দুর্গা প্রতিমার প্রথম রূপ উন্মোচন হওয়ার পরে আনন্দে মেতে উঠেছে মুখোপাধ্যায় পরিবারের তরুণ সদস্যরা। নাচ-গানের মাধ্যমে তাঁরা এই উৎসবের সূচনা করেছেন।
১৯৪৮ সালে চলচ্চিত্র মোগল ও ফিল্মালয় স্টুডিওর প্রতিষ্ঠাতা শশধর মুখোপাধ্যায়, তাঁর স্ত্রী সতীরানি মুখোপাধ্যায়, জে. এম. ভদ্র এবং আরও ছাব্বিশ জন সদস্য মিলে এই ঐতিহাসিক পুজোটি শুরু করেছিলেন।
1/5
মুখার্জি বাড়ির পুজো
প্রতিবারের মতো এবারও আলোকোজ্জ্বল ও জমজমাট মুম্বইয়ের বিখ্যাত মুখোপাধ্যায় পরিবারের দুর্গাপুজো। ‘নর্থ বম্বে সর্বজনীন দুর্গা পুজো’র ৮০তম বর্ষের শুভ সূচনা করেন বলিউড তারকা কাজল।
2/5
নর্থ বম্বে সর্বজনীন দুর্গা পুজো
পুজো মণ্ডপে মা তনুজা, বোন তানিশা এবং খুড়তুতো ভাই তথা পরিচালক অয়ন-সহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে দেবী দুর্গার প্রতিমা উন্মোচন করেন তিনি।
3/5
রানি আসবেন?
কিন্তু চলতি বছরের ২২ সেপ্টেম্বর প্রয়াত হন রানির মা কৃষ্ণা মুখোপাধ্যায়। তাই বরাবরের মতো এবারের পুজো রানির দেখা পাওয়া যাবে না তা প্রশ্নই রয়ে যাচ্ছে।
4/5
উদ্বোধন করলেন কাজল
পুজোর সেই বিশেষ মুহূর্তের ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে দেবী দুর্গার বিভিন্ন রূপের কথা উল্লেখ করে কাজল লিখেছেন, ‘আজকের দিনটা ছিল মায়ের সমস্ত রূপকে ঘিরে—মা হিসেবে, মেয়ে হিসেবে, রক্ষাকর্ত্রী হিসেবে এবং দেবী হিসেবে! জয় মা দুর্গা। আর শুরু হয়ে গেল সেই চেনা উন্মাদনা।’
5/5
মা ও বোনের সঙ্গে কাজল
মায়ের সঙ্গে হাসিমুখে পোজ দিতে দেখা গিয়েছে বোন তানিশা মুখোপাধ্যায়কে। নীল ও গোলাপি রঙের ফ্লোরাল প্রিন্টের শাড়িতে বেশ মানিয়েছিল তানিশাকে। উজ্জ্বল গোলাপি ও প্রবাল-লাল রঙের ঐতিহ্যবাহী শাড়িতে বরাবরের মতো নজর কেড়েছেন কাজল।