- জি নিউজ বাংলা
- /গ্যালারি
- /কলকাতায় এক টুকরো 'চিন'! ‘মহাপুজো-সেরা বারোয়ারি’র ফাইনালে নেতাজি সড়ক আঞ্চলিক অধিবাসী বৃন্দ
কলকাতায় এক টুকরো 'চিন'! ‘মহাপুজো-সেরা বারোয়ারি’র ফাইনালে নেতাজি সড়ক আঞ্চলিক অধিবাসী বৃন্দ
Published: Oct 13, 2026, 09:41 PM IST|Updated: Oct 13, 2026, 09:46 PM IST
Netaji Sarak Anchalik Adhibasibrinda Durga Pujo 2026: নামীদামী পুজো সংখ্যা নেহাতই কম। এবছর 'মাস্ট ভিজিটে'র তালিকায় নাম উঠেছে গিয়েছে আরও একটি পুজো। নেতাজি সড়ক আঞ্চলিক অধিবাসী বৃন্দ।
অয়ন ঘোষাল: কলকাতায় এক টুকরো 'চিন'! 'চীন চিনে নিন', পোস্টারে পোস্টারে ছয়লাপ শহর। বেহালার নেতাজি সড়ক আঞ্চলিক অধিবাসী বৃন্দের পুজোয় এবার চিনের ঐতিহ্যশালী স্থাপত্য 'লং ম্যান গ্রোতোস'। থিমের নাম 'নীরব পাথর গাঁথা'।
1/5 থিমের জনক বেহালা
নামীদামী পুজো সংখ্যা নেহাতই কম। কলকাতায় থিম পুজোর জনক বলা যায় বেহালাকেই।
2/5 নেতাজি সড়ক আঞ্চলিক অধিবাসী বৃন্দ।
সেই বেহালায় এবছর 'মাস্ট ভিজিটে'র তালিকায় নাম উঠেছে গিয়েছে আরও একটি পুজো। নেতাজি সড়ক আঞ্চলিক অধিবাসী বৃন্দ।
3/5'লং ম্যান গ্রোতোস'
বেহালায় জেমস লং সরণী থেকে দূরত্ব খুব বেশি নয়। এই পুজো মণ্ডপ সেজে উঠেছে চিনের বিখ্যাত স্থাপত্য 'লং ম্যান গ্রোতোসে'র আদলে।
4/5বুদ্ধ-সংগ্রহশালা
শুধু মণ্ডপ নয়, অস্থায়ী পাহাড়ের ভিতরে তৈরি হয়েছে বুদ্ধের জীবন নিয়ে আস্ত একটি সংগ্রহশালা। শিল্পী শুভ-শ্রাবণী।
5/5 পঞ্চাশ বছরে পা
নেতাজি সড়ক আঞ্চলিক অধিবাসী বৃন্দের এবার পঞ্চাশ বছরে পা রাখল।