Durga Puja 2026: ৯১ বছর ধরে এই রীতি চলে আসছে পুরুলিয়ার বান্দোয়ানে। পুলিস কর্তাকে ধুতি, গেঞ্জি পরে একেবারে পুরোহিতের বেশে দেখে আসছেন এলাকার মানুষ। ঢাকি, পুরোহিত নিয়ে শোভাযাত্রা করে থানায় যান আয়োজকরা।
1/6
আজব রীতি পুরুলিয়ায়
মনোরঞ্জন দাস: দুর্গা পুজোয় তরোয়াল পুজো নিয়ে আজব রীতি রয়েছে পুরুলিয়ার বান্দোয়ানে। অষ্টমীর দিন সন্ধিপুজোর শেষে তরোয়াল পুরোহিতকে সঙ্গে নিয়ে থানায় আসেন পুজো কমিটির আয়োজকরা।
2/6
উর্দি ছেড়ে সাদা ধুতি
অষ্টমীর দিন খাঁকি উর্দি ছেড়ে সাদা ধুতি, গেঞ্জি ও গামছা পরে কপালে লাল তিলক নিয়ে সারাদিন উপোষ থেকে পুজো কমিটির আসার অপেক্ষায় থাকেন দারোগাবাবু। পুজো কমিটির লোকজন এলে বলির তরোয়াল নিয়ে এলে সেই তরোয়ালকে থানা চত্বরে লাল গামছা দিয়ে মুড়ে দেন থানার বড়বাবু। এ ভাবেই শান্তির বার্তা ছড়িয়ে দেন ওসি।
3/6
৯১ বছর ধরে এই রীতি
৯১ বছর ধরে এই রীতি চলে আসছে পুরুলিয়ার বান্দোয়ানে। বান্দোয়ানের পুরাতন সর্বজনীন দুর্গাপুজোর উদ্যোক্তারা অষ্টমীর সন্ধিপুজোর শেষে হয় এই রীতি করেন। এদিন খাঁকি উর্দি নয়, সাদা ধবধবে ধুতি- গেঞ্জি পরে রীতি পালন করেন দারগাবাবু।
4/6
চালকুমড়ো ও আখ বলি
বান্দোয়ানের পুরাতন সর্বজনীন দুর্গাপুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, তাঁদের পুজোয় প্রাণীর রীতি নেই। তবে চালকুমড়ো ও আখ বলি দেওয়ার প্রথা রয়েছে।
5/6
পুরোহিত বেশে পুলিস কর্তা
বছরের পর বছর ধরে সন্ধি পুজো শেষে পুলিস কর্তাকে ধুতি, গেঞ্জি পরে একেবারে পুরোহিতের বেশে দেখে আসছেন বান্দোয়ানের মানুষ।
6/6
শোভাযাত্রা
বর্তমানে বান্দোয়ান থানার ভারপ্রাপ্ত আধিকারিক মৃন্ময় ভক্ত। তাই তিনি এই রীতি পালন করেন এ বছর। ঢাকি, পুরোহিত নিয়ে শোভাযাত্রা করে থানায় যান আয়োজকরা।