মেধা ভিত্তিতে সরাসরি প্রার্থী বাছাই। প্রায় ৭ হাজারের কাছাকাছি শূন্যপদে অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়েতে।
জি ২৪ ডিজিটাল ব্যুরো: মাধ্য়মিক পাস করলে রেলে চাকরি, তাও আবার পরীক্ষা-ইন্টারভিউ ছাড়াই! প্রায় ৭ হাজারের কাছাকাছি শূন্যপদে অ্যাপ্রেনটিস নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। মেধা ভিত্তিতে সরাসরি প্রার্থী বাছাই।
1/5
আবেদন গ্রহণের প্রক্রিয়া
৫ মে থেকে আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। চলবে ৪ জুন পর্যন্ত।
2/5
মাধ্যমিক প্রাপ্ত নম্বরেই মেধাতালিকা
মাধ্যমিক ও ITI-এর প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে সরাসরি মেধা তালিকা তৈরি করা হবে। তারপর সেই তালিকা অনুযায়ী নিয়োগ করা হবে চাকরিপ্রার্থীদের।
3/5
লিখিত পরীক্ষা, ইন্টারভিউ নয়
১৯ আগস্ট ২০২৬-র হিসেবে আবেদনকারীর বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছর। কোনও লিখিত পরীক্ষা হবে না। ইন্টারভিউয়ের মতো বাছাই পদ্ধতি নেই।
4/5
অ্যাপ্রেনটিস নিয়োগ
প্রায় ৭ হাজারের কাছাকাছি অ্যাপ্রেনটিস নিয়োগ করবে নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। যেকোনও স্বীকৃত বোর্ড থেকে ১০ম (মাধ্যমিক) পাস এবং সংশ্লিষ্ট ট্রেডে ITI (NCVT/SCVT) সার্টিফিকেট থাকলেই আবেদন করা যাবে।
5/5
রেলেই চাকরির সুবর্ণ সুযোগ
কেন্দ্রীয় সরকারের চাকরির ক্ষেত্রে অনেকেই পছন্দ রেল। সেই রেলেই এবার চাকরি সুবর্ণ সুযোগ।