Horoscope Today: সহকর্মীরা নানা ষড়যন্ত্রের জাল বুনতে পারে। আইনি সমস্যা থাকলে দ্রুত নিষ্পত্তি করুন।
হঠকারী সিদ্ধান্তে বড় লোকসান মেষের, মিথুনের মানহানি, দাম্পত্যে তৃতীয় কোনও ব্যক্তির প্রবেশ তুলার
1/12
মেষ/ARIES রাশিফল Rashifal (March 21-April 20)
ব্যবসায় বড় বিনিয়োগে চরম সতর্কতার দরকার। ব্যবসায় ধোঁকাবাজির শিকার হতে পারেন। হঠকারী সিদ্ধান্তে বড়সড় লোকসানের যোগ রয়েছে। চলাফেরায় সাবধান থাকুন। কর্মক্ষেত্রে গোপন শত্রুরা সক্রিয় থাকবে। কাউকে অতিরিক্ত বিশ্বাস করলে বড় বিপদে পড়তে পারেন। ব্যবসা নিয়ে পুরোনো কোনো আইনি বিরোধ হঠাৎ মাথাচাড়া দিতে পারে। মামলার রায় বিপক্ষে যেতে পারে। ভাই-বোন বা নিকট আত্মীয়দের সঙ্গে তীব্র অশান্তি ও দূরত্ব তৈরি হতে পারে।
2/12
বৃষ / TAURUS রাশিফল Rashifal (April 21 – May 20)
ঋণ নিয়ে ব্যবসা করতে গেলে বড় আর্থিক সংকট। কাউকে ধার দেবেন না। উচ্চ রক্তপাতজনিত সমস্যা। বসের সুনজরে থাকায় সহকর্মীদের ঈর্ষার কারণ হতে পারেন। আপনার বিরুদ্ধে কুৎসা রটানো হতে পারে। আইনি জটিলতা এড়াতে সমস্ত নথিপত্র এবং ট্যাক্স সময়মতো আপডেট রাখুন। নিকট আত্মীয়ের সঙ্গে ভুল বোঝাবুঝি। জেদের বশে ঘরের পরিবেশ বিষাক্ত হয়ে উঠতে পারে।
3/12
মিথুন GEMINI রাশিফল Rashifal (May 21-June 21)
ব্যবসায় হঠাৎ করে বড় খরচের ধাক্কা। আইনি নোটিশ পাওয়ার আশঙ্কা। আঘাত পাওয়ার যোগ আছে।অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনার বিরুদ্ধে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে কোনো সহকর্মী। বড় ধরনের আইনি প্যাঁচে পড়ার সম্ভাবনা রয়েছে।ভাই-বোনদের আচরণ নিয়ে মানসিক দুশ্চিন্তা বাড়বে। মানহানির আশঙ্কা রয়েছে।
4/12
কর্কট CANCER রাশিফল Rashifal (June 22-July 22)
নতুন ব্যবসায় হাত দেওয়ার আগে অভিজ্ঞদের পরামর্শ নিন। বিনা যাচাইয়ে বড় অঙ্কের টাকা লগ্নি করবেন না। পদোন্নতির পথে কেউ গোপনে বাধা সৃষ্টি করতে পারে। অফিসে আপনার অনুপস্থিতিতে আপনার নামে মিথ্যা অভিযোগ বা ব্ল্যাকমেলিংয়ের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। ঘরের প্রবীণ কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে পরিবারে চরম উৎকণ্ঠা থাকবে। সম্পত্তি বা অধিকার নিয়ে রক্তের সম্পর্কের আত্মীয়দের সঙ্গে আইনি লড়াইয়ের পর্যায়ে কথা গড়াতে পারে।
5/12
সিংহ LEO রাশিফল Rashifal (July 23-Aug 23)
ব্যবসায় অংশীদারের ওপর অন্ধ ভরসা করলে বড় অঙ্কের আর্থিক ক্ষতি হতে পারে। দ্রুত গাড়ি চালাবেন না। ট্রাফিক আইন ভঙ্গ করা কিংবা ট্যাক্স সংক্রান্ত কোনো কারণে বড় অঙ্কের জরিমানা হতে পারে। সরকারি দপ্তরের কোনো আইনি ঝামেলায় জড়িয়ে পড়ার প্রবল যোগ রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে অহংকারের দ্বন্দ্ব চরম আকার ধারণ করতে পারে। পারিবারিক সিদ্ধান্ত একা নেওয়ার প্রবণতা বাড়লে ঘরের ভেতরে অশান্তি ও দূরত্ব তৈরি হবে।
6/12
কন্যা VIRGO রাশিফল Rashifal (Aug 24-Sep 23)
কর্মচারীদের অসততার কারণে বড়সড় আর্থিক লোকসান। আপনার নিখুঁত কাজকে ছোট করার জন্য অফিসেই কেউ সূক্ষ্ম ষড়যন্ত্র করতে পারে। কোনো চুক্তি ভঙ্গ করার জন্য আইনি নোটিশ পেতে পারেন। পরিবারের সদস্যদের অতিরিক্ত সমালোচনা করার অভ্যাস ঘরের পরিবেশ নষ্ট করবে। আত্মীয়-স্বজনের কটূক্তি বা পরোক্ষ হস্তক্ষেপে পারিবারিক গোলমাল আরও গভীর হতে পারে।
