• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /গ্যালারি
  • /সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত গড়াতে পারে কর্কটের, পরিবারে প্রবল অসন্তোষ বৃশ্চিকের

সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত গড়াতে পারে কর্কটের, পরিবারে প্রবল অসন্তোষ বৃশ্চিকের

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Oct 07, 2026, 07:00 AM IST|Updated: Oct 07, 2026, 12:53 PM IST
joinshare
Horoscope Today: Ajker Rashifal, 07 October 2026, Horoscope Today: Daily Horoscope for all Sun Signs- Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces Rashifal - কেমন কাটবে আজকের দিন?

সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত গড়াতে পারে কর্কটের, পরিবারে প্রবল অসন্তোষ বৃশ্চিকের

মীন PISCES রাশিফল Rashifal (Feb 20-Mar 20)1/12

মীন PISCES রাশিফল Rashifal (Feb 20-Mar 20)

ব্যবসায় কিছুটা অনিশ্চয়তা থাকবে। ঝুঁকি না নিলে মারাত্মক লোকসানের সম্মুখীন হতে পারেন। ব্যবসায়ে প্রতিদ্বন্দ্বিতা ও শত্রুর চক্রান্ত বৃদ্ধি পাবে। পারিবারিক বিষয়ে তৃতীয় কোনও হস্তক্ষেপে দ্বন্দ্ব তীব্র আকার নিতে পারে। তাই ঘরের কথা বাইরে নয়। আইনি ঝামেলা সমাধান করতে বাড়তি অর্থ ও শ্রম ব্যয় হবে। ফলে সতর্ক হোন। বাড়ি বা গাড়ি কেনাবেচায় সম্পত্তি নিয়ে বিরোধ দেখা দিতে পারে এবং পৈতৃক সম্পত্তি প্রাপ্তির পথে বাধা আসতে পারে। (Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)
কুম্ভ AQUARIUS রাশিফল Rashifal (Jan 22-Feb 19)2/12

কুম্ভ AQUARIUS রাশিফল Rashifal (Jan 22-Feb 19)

ব্যবসায় লাভের নতুন সুযোগ আসলেও তা হাত থেকে বেরিয়ে যেতে পারে। ঈর্ষাপরায়ণ বন্ধুদের থেকে সাবধান। গোপন তথ্য প্রকাশ করবেন না। পরিবারে মতভেদ থেকে বড় ধরনের দ্বন্দ্ব হতে পারে। আয়কর, রাজস্ব বা বাণিজ্যিক চুক্তি সম্পর্কিত আইনি ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল। তাই প্রয়োজনীয় সমস্ত নথি প্রস্তুত রাখুন। জমিজমা বা ঘরবাড়ি কেনাবেচা ঘিরে সম্পত্তি নিয়ে বিরোধ সৃষ্টি হতে পারে এবং আদালতের বাইরে পৈতৃক সম্পত্তি বণ্টন নিয়ে সমঝোতা করাই সবদিক থেকে মঙ্গলজনক হবে।
মকর CAPRICORN রাশিফল Rashifal (Dec 22-Jan 21)3/12

মকর CAPRICORN রাশিফল Rashifal (Dec 22-Jan 21)

ব্যবসা ভালো চললেও লোকসান থেকে সাবধান। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিন। পরিবারে মতের অমিল ও আর্থিক টানাটানির কারণে পারিবারিক দ্বন্দ্ব প্রকট হতে পারে। চুক্তি সংক্রান্ত জটিলতা বা ব্যবসায়িক কারণে নতুন আইনি ঝামেলা মাথাচাড়া দিতে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ। আত্মীয়দের সাথে সম্পদ বণ্টনের দ্বন্দ্ব বহুদূর গড়াতে পারে।
ধনু SAGITTARIUS রাশিফল Rashifal (Nov 23-Dec 21)4/12

ধনু SAGITTARIUS রাশিফল Rashifal (Nov 23-Dec 21)

ব্যবসায়ে লাভের হার ভালো হলেও অপ্রত্যাশিত খরচে লোকসান। হিসেব কষে এগোতে হবে। গোপন শত্রুতা থেকে সাবধান। দাম্পত্য ও পারিবারিক সম্পর্কে তিক্ততা বৃদ্ধি এবং পারিবারিক দ্বন্দ্ব দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে। কোনও আইনি ঝামেলা নতুন রূপ ধারণ করতে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ দেখা দিলে তা নিয়ে চরম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হতে পারে। ধৈর্যের মাধ্যমে সম্পত্তিসংক্রান্ত বিরোধ মেটানোর চেষ্টা করুন।
বৃশ্চিক SCORPIO রাশিফল Rashifal (Oct 24-Nov 22)5/12

বৃশ্চিক SCORPIO রাশিফল Rashifal (Oct 24-Nov 22)

ব্যবসায় লাভের সম্ভাবনা থাকলেও বেশি বিনিয়োগ করবেন না। কর্মক্ষেত্রে শত্রুতা বাড়বে। পারিবারিক জীবনে সাময়িক দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। নিকটাত্মীয়দের আচরণে অসন্তোষ দানা বাঁধবে। কোনও সরকারি আইন বা চুক্তিভঙ্গের কারণে আইনি ঝামেলায় জড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। ফ্ল্যাট ও জমি কেনাবেচার ক্ষেত্রে জটিলতা বাড়তে পারে। আইনি পরামর্শ ছাড়া সম্পত্তি সংক্রান্ত কোনো বড় সিদ্ধান্ত নেবেন না।
তুলা LIBRA রাশিফল Rashifal (Sep 24-Oct 23)6/12

তুলা LIBRA রাশিফল Rashifal (Sep 24-Oct 23)

