Wax Durga Idol: মোম দিয়ে প্রতিমা তৈরি করা খুবই কঠিন। খুব সূক্ষ্ম শিল্পকলা। দীর্ঘদিন ধরে অনেক সময় ব্যয়ে তৈরি প্রতিমা এক অপরূপ শিল্প নিদর্শন।
1/7
মোমের দুর্গা
প্রদ্য়ুৎ দাস: মোম দিয়ে অসাধারণ একটি দুর্গা প্রতিমা তৈরি করে সকলের নজর কাড়লেন জলপাইগুড়ি শহরের তরুণ আইনজীবী কুণাল বিশ্বাস। ছোট্ট এই দুর্গা প্রতিমার সূক্ষ্ম কারুকাজ দেখে মুগ্ধ হচ্ছেন সকলে।
2/7
শিল্পী কুণাল বিশ্বাস
শহরের শিরিষতলা এলাকার বাসিন্দা কুণাল বিশ্বাস পেশায় আইনজীবী হলেও ছাত্রাবস্থা থেকেই বিভিন্ন শিল্প কর্মের প্রতি ভীষণ আগ্রহ রয়েছে তাঁর। এজন্য কাজের ফাঁকে সময় সুযোগ করে নিজের এই শিল্পকলা নিয়ে মেতে থাকেন তিনি।
3/7
পেশায় আইনজীবী, নেশায় শিল্পী
এর আগে কাগজ ও সাবান দিয়ে ছোট ছোট দুর্গা প্রতিমা তৈরি করেছেন কুনাল। এছাড়া ওষুধের প্যাকেট ও মাটি-সহ পুজোর বিভিন্ন সামগ্রী দিয়েও প্রতিমা গড়ে সবার মন জয় করেছেন তিনি।
4/7
তিন কেজি মোমে দুর্গা
এবার প্রায় তিন কেজি মোম দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করেছেন। অতি সূক্ষ্ম এই কারুকাজের জন্য তাঁকে প্রতিদিন তাঁকে কয়েক ঘণ্টা শ্রম দিতে হচ্ছে। পরিবারের সদস্যদের পাশাপাশি এই কাজে তাঁকে দারুনভাবে উৎসাহিত করছেন কুনালের সহকর্মী জলপাইগুড়ি জেলা আদালতের কয়েকজন আইনজীবী।
5/7
রাত জেগে প্রতিমা তৈরি
শিল্পী কুণাল বলেন, "এধরনের শিল্পকর্ম বরাবরই খুব ভালো লাগে আমার। আদালত ও চেম্বারের কাজ শেষ করে অনেক রাত জেগে প্রতিমাটি তৈরি করেছি। অভিনব এই প্রতিমাটির কাজ প্রায় শেষ মুহূর্তে রয়েছে। এই কাজে আমাকে আইনজীবীদের অনেকেই খুব উৎসাহিত করছেন।"
6/7
সূক্ষ্ম শিল্পকলা
শিল্পী কুণালের কথায়, "মোম দিয়ে প্রতিমা তৈরি করা খুবই কঠিন কাজ। যেহেতু এটি খুব সূক্ষ্ম শিল্পকলা, এজন্য অনেক সময় ব্যয় করে দীর্ঘদিন ধরে প্রতিমাটি তৈরি করেছি।"
7/7
কাগজ-সাবানের পর মোমের দুর্গা
জলপাইগুড়ি জেলা আদালতের আইনজীবী প্রসেনজিৎ পাল বলেন, "আমার জুনিয়র কুণাল প্রায় প্রতি বছরই বিভিন্ন রকমের দুর্গা প্রতিমা তৈরি করে। তাঁর হাতের অসাধারণ কারুকাজ দেখে মুগ্ধ হতে হয়। এবার মোম গলিয়ে তিনি তৈরি করেছেন অসাধারণ একটি দুর্গা প্রতিমা। যা সকলকেই মুগ্ধ করছে।"