• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /গ্যালারি
  • /পান্তা-ইলিশের ভোগ থেকে রথের দড়ি টেনে বিসর্জন! ৫১৭ বছরের প্রথা মেনে জলপাইগুড়ি রাজবাড়িতে দেবীবিদায়

পান্তা-ইলিশের ভোগ থেকে রথের দড়ি টেনে বিসর্জন! ৫১৭ বছরের প্রথা মেনে জলপাইগুড়ি রাজবাড়িতে দেবীবিদায়

Written BySudeshna Paul Saha
Published: Oct 21, 2026, 11:48 AM IST|Updated: Oct 21, 2026, 12:00 PM IST
joinshare
Jalpaiguri Rajbari: কেন বিজয়া দশমীতে দেবী দুর্গাকে দেওয়া হয় পান্তা ভাত ও ইলিশের ভোগ? জলপাইগুড়ি রাজবাড়ির ৫১৭ বছরের পুরনো ঐতিহ্য, রথ টেনে প্রতিমা বিসর্জন।

প্রদ্যুৎ দাস: ৫১৭ বছরের ঐতিহ্য মেনে জলপাইগুড়ি রাজবাড়িতে মহা সমারোহে বিজয়া দশমী। ফল-দই-খইয়ের পুজো, পান্তা-কচুশাক ও ইলিশের ভোগ। রথের দড়ি টেনে প্রতিমা নিরঞ্জন। ঐতিহ্যবাহী বিসর্জন দেখতে রাজবাড়ি চত্বরে উপচে পড়া ভক্তের ভিড়।

Dashami 51/5

রাজবাড়িতে দশমী পুজো

৫১৭ বছরের ঐতিহ্যবাহী জলপাইগুড়ি রাজবাড়িতে দশমীর পুজো। দশমীর সকালে ফল, দই, খই ও কলা দিয়ে দেবী দুর্গার পুজো করা হয়। দশমী পুজোকে কেন্দ্র করে সকাল থেকেই রাজবাড়ি চত্বরে ভক্তদের ভিড়।
Dashami_42/5

বিশেষ ভোগ

দশমীর পুজো শেষে রাজবাড়িতে মায়ের জন্য থাকে বিশেষ ভোগের আয়োজন। পান্তা ভাত, কচুশাক, ইলিশ মাছের মাথা-সহ একাধিক পদ দিয়ে নিবেদন করা হয় ভোগ।
Dashami 33/5

ঐতিহ্য মেনে প্রতিমা নিরঞ্জন

দীর্ঘদিনের ঐতিহ্য ও রীতিনীতি মেনেই সম্পন্ন হয় রাজবাড়ির দুর্গাপুজোর দশমীর আচার। পুজোর পর হয় সিঁদুর খেলা। তারপর দাস পরিবারের সদস্যদের উপস্থিতিতে প্রতিমা নিরঞ্জন।
Dashami 24/5

রথের দড়ি টেনে

রাজবাড়ির ঐতিহ্য মেনে রথের দড়ি টেনে প্রতিমাকে পাশের পুকুরে নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া হয়। রাজবাড়ির এই ঐতিহ্যবাহী বিসর্জন দেখতে প্রতি বছরই হাজার হাজার মানুষের সমাগম হয়।
Dashami 15/5

৫১৭ বছরের ঐতিহ্য

এবারও সেই দৃশ্যের সাক্ষী থাকতে রাজবাড়ি চত্বরে ভিড় জমিয়েছেন বহু মানুষ। ৫১৭ বছরের ঐতিহ্যকে সঙ্গে নিয়ে দশমীর পুজো ও বিসর্জন ঘিরে জলপাইগুড়ি রাজবাড়িতে এখন উৎসবের আবহ।
TAGS:
Durga Puja

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.