SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

বদলে গেল দুর্গাপুজোর আবহমান সূচি! বেড়ে গেল পুজোর দিন; কবে শুরু শারদীয়া, কবে শেষ? অষ্টমীর অঞ্জলি, সন্ধিপুজো কখন?

Durga Puja 2026: এসে গেল শারদীয়া দুর্গাপুজো। বাঙালির সব থেকে বড় উৎসব! এবার পুজোর প্রসঙ্গ উঠলেই সবচেয়ে বেশি আলোচিত হয়েছে পুজোর নির্ঘণ্ট নিয়ে। ষষ্ঠী থেকে দশমী সাধারণত ৫ দিনের পুজো। কিন্তু এবার সেটা আচমকাই ৬ দিনের! কীভাবে?

Written By Soumitra Sen
Published: Oct 01, 2026, 07:04 PM IST | Updated: Oct 09, 2026, 07:45 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এসে গেল শারদীয়া দুর্গাপুজো। বাঙালির জাতীয় উৎসব, সব থেকে বড় উৎসব! বৎসরান্তে আনন্দে মেতে  ওঠার মহা-উপলক্ষ ও মহা-আয়োজন। এবার পুজোর প্রসঙ্গ উঠলেই সবচেয়ে বেশি আলোচিত হয়েছে এবারের পুজোর নির্ঘণ্ট নিয়ে। ষষ্ঠী থেকে দশমী সাধারণত ৫ দিনের পুজো, এর মধ্যে ষষ্ঠীকে সেভাবে ধরা হয় না, সেই হিসেবে বাংলায় শারদীয়া দুর্গা পুজো ৪ দিনের। কিন্তু এবার সেটা আচমকাই ৫ দিনের (মানে, ৬ দিনের)! কীভাবে?

মহালয়া

পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষ। এই সন্ধিক্ষণে মহালয়া। মহালয়া সরাসরি দুর্গাপুজোর অঙ্গ বা অংশ না হয়েও তা খুবই গুরুত্বপূর্ণ। এবার মহালয়া: ১০ অক্টোবর, শনিবার। এদিন পিতৃপুরুষকে জলদান করা হয়। করা হয় জলতর্পণ বা তিলতর্পণ।

দেবী দুর্গার আগমন

আগমন: শাস্ত্রমতে এ বছর মা দুর্গার আগমন ঘোড়ায় বা ঘোটকে। যার ফল ছত্রভঙ্গ বা অশান্তি, বিশৃঙ্খলা।

দুর্গাপুজোর নির্ঘণ্ট

পঞ্চমী: ১৬ অক্টোবর, শুক্রবার (মতান্তরে ১৬ অক্টোবর ষষ্ঠী, ফলে এদিন ষষ্ঠীর বোধন রয়েছে)

ষষ্ঠী : ১৭ অক্টোবর, শনিবার (কোনো কোনো পঞ্জিকামতে ১৭ অক্টোবর সপ্তমী)

মহাসপ্তমী: ১৮ অক্টোবর, রবিবার (কোনো কোনো পঞ্জিকা মতে ১৭-১৮ অক্টোবর দুই দিনই সপ্তমী তিথি পড়েছে)

মহাষ্টমী: ১৯ অক্টোবর, সোমবার (এদিনই সন্ধিপুজো)

মহানবমী: ২০ অক্টোবর, মঙ্গলবার

বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন: ২১ অক্টোবর, বুধবার

মহাষ্টমীর অঞ্জলি

মহাষ্টমী অঞ্জলি কখন? মহাষ্টমীর দিনই অষ্টমীর অঞ্জলি, আবার সন্ধিপুজোর পরে শুরু সন্ধিপুজোর অঞ্জলি।

সন্ধিপুজো

মহাষ্টমী ১৯ অক্টোবর, সোমবার। এদিনই সকাল ৭টা ২৫ মিনিট ১৫ সেকেন্ড থেকে সন্ধিপূজা আরম্ভ। সকাল ৭টা ৪৯ মিনিট ১৫ সেকেন্ড থেকে সময় অনুসারে বলিদান। সকাল ৮টা ১৩ মিনিট ১৫ সেকেন্ডের মধ্যে সন্ধিপুজো শেষ। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী সন্ধিপুজোর সময় অবশ্য আলাদা-- সকাল ১০:২৮ মিনিট থেকে ১১:১৬ মিনিট মধ্যে।

দুর্গা অষ্টমী নবরাত্রি অষ্টমী

দুর্গা অষ্টমী আর নবরাত্রি অষ্টমী কি একই? একথা ঠিক যে, দুর্গা অষ্টমী আর নবরাত্রি অষ্টমী একই উৎসবের অংশ বা অঙ্গ। এবং এই দুটি উদযাপনই খুব পরস্পরসমন্ধযুক্ত। তবে এদের মধ্যে কিছুটা পার্থক্যও আছে। পার্থক্য মূলত রিচুয়ালে বা আচারে। ২০২৬ সালে অষ্টমী ১৯ অক্টোবর, এদিনই শারদ নবরাত্রি ও দুর্গাপুজো।

দেবী দুর্গার গমন

প্রতিমা বিসর্জনের পরে দেবী দুর্গা গমন করবেন বা ফিরে যাবেন নৌকায়। যা জলবৃদ্ধি ও শস্যপূর্ণতার প্রতীক হিসেবে ধরা হয়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

ZEENEWS TRENDING STORIES