Alia Bhatt:  '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

Alia Bhatt: '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

2

Chandannagar Jagadhatri Puja 2026: চন্দননগরের পুজোয় এই প্রথম আধা সামরিক বাহিনী! ২৪ ঘণ্টা CCTV দেখছে সব, কটা থেকে কটা No Entry? এল বড় আপডেট

3

VIRAL VIDEO: 'দয়া করে সাহায্য করুন, অন্তত একটা কাজ দিন'! বলিউড কাঁপানো স্টার ২ বছর শয্যাশায়ী... ভাইরাল ভিডিয়োতে চেনাই দায়! ভক্তদের চোখে জল

4

'বাংলায় ধর্ষণকারী-গুন্ডাদের জায়গা নেই, বাংলাদেশ ভাগো', রতন শেখের এনকাউন্টারের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

5

China–India Relations: ভারতের আকাশে চিনের সামরিক বিমান! বারবার সতর্কবার্তা সত্ত্বেও সিকিমেই অনড়! ২৫০০০ ফুটে ২৫ মিনিট চক্কর...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুরু হয়ে গিয়েছে ছট উৎসব। ছট মোট ৪ দিনের উৎসব। আজ, রবিবার ছটের তৃতীয় দিবস। রবিসন্ধ্যাতেই অস্তসূর্যকে অর্ঘ্য নিবেদন করা হবে। আজ, বিকেল থেকেই কলকাতার গঙ্গার ঘাটে-ঘাটে এবং অন্য যেসব জলাশয়ে এই পুজোর অনুমতি আছে, সেখানে ভিড় করবেন পুণ্যার্থীরা।  ছট উৎসবটি সূর্য দেবতা এবং 'ছঠি মাইয়া' বা মা ষষ্ঠীর পুজো। অতি পবিত্র এই উৎসব।

ছট কীসের উৎসব?

ছট উৎসবটি সূর্য দেবতা এবং 'ছঠি মাইয়া' বা মা ষষ্ঠীর (যাঁকে সূর্যের বোন মনে করা হয়) পুজো। পৃথিবীতে টিকে থাকার জন্য সূর্যালোক জরুরি। সূর্য ছাড়া বেঁচে থাকা কঠিন। সূর্য দেবতার প্রতি সেই কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য যে পুজো , সেটিই ছট। অতি কঠোর আচার, সঙ্গে উপবাস পালন করা হয় এতে। দেখতে গেলে এটি প্রকারান্তরে প্রকৃতিরই পুজো।

আরও পড়ুন: শনির বিপুল আশীর্বাদে আগামী ১০০ দিনে স্বর্গীয় 

কীভাবে পালিত হয় ছট?

ছট পুজো বা ছট উৎসবটি শুরু হয় ধর্মীয় স্নান দিয়ে, পরে থাকে খুব সাধারণ খাবার গ্রহণের পালা। পরের দিন ভক্তরা সারা দিন উপবাস করে থাকেন। তৃতীয়দিনে অস্ত সূর্যকে অর্ঘ্য নিবেদন, যেটি ছটের মূল অনুষ্ঠান। সূর্যাস্তের পর দেবতাদের উদ্দেশ্যে নৈবেদ্য দেওয়া রীতি। সাধারণত মহিলারা জলাশয়ে নদীতে বা পুকুরে  জড়ো হন। জলে দাঁড়িয়ে তাঁরা সূর্যকে অর্ঘ্য দেন। সঙ্গে থাকে প্রার্থনা। আর পরদিন ভোরে উদীয়মান সূর্যকেও অর্ঘ্য দেওয়া বিধি।

 

ছটপুজোর তিথি-ব্রত

সাধারণত, কার্তিক মাসে শুক্লপক্ষের চতুর্থী থেকে সপ্তমী তিথি পর্যন্ত ছট উৎসব পালিত হয়। কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে (এবার রবিবার ১৫ নভেম্বর) সন্ধ্যায় অর্ঘ্য দেওয়া হয়। সপ্তমী তিথিতেও (আগামীকাল সোমবার) সকালে অর্ঘ্য দেওয়া হয়। এই অর্ঘ্যদান ছট উৎসবের সমাপ্তি উপলক্ষে। ভক্তদর মধ্যে কেউ কেউ ৩৬ ঘণ্টা নির্জলা উপবাস করেন। লোকবিশ্বাস, ছঠি মাইয়ার পুজো করলে ভক্তেরা স্বাস্থ্য, সুখ, সমৃদ্ধি লাভ করেন।

কেন ছট পুজোয় কোনও পুরোহিত লাগে না জানেন?

খুবই তাৎপর্যপূর্ণ যে, এহেন বড় আকারের একটি ধর্মীয় অনুষ্ঠানে ব্রত উদযাপনের ক্ষেত্রে বা দেবতার কাছে পূজা নিবেদনের জন্য ব্রতধারীদের কোনও ব্রাহ্মণের মধ্যস্থতার প্রয়োজন পড়ে না। ছট ব্রতধারীরা নিজেরাই মন্ত্রোচ্চারণ করেন এবং সূর্যদেবতার কাছে অর্ঘ্য প্রদান করেন। আসলে এই ব্রতটি পুরোপুরি লৌকিক। গ্রাম্য কৃষিজীবী মানুষের ধর্মীয় আচার এটি। তাঁরা নিজেরা নিজেদের মতো এই পুজো করেন। এখানে তাই কোনও ব্রাহ্মণের ভূমিকা নেই! ছট আসলে যত না ধর্মীয় তার চেয়েও অনেক বেশি সাংস্কৃতিক অনুষঙ্গ-সঞ্জাত এক অনুষ্ঠান। ছটপুজোর পিছনে এই আদর্শ কাজ করে বলেই এ পুজোয় ব্রাহ্মণের উপস্থিতি আবশ্যিক নয়। তবে, কেউ যদি মনে করেন, তিনি ব্রাহ্মণের উপস্থিতিতে বা  ব্রাহ্মণের মাধ্যমেই এই ব্রত উদযাপন করবেন, সেটাও তিনি করতে পারেন।

প্রকৃতিমাতার পুজো

আক্ষরিক অর্থেই প্রকৃতির পুজো এই ছট। প্রকৃতিমাতা, ও তাঁর জল-বাতাস ইত্যাদিকে বন্দনা করা হয়। আসলে সারা বছর শস্যোৎপাদনের জন্য সূর্যের কাছ থেকে যে-সহায়তা পায় মানুষ তার জন্যই সূর্যকে কৃতজ্ঞতা জ্ঞাপন। আর তা করতে গিয়ে ছট-রূপী সূর্য এবং ছটি মাইয়া বা ঊষার আরাধনার এই বর্ণিল আয়োজন। এই পুজোর একটি বড় অংশ প্রার্থনা। উদিত সূর্য ও অস্তমিত সূর্যের কাছে প্রার্থনা করতে হয় এই ব্রতে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
West Bengal