Weather Update: আগামী ২৯ নভেম্বর পর্যন্ত গোটা রাজ্যে শুষ্ক ও মনোরম আবহাওয়া বজায় থাকবে। এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজ রাত থেকেই কলকাতায় তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রি কমে ১৭ ডিগ্রির ঘরে নামতে পারে, আর উত্তরের পার্বত্য এলাকায় জাঁকিয়ে শীত পড়বে।
1/7
শুষ্ক আবহাওয়া
অয়ন ঘোষাল: অন্ততঃ ৫ দিনের জন্য শুষ্ক আবহাওয়া ফিরল রাজ্যে। কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস অন্তত ৫ দিন নেই। পশ্চিমাঞ্চলে রীতিমতো শীত শীত অনুভূতি। গাঙ্গেয় বঙ্গে আজ রাত থেকেই পারদ পতন। কলকাতায় গতকাল রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২২ এর ঘরে।
2/7
রাতারাতি পারদ ১৭ ডিগ্রি
আজ রাতারাতি সেই পারদ ১৭ ডিগ্রির ঘরে নামতে পারে বলে মৌসম ভবনের আউটলুকে ইঙ্গিত। সেক্ষেত্রে আজই কলকাতায় রাতের পারদে হঠাৎ ৫ ডিগ্রি পতন ঘটতে পারে। অন্তত ২৯ তারিখ পর্যন্ত এরকমই মনোরম আবহাওয়া রাজ্যজুড়ে।
3/7
তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত
স্যাঁতস্যাঁতে জলীয় বাষ্পের দাপাদাপি বিদায় নিতেই আজ থেকে দিনের তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত। বেলা পর্যন্ত কিছুটা জলীয় বাষ্পের আধিক্য থাকলেও বিকেলের দিকে ঠান্ডা হাওয়ার পরশ গোটা বাংলায়।
4/7
উত্তরে জমিয়ে ঠান্ডা
উত্তরের পার্বত্য এলাকায় জমিয়ে ঠান্ডা। দার্জিলিং, কালিম্পং-সহ পার্বত্য অঞ্চলে ১০ থেকে ১৩ ডিগ্রির ঘরে রাতের পারদ। সন্দাকফু-সহ উপরের দিকের অঞ্চলে রাতের পারদ নামতে পারে ৫ থেকে ৭ ডিগ্রির ঘরে।
5/7
ট্রপিক্যাল সিস্টেম
মনোরম আবহাওয়ার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন। ২৯ নভেম্বর বঙ্গোপসাগরে আরেকটি ট্রপিক্যাল সিস্টেম। যেটি ২ ডিসেম্বর পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। এটির সম্ভাব্য ল্যান্ডফল ৪ এবং ৫ ডিসেম্বরের মধ্যবর্তী মধ্যরাতে।
6/7
কানির ল্যান্ডফল
অন্ধ্র অথবা পুদুচেরি, অর্থাৎ বঙ্গোপসাগরের পূর্ব উপকূল অথবা আরব সাগরের পশ্চিম উপকূলে এটির ল্যান্ড ফল প্রক্রিয়া। যা এখনও পর্যন্ত নির্দিষ্ট নয়। এটির সম্ভাব্য নাম কানি।
7/7
ষোলো আনা আশঙ্কা
কানির প্রভাব কাটতে না কাটতেই আরেকটি সম্ভাব্য ঘূর্ণিঝড়ের ইঙ্গিত। আবার সেই বঙ্গোপসাগর। ১৩ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত এটির সম্ভাব্য গতিবিধি। দুটি ক্ষেত্রেই বাংলায় পরোক্ষ প্রভাবের জেরে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি এবং তাপমাত্রা বৃদ্ধি হয়ে শীতের আমেজ নষ্ট হওয়ার ষোলো আনা আশঙ্কা।