Durga Puja 2026: মহালয়ার পরের দিন অর্থাত্ প্রতিপদ থেকে পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: গত বছর যে পুজো থিম ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত , এবার সেই টালা প্রত্যয়ের পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বললেন, 'আগে তো পঞ্জিকারও পরিবর্তন করে দেওয়া হত। এগুলি ঠিক নয়। আমন্ত্রণ করেছে, আমি রাজ্য়ের মুখ্যমন্ত্রী। আমি এলাম, উদ্বোধন করলাম। ২-৪ কথা বললাম'।
1/5
পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বদলের বাংলায় এবার দেবীপক্ষ থেকে শুরু উত্সব। মহালয়ার পরের দিন অর্থাত্ প্রতিপদ থেকে পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
2/5
১০১ বছরে টালা প্রত্যয়
এবছর ১০১-এ পা। গত বছর শততম বর্ষে টালা প্রত্য়য়ের থিম পরিকল্পনা করেছিলেন রাজ্যের তত্কালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পালবদলের পর এবছর কী হবে? পুজো নিয়ে নানা জল্পনা ছড়িয়েছিল।
3/5
টালা প্রত্য়য়ের পুজো উদ্বোধন
টালা প্রত্যয়ের যথারীতি পুজো হচ্ছে এবছর। আজ, সোমবার পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনের পর তিনি বলেন, 'আনন্দ করতে বললাম, সংস্কৃতি-ঐতিহ্য-পরম্পরাকে বিসর্জন দিতে না দিতে বললাম। ১০১ বছর এই ধরণের ঐতিহ্য ধরে রাখা চাট্টিখানি কথা নয়। মাঝখানে কিছু ঘটনা ঘটতে পারি। ধরে নিন না, ওটা দুর্ঘটনা। দুর্ঘটনা একবার ঘটে, দুবার তো ঘটেনি'।
4/5
'সত্যিই ভালো হয়েছে'
মুখ্যমন্ত্রী বলেন, 'টালা প্রত্য়য় সত্যিই.. তাদের থিম.. যেটা করেছেন, এটা বিশ্লেষণ করার জন্যও আধ ঘন্টা সময় লাগবে। আমি তো মায়ের অস্ত্রশস্ত্র খুঁজছিলাম, ভাবছিলাম যে নেই। কিন্তু দেখলাম সব মায়ের হাতে তালুতে আছে। কী অদ্ভূত! সত্যিই ভালো হয়েছে'।
5/5
কাঁকুড়গাছিতে পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী
এদিন আরও দুটি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উত্তর কলকাতা চোরবাগান সার্বজনীন ও কাঁকুড়গাছির সরস্বতী ও কালীমাতা মন্দির পরিষদ। এই পুজো শুরু করেছিলেন ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মী অভিজিত্ সরকার।