• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /গ্যালারি
  • /বড় চমক সল্টলেকে! 'নকশি কণার মাঠ' দেখে চোখ ধাঁধাল তারকাদের, এফডি ব্লকের তাক লাগানো মণ্ডপ

বড় চমক সল্টলেকে! 'নকশি কণার মাঠ' দেখে চোখ ধাঁধাল তারকাদের, এফডি ব্লকের তাক লাগানো মণ্ডপ

Written BySoumita Khan
Published: Oct 13, 2026, 12:51 PM IST|Updated: Oct 13, 2026, 12:58 PM IST
joinshare

Durga Puja 2026: ৪২তম বর্ষে সল্টলেক এফডি ব্লকের থিম 'নকশি কণার মাঠ', যার রূপকার শিল্পী প্রশান্ত পাল। মধ্যপ্রদেশের গোণ্ড শিল্পের অনুপ্রেরণায় ভেষজ ও প্রাকৃতিক উপকরণে সাজানো হয়েছে পুরো মণ্ডপ। আবীর চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, ইশা সাহা ও অঙ্গনা রায়ের মতো তারকা বিচারকদের মন পুরোপুরি জয় করে নিয়েছে এই পুজো।

জি ২৪ ঘণ্টা মহাপুজো সেরা বারোয়ারি1/9

জি ২৪ ঘণ্টা মহাপুজো সেরা বারোয়ারি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুজো মানেই জি ২৪ ঘণ্টার 'মহাপুজো-সেরা বারোয়ারি'। এডিটোরিয়াল টিমের বিচারে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ ১০ বারোয়ারি পুজো।
প্রথম বারোয়ারি সল্টলেক এফ ডি ব্লক2/9

প্রথম বারোয়ারি সল্টলেক এফ ডি ব্লক

পুজো পরিক্রমার প্রথম বারোয়ারি সল্টলেক এফ ডি ব্লক। এবছর ৪২তম বর্ষে পদার্পণ করল সল্টলেকের এই জনপ্রিয় পুজো কমিটি।
সল্টলেক এফ ডি ব্লকের থিম কী3/9

সল্টলেক এফ ডি ব্লকের থিম কী

চলতি বছর তাদের থিম 'নকশি কণার মাঠ'। বিশিষ্ট শিল্পী প্রশান্ত পালের সৃজনশীল ভাবনায় সেজে উঠেছে গোটা মণ্ডপ চত্বর। শিল্পীর সঙ্গে হাত মিলিয়ে দীর্ঘ কয়েক মাসের অক্লান্ত পরিশ্রমে এই কর্মকাণ্ড বাস্তবায়িত করেছেন উদ্যোক্তারা।
গোন্ড শিল্পকলা4/9

গোন্ড শিল্পকলা

মধ্যপ্রদেশের ঐতিহ্যবাহী গোন্ড শিল্পকলার অনুপ্রেরণায় মূল মণ্ডপটি তৈরি হয়েছে। এর পাশাপাশি ওড়িশা ও ছত্তীসগঢ়ের লোকশিল্পের দারুণ মেলবন্ধন ফুটিয়ে তোলা হয়েছে এখানে।
সম্পূর্ণ প্রাকৃতিক ও ভেষজ উপাদান5/9

সম্পূর্ণ প্রাকৃতিক ও ভেষজ উপাদান

বিন্দু ও রেখার সূক্ষ্ম জ্যামিতিক নকশার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে সামগ্রিক শিল্পকর্ম। মণ্ডপসজ্জা ও পরিবেশনায় ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক ও ভেষজ উপাদান। এমনকি নারকেলের খোল, ঝাঁটার কাঠি ও ধানের মতো অতি সাধারণ উপকরণ দিয়ে অসাধারণ নান্দনিক রূপ দেওয়া হয়েছে। সঙ্গে সাযুজ্য রেখে তৈরি হয়েছে প্রতিমাও।
পরিদর্শনে হাজির ছিলেন টলিপাড়ার বিশিষ্ট তারকারা6/9

পরিদর্শনে হাজির ছিলেন টলিপাড়ার বিশিষ্ট তারকারা

এদিন মণ্ডপ পরিদর্শনে হাজির ছিলেন টলিপাড়ার বিশিষ্ট তারকারা। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আবীর চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, ইশা সাহা ও অঙ্গনা রায়। মণ্ডপের এমন নিখুঁত হাতের কাজ ও অনন্য আবহ দেখে মুগ্ধ হন প্রত্যেকেই।
উচ্ছ্বসিত ইশা7/9

উচ্ছ্বসিত ইশা

প্রথম পুজোতেই এমন চমৎকার শিল্পভাবনা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন অভিনেত্রী ইশা।
কী বলছেন আবীর?8/9

কী বলছেন আবীর?

সল্টলেকের বাসিন্দা হিসেবে এই পুজোর ঐতিহ্যের কথা আলাদা করে তুলে ধরেন আবীর। অভিনেতা বলেন, 'সল্টলেকের পুজোর সঙ্গে আমার তো অন্যরকম একটা সম্পর্ক, কারণ আমি সল্টলেকের ছেলে। কাজেই আমি একটু পক্ষপাততুষ্ট। তবে যেরকম উপকরণ দিয়ে ওঁরা পুরোটা বানিয়েছেন পুরো মণ্ডপটা, বিভিন্ন রকম সেটা নারকেল হতে পারে, ঝাঁটার কাঠি হতে পারে, ধান হতে পারে-একটা অভিনব।'
মুগ্ধ টোটা ও অঙ্গনাও9/9

মুগ্ধ টোটা ও অঙ্গনাও

শিল্পীর ধৈর্য ও সূক্ষ্ম কাজের প্রশংসা করেন টোটা ও অঙ্গনা। সব মিলিয়ে বিচারকদের মন জয় করে উৎসবের মরশুমে জোরদার টক্কর দিচ্ছে এফডি ব্লক।
TAGS:
Durga Puja

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.