• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /গ্যালারি
  • /'নারীর সম্মান সমাজের পরিচয়', 'অন্তরেই অষ্টভুজা'র অনন্য ভাবনায় চমক মহাপ্রভুর জন্মস্থানে

'নারীর সম্মান সমাজের পরিচয়', 'অন্তরেই অষ্টভুজা'র অনন্য ভাবনায় চমক মহাপ্রভুর জন্মস্থানে

Edited BySudeshna Paul Saha
Published: Oct 16, 2026, 06:17 PM IST|Updated: Oct 16, 2026, 06:28 PM IST
joinshare
Nabadwip Durga Puja: প্রফুল্ল নগরের মণ্ডপে ফুটে উঠল 'অষ্টভুজা' রূপের লড়াই ও নারীর অধিকারের বার্তা। চৈতন্যভূমিতে জমে উঠেছে বিশেষ এই দুর্গোৎসব। জানুন মণ্ডপসজ্জা ও অনন্য সামাজিক ভাবনার খুঁটিনাটি।

অনুপ দাস: শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্দীপ শহরের প্রফুল্ল নগর সার্বজনীন দুর্গাপূজা। থিম অন্তরেই অষ্টভুজা। নারীর সম্মান সমাজের পরিচয়। নারী সমাজকে ফুটিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপে। সমাজে মহিলারা সুরক্ষিত কতটা, সেটাই পুজো মণ্ডপে তুলে ধরা হয়েছে।
 

Nabadwip Durga Puja 51/5

নারীর অবদান ও নিরাপত্তার প্রশ্ন

শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, পুণ্যভূমি নবদ্বীপের প্রফুল্ল নগর সার্বজনীন দুর্গা পূজা এবার এক অনন্য সামাজিক ভাবনায় সেজে উঠেছে। সমাজের প্রতিটি স্তরে নারীর অবদান ও তাঁর নিরাপত্তার প্রশ্নটিকে সামনে রেখে এই বছরের পুজো মণ্ডপ পরিকল্পনা করা হয়েছে।
Nabadwip Durga Puja 42/5

থিম- অন্তরেই অষ্টভুজা

উদ্যোক্তাদের এইবারের থিম— ‘অন্তরেই অষ্টভুজা: নারীর সম্মান সমাজের পরিচয়’। বর্তমান সমাজে নারীরা কতটা সুরক্ষিত, আর তাঁদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত— তা নিয়ে বহু আলোচনা হলেও বাস্তবে চিত্রটা কতখানি বদলেছে, সেই প্রশ্নকেই শিল্প রূপ দেওয়া হয়েছে প্রফুল্ল নগরের মণ্ডপে।
Nabadwip Durga Puja 33/5

নান্দনিক ভাবনা

আধুনিক যুগে নারী একাধারে ঘর ও বাহির— দুই ক্ষেত্রই সমান দক্ষতায় সামলাচ্ছেন। প্রতিজন নারীর ভেতরেই যে লড়াই করার ও দশ হাতে সামলানোর এক অদম্য শক্তি অর্থাৎ ‘অষ্টভুজা’ রূপ লুকিয়ে রয়েছে, তা-ই তুলে ধরা হয়েছে নান্দনিক ভাবনায়।
Nabadwip Durga Puja 2 4/5

গভীর সামাজিক সচেতনতার বার্তা

মণ্ডপসজ্জার প্রতিটি ছত্রে ফুটিয়ে তোলা হয়েছে নারী জীবনের নানা রূপ, সাফল্য এবং একই সঙ্গে সমাজে তাঁদের সুরক্ষা ও সম্মানের প্রয়োজনীয়তা। শুধুমাত্র বাহ্যিক রূপ প্রদর্শনে নয়, বরং দর্শনার্থীদের মনে এক গভীর সামাজিক সচেতনতার বার্তা পৌঁছে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য।
Nabadwip Durga Puja 15/5

দুর্গোৎসবে বিশেষ মাত্রা

শ্রীধাম নবদ্বীপের প্রফুল্ল নগরের এই ভাবনা ইতিমধ্যেই শহরের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। ভক্ত ও দর্শনার্থীদের ভিড় জমতে শুরু করেছে মণ্ডপ প্রাঙ্গণে। ঐতিহ্য ও আধুনিক সামাজিক বার্তার এই সুন্দর মেলবন্ধন চলতি বছরের দুর্গোৎসবে এক বিশেষ মাত্রা যোগ করেছে।
TAGS:
Durga Puja

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.