Traffic Restrictions on Durga puja 2026: মহালয়ার আগে থেকেই কলকাতার বিভিন্ন রাস্তায় যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহালয়ার দু'দিন আগে থেকে ষষ্ঠী পর্যন্ত থাকছে এই বিশেষ ব্যবস্থা। কারণ, সাধারণত ওই সময়ে বিভিন্ন মণ্ডপে প্রতিমা নিয়ে যাওয়া হয়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুজোর মরসুমে বিশেষ যান নিয়ন্ত্রণ চলবে ৮ অক্টোবর দুপুর থেকে ১৬ অক্টোবর ভোর পর্যন্ত। ওই সময়ে যেসব গাড়ি কুমোরটুলি থেকে প্রতিমা আনতে যাবে, সেগুলিকে রবীন্দ্র সরণির দিকে যাওয়ার জন্য যতীন্দ্রমোহন অ্যাভিনিউ, রাজা নবকৃষ্ণ স্ট্রিট এবং অরবিন্দ সরণি দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। প্রতিমা নিয়ে বেরনোর সময়ে গাড়িগুলিকে মদনমোহন তলা, বাগবাজার স্ট্রিট এবং স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোড হয়ে যেতে হবে বলে জানানো হয়েছে কলকাতা পুলিসের সংশ্লি্ট বিজ্ঞপ্তিটিতে।
1/7
যান নিয়ন্ত্রণ
কালীঘাট চত্বর, গার্ডেনরিচ রোড, বাগবাজার রোড-সহ বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে বলে জানিয়েছে কলকাতা পুলিস। তবে প্রয়োজনে পুজোর সময়ে শুধু ওই রাস্তাগুলিতেই নয়, যে কোনও রাস্তাতেই যান নিয়ন্ত্রণ করা হতে পারে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
2/7
দশমী থেকে লক্ষ্মী পুজো
বিসর্জনের জন্যও দশমীর পর থেকে লক্ষ্মী পুজোর আগে পর্যন্ত ঘাটগামী রাস্তাগুলিতে যান নিয়ন্ত্রণ জারি থাকবে। ওই সময়েও রাস্তার ধারে যত্রতত্র পার্কিংয়ে নিষেধাজ্ঞা।
3/7
মহালয়ার ভোর থেকে
মহালয়ার দিন ভোর থেকে রাত পর্যন্ত গঙ্গার ঘাট চত্বর বা স্ট্যান্ড রোডে যান নিয়ন্ত্রণ থাকবে।
4/7
জরুরি পরিষেবায় ছাড়
পুজোর সময় দিনের বিশেষ সময়ে ওই সব রাস্তা দিয়ে পণ্যবাহী গাড়ির যাতায়াত নিষিদ্ধ। তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়িগুলির ক্ষেত্রে ছাড় থাকবে।
5/7
তৃতীয়া থেকেই
পুজোর জন্য ১৩ অক্টোবর অর্থাৎ, তৃতীয়া থেকেই নয়া ব্যবস্থায় যান চলাচল করবে কলকাতায়। কোথায় কোথায়? শহরের বিভিন্ন বড় বড় রাস্তা এজন্য চিহ্নিত করা হয়েছে।
6/7
পার্কিং নিষিদ্ধ
প্রতিমা বহনকারী গাড়িগুলি যাতে সহজে চলাচল করতে পারে, সেজন্য শোভাবাজার স্ট্রিট থেকে ডিসি ব্যানার্জি রোডের মধ্যবর্তী স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোডে কোনও ধরনের গাড়িই পার্কিং করা যাবে না। জানিয়েছে কলকাতা পুলিস। পুজোর সময় অনেকগুলি রাস্তা চিহ্নিত করে সেখানেও পার্কিং নিষিদ্ধ করা হয়েছে।
7/7
আঁটসাঁট আট দিন
অয়ন ঘোষাল: ৮ অক্টোবর দুপুর থেকে ১৬ অক্টোবর-- এই আট দিন প্রতিমা আনতে যাওয়া গাড়ি ছাড়া অন্য কোনও পণ্যবাহী গাড়িকে রবীন্দ্র সরণিতে ঢুকতে দেওয়া হবে না। ওই রাস্তার পরিবর্তে গাড়িগুলিকে স্ট্র্যান্ড রোড, নিমতলা ঘাট স্ট্রিট, বিকে পাল অ্যাভিনিউ, যতীন্দ্রমোহন অ্যাভিনিউ এবং গিরিশ অ্যাভিনিউ দিয়ে যাতায়াত করতে হবে।