- জি নিউজ বাংলা
- /গ্যালারি
- /শীতের আগেই শীতের তুষার! বরফচাদরে ঢাকল সিকিম, শ্বেতশুভ্র নাথুলা-সহ কুপুপ ও গানথাং ভ্যালি
শীতের আগেই শীতের তুষার! বরফচাদরে ঢাকল সিকিম, শ্বেতশুভ্র নাথুলা-সহ কুপুপ ও গানথাং ভ্যালি
Published: Oct 29, 2026, 03:11 PM IST|Updated: Oct 29, 2026, 03:17 PM IST
Snow in Sikkim: শীত এলেই মানুষ দুটি জিনিসের আশা করে বসে থাকে-- শীতের ট্যুর আর শীতের বরফ। সিকিমে দুটিই ওতপ্রোত জড়িত।
নারায়ণ সিংহ রায়: শীতের আগমনী বার্তা! সকাল থেকেই তুষারের সাদা চাদরে অপরূপ সাজে সেজে উঠেছে সিকিমের একাধিক পাহাড়ি এলাকা।
1/6তুষারাবৃত
তুষারাবৃত হয়ে পড়েছে নাথুলা-সহ কুপুপ এবং গানথাং ভ্যালি।
2/6স্বপ্নের রাজ্য!
পাহাড়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে বরফের এই সাদা আস্তরণ প্রকৃতিপ্রেমীদের কাছে যেন এক স্বপ্নের রাজ্যের আবহ তৈরি করে দেয়!
3/6ধবধবে সাদা
চারদিকে ধবধবে সাদা বরফে মোড়া পাহাড়! বরফের আস্তরণে ঢাকা রাস্তা এবং মেঘে ঘেরা পাহাড়ের সারি।
4/6প্রাকৃতিক সৌন্দর্য
সব মিলিয়ে শীতের মুখেই সিকিমের প্রাকৃতিক সৌন্দর্য যেন এক অন্য মাত্রা পেয়ে গিয়েছে।
5/6মনোরম
পাহাড়ের গায়ে জমে থাকা বরফের চাদর গোটা পরিবেশকে করে তুলেছে আরও মনোরম ও আকর্ষণীয়।
6/6নেচে উঠেছে পর্যটকের মন
বরফের খবরে উল্লসিত হয়ে উঠেছে পর্যটকের মন, সৌন্দর্যপিয়াসীর মন। পুরোপুরি শীত পড়ার আগেই অনেকের মন পৌঁছে গিয়েছে পাহাড়ে। কবে পিঠে ব্যাগ বেঁধে বেরোবেন, দিন গুনছেন তাঁরা।