7/12
তুলা LIBRA রাশিফল Rashifal (Sep 24-Oct 23)
ব্যবসায় হিসাব পরিষ্কার রাখুন, নতুবা অংশীদারের সঙ্গে আইনি বিরোধ। শেয়ার বাজারে বা ফিউচার ট্রেডিংয়ে বড় লোকসানের আশঙ্কা রয়েছে। আপনার মিষ্টি ব্যবহারের সুযোগ নিয়ে কোনো সহকর্মী বা জুনিয়র আপনার ওপর নিজের কাজের দায়িত্ব চাপিয়ে দিতে পারে। আপনার সরলতাকে আপনার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হতে পারে। বিবাহবিচ্ছেদ, ডিভোর্স বা পারিবারিক কোনো খোরপোশ সংক্রান্ত আইনি ঝামেলা আদালত অবধি গড়াতে পারে। দাম্পত্য জীবনে তৃতীয় কোনো ব্যক্তির অনধিকার প্রবেশের কারণে তীব্র অশান্তি ও দূরত্ব তৈরি হতে পারে।
8/12
বৃশ্চিক SCORPIO রাশিফল Rashifal (Oct 24-Nov 22)
ব্যবসায়ে নতুন চুক্তি কররা আগে কাগজপত্র ভালোভাবে পড়ে নিন। পদোন্নতি আটকাতে শত্রুরা গোপনে ষড়যন্ত্র করছে। পৈতৃক সম্পত্তি বা ভাগের জমি নিয়ে আত্মীয়দের সঙ্গে তীব্র বিরোধ বাধতে পারে। দুর্ঘটনা থেকে বাঁচতে দ্রুতগতি বর্জন করুন। দাম্পত্য সম্পর্কে ত্যাগের মনোভাব না রাখলে বড় ধরনের বিবাদ হতে পারে।
9/12
ধনু SAGITTARIUS রাশিফল Rashifal (Nov 23-Dec 21)
ব্যবসায়ে প্রতিযোগিতা বাড়বে তবে কোনও লোকসান হবে না। সহকর্মীরা নানা ষড়যন্ত্রের জাল বুনতে পারে। আইনি সমস্যা থাকলে দ্রুত নিষ্পত্তি করুন। সম্পত্তি কেনাবেচায় প্রতারিত হতে পারেন। স্ত্রীর সঙ্গে মতের অমিল দাম্পত্য জীবনে দূরত্ব তৈরি করতে পারে। হঠাত্ কোনো মাধ্যম থেকে অর্থলাভ হওয়ায় আপনার দীর্ঘমেকি কোনো কাজের পথ সুগম হবে।
10/12
মকর CAPRICORN রাশিফল Rashifal (Dec 22-Jan 21)
ব্যবসায়ে বড় লাভের মুখ দেখা সম্ভব। কর্মক্ষেত্রে ষড়যন্ত্রের কারণে বিপদ। অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকুন। সম্পত্তি বা জমিজমা নিয়ে আদালতে চলমান আইনি ঝামেলা আপনার পক্ষে যাওয়ার জোরালো সম্ভাবনা। রাতে গাড়ি না চালানোই ভালো। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি ও বিবাদ বাড়তে পারে। হঠাত্ কোনো সূত্র থেকে বড় অঙ্কের টাকাপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে।
11/12
কুম্ভ AQUARIUS রাশিফল Rashifal (Jan 22-Feb 19)
ব্যবসায় পার্টনার নেওয়ার আগে দুবার ভাবুন। কর্মক্ষেত্রে আপনার প্রজ্ঞার বলে বিরোধীদের ষড়যন্ত্র ব্যর্থ হবে। আইনি জটিলতা কাটিয়ে মামলায় ইতিবাচক ফল পেতে পারেন। পৈতৃক সম্পত্তি নিয়ে নিকটাত্মীয়দের সঙ্গে তীব্র বিবাদ। দুর্ঘটনা এড়াতে সুরক্ষা বিধি মেনে চলুন। দাম্পত্য কলহ চরমে পৌঁছাতে পারে।
12/12
মীন PISCES রাশিফল Rashifal (Feb 20-Mar 20)
ব্যবসায় ধস নামলেও লাভ করতে পারবেন। সহকর্মীরা নানা ষড়যন্ত্র করতে পারে, সজাগ থাকুন। আইনি ঝামেলায় বেকার টাকা খরচ করবেন না। সম্পত্তি সংক্রান্ত কোনো পুরোনো বিবাদ সাময়িক উপশম হতে পারে। জলপথ বা অগ্নিকাণ্ডজনিত দুর্ঘটনা থেকে দূরে থাকার জন্য বাড়তি সতর্কতা প্রয়োজন। স্ত্রীর সঙ্গে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি ও বিবাদের অবসান ঘটে সম্পর্ক মধুর হবে।