• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /ধর্মকর্ম
  • /কেন শারদীয়া দুর্গাপুজোয় বোধন করতেই হয়? বাসন্তীদুর্গা পুজোয় কেন বোধনের বিধি নেই?

কেন শারদীয়া দুর্গাপুজোয় বোধন করতেই হয়? বাসন্তীদুর্গা পুজোয় কেন বোধনের বিধি নেই?

Durga Puja 2026: বিল্ববৃক্ষমূলে বোধনের রীতি। বৎসরান্তে পুজো-অর্চনার আনন্দে মেতে ওঠার মহা-উপলক্ষ ও মহা-আয়োজনের প্রথম লগ্নেই থাকে এই বোধনের শুভ পর্ব। কী এই বোধন আচারটি? কেন বোধন করতেই হয়? এসে গেল শারদীয়া দুর্গাপুজো। বাঙালির আনন্দের শেষ নেই! আসুন, এই আবহে আমরা বোধন ব্যাপারটা একটু আলোচনা করে নিই।

Written BySoumitra Sen
Published: Oct 02, 2026, 01:12 PM IST|Updated: Oct 09, 2026, 08:44 PM IST
joinshare
কেন শারদীয়া দুর্গাপুজোয় বোধন করতেই হয়? বাসন্তীদুর্গা পুজোয় কেন বোধনের বিধি নেই?

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এসে গেল শারদীয়া দুর্গাপুজো। বাঙালির জাতীয় উৎসব, সব থেকে বড় উৎসব! এহেন শারদীয়া দুর্গাপুজো শুরু হয় বোধন দিয়ে। বিল্ববৃক্ষমূলে বোধনের রীতি।
বৎসরান্তে পুজো-অর্চনার আনন্দে মেতে ওঠার মহা-উপলক্ষ ও মহা-আয়োজনের প্রথম লগ্নেই থাকে বোধনের শুভ পর্ব। কী এই বোধন? কেন বোধন করতেই হয়? বোধন না হলে পুজো শুরু করা যায় না কেন? প্রসঙ্গত, এবার পুজোর প্রসঙ্গ উঠলেই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে এবারের পুজোর নির্ঘণ্ট নিয়ে। ষষ্ঠী থেকে দশমী সাধারণত ৫ দিনের পুজো হয়। কিন্তু এবার সেটা আচমকাই ৬ দিনের! বাঙালির আনন্দের শেষ নেই!  আসুন, এই আবহে আমরা বোধন ব্যাপারটা একটু আলোচনা করে নিই।

উত্তরায়ণ-দক্ষিণায়ন

মানুষের ছ'মাস-- দেবতাদের পক্ষে দিন বা দিবাভাগ; বাকি ছ'মাস-- তাঁদের রাত্রি। মানে, মানুষের একবছর মিলিয়ে দেবতাদের গোটা একটি দিন (দিন-রাত মিলিয়ে)। এর মধ্যে মাঘ মাস থেকে আষাঢ় এই ছ'মাস উত্তরায়ণ, যেটি দিন। এ সময় দেবতারা জাগ্রত থাকেন। আর শ্রাবণ থেকে পৌষ এই ছ'মাস দক্ষিণায়ন, যেটি রাত। এসময় দেবতারা নিদ্রিত থাকেন। এখন
এই শরৎকাল পড়ে দক্ষিণায়নের মধ্যে, তখন দেবতারা নিদ্রিত থাকেন।

বোধন

তাই এই সময়ে (শরতে) দেবদেবীদের পুজো করতে হলে আগে তাঁদের ঘুম থেকে জাগাতে হবে। সেই প্রক্রিয়াটাই বোধন। এবং সেটি অবশ্যই অকাল-বোধন। কেননা, সেটা দেবতাদের জেগে ওঠার কাল নয়। ঘুম থেকে তুলে অকালে পুজো করা হয় বলে তা অকাল বোধন।

বাসন্তী দুর্গাপুজোয় বোধন?

কিন্তু চৈত্রমাসে যে বাসন্তী দুর্গার পুজো হয়, তাতে কোনও বোধনের অনুষ্ঠান হয় না। কেননা, কেননা সেটা উত্তরায়ণ। সময়টা মাঘ থেকে আষাঢ় মাসের মধ্যে পড়ে। তখন তো দেবতারা জেগেই থাকেন। ফলে বাসন্তীপুজোয় বোধন করতে, মানে, দেবীকে ঘুম থেকে ডেকে তুলতে হয় না। তাই এই পুজোয় ষষ্ঠী তিথিতে বোধন করতে হয় না।

দুর্গাপুজোর তিথি

পঞ্চমী: ১৬ অক্টোবর, শুক্রবার (মতান্তরে ১৬ অক্টোবর ষষ্ঠী, ফলে এদিন ষষ্ঠীর বোধন রয়েছে)

এ বছর ষষ্ঠী ১৭ অক্টোবর, শনিবার (কোনো কোনো পঞ্জিকামতে ১৭ অক্টোবর সপ্তমী)

১৮ অক্টোবর, রবিবারও সপ্তমী (কোনো কোনো পঞ্জিকামতে ১৭-১৮ অক্টোবর দুই দিনই সপ্তমী তিথি পড়েছে)

মহাষ্টমী: ১৯ অক্টোবর, সোমবার (এদিনই সন্ধিপুজো)

মহানবমী: ২০ অক্টোবর, মঙ্গলবার

বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন: ২১ অক্টোবর, বুধবার

দেবী দুর্গার আগমন

আগমন: শাস্ত্রমতে এ বছর মা দুর্গার আগমন ঘোড়ায় বা ঘোটকে। যার ফল ছত্রভঙ্গ বা অশান্তি, বিশৃঙ্খলা।

দেবী দুর্গার গমন

প্রতিমা বিসর্জনের পরে দেবী দুর্গা গমন করবেন বা ফিরে যাবেন নৌকায়। যা জলবৃদ্ধি ও শস্যপূর্ণতার প্রতীক হিসেবে ধরা হয়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Durga Puja