সতর্ক না হলে ব্যবসায় লোকসান। দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে শত্রুরা। পরিবারে ভুল বোঝাবুঝি ও মতপার্থক্য থেকে পারিবারিক দ্বন্দ্ব। বড়দের নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করুন। আইনি জটিলতায় পড়তে পারেন। তাই আইনি কাগজে স্বাক্ষর করার আগে ভালোভাবে পড়ে নেওয়া উচিত। পৈতৃক জমি ও ভিটে সংক্রান্ত জটিলতা আদালতে যেতে পারে। সঠিক প্রমাণপত্র গুছিয়ে রেখে আলোচনার টেবিলে মীমাংসায় সচেষ্ট হওয়াই ভালো হবে।
কন্যা VIRGO রাশিফল Rashifal (Aug 24-Sep 23) 7/12

কন্যা VIRGO রাশিফল Rashifal (Aug 24-Sep 23)

ব্যবসায় লোকসানের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সতর্কতা জরুরি। প্রত্যক্ষ ও পরোক্ষ শত্রুতা বাড়বে। পরিবারে সবার মতকে মূল্য দিতে হবে। নইলে বিরোধ বাড়বে। মামলা বা আইনি ঝামেলা এড়িয়ে চলাই ভালো। এতে সময় ও অর্থের অপচয় বাড়বে। জমি বাড়ি নিেয় বিরোধী মাথাচাড়া দেবে। পৈতৃক সম্পত্তিতে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে বিরোধ বাড়তে পারে। মাথা ঠান্ডা করে সমস্ত জটিলতা কাটিয়ে ওঠার চেষ্টা করুন।
সিংহ LEO রাশিফল Rashifal (July 23-Aug 23)8/12

সিংহ LEO রাশিফল Rashifal (July 23-Aug 23)

ব্যবসায় আশাতীত লাভের আশা থাকলেও ভুল সিদ্ধান্তের কারণে লোকসান হতে পারে। পার্টনারের সঙ্গে শত্রুতা বা তিক্ততা বাড়তে পারে। তাই তৈরি থাকুন। পারিবারিক দ্বন্দ্ব তৈরি হতে পারে। যে কোনও প্রকার আইনি ঝামেলা থেকে দূরে থাকুন। আদালতের রায় আপনার বিরুদ্ধে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জমি বা পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চরমে উঠতে পারে। সম্পত্তি সংক্রান্ত মামলা আরও জটিলহতে পারে। আপোসে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন।
কর্কট CANCER রাশিফল Rashifal (June 22-July 22)9/12

কর্কট CANCER রাশিফল Rashifal (June 22-July 22)

ব্যবসায় লাভ ও লোকসান দুই-ই হবে। শত্রুতা বাড়বে। আপনার সুনাম নষ্টের চেষ্টা হবে। পারিবারিক দ্বন্দ্ব মাথাচাড়া দেবে। দাম্পত্য কলহ বাড়বে। জমিজমা বা গাড়ি সংক্রান্ত আইনি ঝামেলা শুরু হলে শুরুতেই মিটিয়ে নিন। নইলে সামাল দিতে পারবেন না। সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত গড়াতে পারে। মাথা ঠাণ্ডা রেখে সিদ্ধান্ত নিন।
মিথুন GEMINI রাশিফল Rashifal (May 21-June 21)10/12

মিথুন GEMINI রাশিফল Rashifal (May 21-June 21)

ব্যবসায় নতুন দিক খুলে যাবে। তবে ঝুঁকি নেবেন না। ব্যবসায় শত্রুতা বাড়বে তবে আপনার পদক্ষেপের ফলে কোনও সমস্যা হবে না। পারিবার অশান্তি হতে পারে। মাথা ঠান্ডা করে সামাল দিন। যে কোনও আইনি ঝামেলা থাকে বিরত থাকুন। নতুবা মামলার জালে পাঁসতে পারেন। সম্পত্তি নিয়ে পরিবারের মধ্যে চরম বিরোধ হতে পারে। তাই ক্ষতি হলেও সমঝোতা করুন।
বৃষ / TAURUS রাশিফল Rashifal (April 21 – May 20)11/12

বৃষ / TAURUS রাশিফল Rashifal (April 21 – May 20)

ব্যবসায় লাভ হবে তবে পার্টনারশিপ ব্যবসায় লোকসান থেকে সতর্ক থাকতে হবে। শত্রুতা থেকে সাবধান থাকুন, বিশেষ করে পরিচিত কেউ ক্ষতি করতে পারে। পারিবারিক অশান্তি মানসিক চাপ তৈরি করতে পারে। পুরনো মামলা মাথাচাড়া দিতে পারে। সমস্যা সমাধানে আইনি পারমার্শ নিন। সম্পত্তি নিয়ে বিরোধ হতে পারে। সম্পত্তি কেনাবেচায় কাগজপত্র ঠিক করে যাচাই করে নিন। নইল প্রবল ক্ষতির সম্ভাবনা। আবেগের বশে কোনও সিদ্ধান্ত নেবেন না।
মেষ/ARIES রাশিফল Rashifal (March 21-April 20)12/12

মেষ/ARIES রাশিফল Rashifal (March 21-April 20)

ব্যবসায়ে লাভ লোকসান দুই-ই থাকবে। তবে বিনিয়োগে ঝুঁকি নেবেন না। গোপন শত্রুরা সক্রিয় হতে পারে। সহকর্মী বা পার্টনারকে অন্ধবিশ্বাস করা উচিত হবে না। পরিবারে পুরনো বিষয় নিয়ে পারিবারিক বিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। শান্ত মাথায় সমাধান করুন। আইনি ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করুন। সম্পত্তি নিয়ে কাছের মানুষের সঙ্গে বিরোধ হতে পারে। ধৈর্য ধরতে হবে।
TAGS:
Daily Horoscope

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.