Hanuman Favorite Zodiacs: মঙ্গলবার বজরঙ্গবলীর দিন। মঙ্গলবার দিনটি হনুমানের উদ্দেশে উৎসর্গ করা হিন্দুধর্মে রীতি। বজরঙ্গবলী সংকটমোচন নামে পরিচিত। তিনি তাঁর প্রিয় রাশির জাতকদের জীবনের সব সংকটও মোচন করেন বলে বিশ্বাস।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবারের সঙ্গে হনুমানজির যোগ কী? এই দিনটিকে বজরঙ্গবলীর দিন বলে। অর্থাৎ, মঙ্গলবার দিনটি হনুমানের উদ্দেশে উৎসর্গ করা হিন্দুধর্মে রীতি। বজরঙ্গবলী সংকটমোচন নামে পরিচিত। তিনি তাঁর প্রিয় রাশির জাতকদের জীবনের সব সংকট মোচন করেন।
1/7
ভক্তদের বিশ্বাস
ভক্তদের বিশ্বাস, নিষ্ঠাভরে হনুমানজির আরাধনা করলে জীবনের সমস্ত বিপদ ও বাধা থেকে মুক্তি পাওয়া সম্ভব। সেটা আবার বিশেষ করে যদি মঙ্গলবার করা হয়, তবে তো আর ফিরে তাকাতে হবে না!
2/7
১২-র মধ্যে ৪
হনুমানজির আশীর্বাদে এঁদের সাহস, শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। জ্যোতিষ অনুসারে, ১২টি রাশির মধ্যে ৪টি রাশির জাতক-জাতিকারা হনুমানজির বিশেষ প্রিয়।
3/7
কৃপা
এমনিতেই এঁরা তাঁর কৃপা পান। এর উপর এই রাশির জাতকেরা যদি প্রতি মঙ্গলবার বজরঙ্গবলির পুজো করেন তবে তাঁদের জীবন সুখসমৃদ্ধি ও সাফল্যে ভরে ওঠে। কর্মজীবন থেকে ব্যক্তিজীবন-- সব ক্ষেত্রে তাঁদের উন্নতি ঘটে। কোন কোন রাশি সর্বদা হনুমানজির বিশেষ আশীর্বাদ পান?
4/7
মেষ, Aries
মেষরাশির রাশিরা হনুমানের খুবই প্রিয়। মেষরাশির মানুষ এমনিতেই সাহসী, আত্মবিশ্বাসী, বুদ্ধিমান এবং সদাশয় হন। হনুমানজি এঁদের জীবনের সমস্ত সংকট মোচন করেন। সমস্ত বাধা দূর করেন। মঙ্গল মেষের অধিষ্ঠাত্রী দেবতা। ফলে, এমনিতেই হনুমানজির প্রিয় হন এঁরা।
5/7
সিংহ, Leo
সিংহরাশির জাতক এমনিতেই খুব আধ্যাত্মিক। খুব আন্তরিক ভাবে এঁরা বজরঙ্গবলির পুজো করেন। পবনপুত্রের কৃপায় এঁরা খুব ছোট বয়সেই জীবনে প্রতিষ্ঠা পান।
6/7
বৃশ্চিক, Scorpio
বৃশ্চিক রাশির জাতকেরা সদাই হনুমানজির কৃপা পান। হনুমানের কৃপায় এঁদের কাজের জগতে বিরাট প্রাপ্তি ঘটে। এঁদের বিজনেস ও পজিশন বাড়বে।
7/7
কুম্ভ, Aquarius
হনুমানজির অতি প্রিয় রাশির একটি কুম্ভ। এঁদের জীবন হনুমানের কৃপায় সদাই সুখে শান্তিতে সম্পদে কাটে।
(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)