Horoscope Today: ব্যবসায় বিনিয়োগের আগে লাভ-লোকসানের ভালোভাবে হিসাব করে নিন। চাকরিতে পদোন্নতিতে কেউ বাধা সৃষ্টি করতে পারে মিথুনকে
সম্পত্তি নিয়ে আত্মীয়দের সঙ্গে বিবাদে জড়াতে পারে কর্কট। দেখে নিন আজকের রাশিফল
1/12
মেষ/ARIES রাশিফল Rashifal (March 21-April 20)
ব্যবসায়ে লাভের যোগ থাকলেও পার্টানারের সঙ্গে গোলমাল করবেন না। চাকরিতে সহকর্মীদের গোপন ষড়যন্ত্র থেকে সাবধান। আইনি ঝামেলা আদালতের বাইরে মিটিয়ে নেওয়াই ভালো। পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই-বোনদের সঙ্গে তীব্র বিবাদ। ছোটখাটো দুর্ঘটনার যোগ আছে। দাম্পত্য কলহ বাড়তে পারে। তবে হঠাৎ বড় অংকের টাকা পেতে পারেন।
2/12
বৃষ / TAURUS রাশিফল Rashifal (April 21 – May 20)
ব্যবসায় মন্দা কেটে লাভের মুখ দেখতে পারেন। কাজের জায়গায় শত্রুর ষড়যন্ত্র ব্যর্থ হবে। আইনি মামলায় জিত হতে পারে। সম্পত্তি কেনাবেচায় আইনি কাগজপত্র যাচাই করে নিন। দুর্ঘটনার হাত থেকে বাঁচতে সাবধানতা অবলম্বন করুন। স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। আটকে থাকা টাকা হঠাত্ হাতে আসতে পারে।
3/12
মিথুন GEMINI রাশিফল Rashifal (May 21-June 21)
ব্যবসায় বিনিয়োগের আগে লাভ-লোকসানের ভালোভাবে হিসাব করে নিন। চাকরিতে পদোন্নতিতে কেউ বাধা সৃষ্টি করতে পারে। পুরনো কোনো আইনি জটিলতা নতুন মোড় নিতে পারে। জমিজমা সংক্রান্ত বিবাদ তুঙ্গে উঠতে পারে। আগুন ও বিদ্যুতের কাজ করার সময় সাবধান। দাম্পত্য জীবনে মতপার্থক্যের কারণে অশান্তি। হঠাত্ কোনো উৎস থেকে অর্থপ্রাপ্তি আপনার আর্থিক সংকট দূর করবে।
4/12
কর্কট CANCER রাশিফল Rashifal (June 22-July 22)
ব্যবসায়িক লেনদেনে বড় লোকসানের ঝুঁকি। অফিসের কোনো সহকর্মী বড় ধরনের ষড়যন্ত্রের জাল বুনতে পারে। আইনি ঝামেলায় প্রভাবশালী ব্যক্তির সাহায্যে সাফল্য। পৈতৃক সম্পত্তি নিয়ে নিকটাত্মীয়দের সঙ্গে গোলমাল। জলপথে দুর্ঘটনা থেকে সতর্ক থাকুন। দাম্পত্যে অশান্তি বাড়াতে পারে। হঠাত্ করেই কোনো পৈতৃক সম্পত্তি বিক্রি থেকে টাকাপ্রাপ্তি হতে পারে।
5/12
সিংহ LEO রাশিফল Rashifal (July 23-Aug 23)
ব্যবসায় ঝুঁকি নেবেন না। চাকরিতে ষড়যন্ত্রের শিকার হতে পারেন। আইনি ঝামেলা আপনার পক্ষে আসতে পারে। স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিবাদে আইনি নোটিশ আসার সম্ভাবনা রয়েছে, মাথা ঠান্ডা রাখুন। ছোটখাটো দুর্ঘটনা এড়াতে সতর্ক থাকুন। স্ত্রীর সঙ্গে ভুল বোঝাবুঝি দূর করার জন্য খোলামেলা আলোচনা করুন।
6/12
কন্যা VIRGO রাশিফল Rashifal (Aug 24-Sep 23)
ব্যবসায় লোকসান হতে পারে। আইনি লড়াইয়ে ধৈর্য হারাবেন না। সম্পত্তি কেনা নিয়ে আইনি জটিলতা হতে পারে। রাস্তায় যাতায়াতের সময় রাস্তা পারাপারে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন। দাম্পত্যে কলহের সূত্রপাত ঘটাতে পারে। শেয়ার বাজার বা পুরোনো কোনো ঋণ ফেরত পাওয়ার মাধ্যমে হঠাত্ টাকাপ্রাপ্তি হতে পারে।
7/12
তুলা LIBRA রাশিফল Rashifal (Sep 24-Oct 23)
ব্যবসা বাড়বে। আইনি ঝামেলা থেকে বাঁচতে সমঝোতা করুন। দুর্ঘটনা সম্পর্কে সজাগ থাকুন। জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দিলে দাম্পত্য জীবনের অশান্তি দূর হবে। হঠছাত্ কোনও টাকা পেতে পারেন।
8/12
বৃশ্চিক SCORPIO রাশিফল Rashifal (Oct 24-Nov 22)
ব্যবসায়ে নতুন চুক্তি কররা আগে কাগজপত্র ভালোভাবে পড়ে নিন। পদোন্নতি আটকাতে শত্রুরা গোপনে ষড়যন্ত্র করছে। পৈতৃক সম্পত্তি বা ভাগের জমি নিয়ে আত্মীয়দের সঙ্গে তীব্র বিরোধ বাধতে পারে। দুর্ঘটনা থেকে বাঁচতে দ্রুতগতি বর্জন করুন। দাম্পত্য সম্পর্কে ত্যাগের মনোভাব না রাখলে বড় ধরনের বিবাদ হতে পারে।
9/12
ধনু SAGITTARIUS রাশিফল Rashifal (Nov 23-Dec 21)
ব্যবসায়ে প্রতিযোগিতা বাড়বে তবে কোনও লোকসান হবে না। সহকর্মীরা নানা ষড়যন্ত্রের জাল বুনতে পারে। আইনি সমস্যা থাকলে দ্রুত নিষ্পত্তি করুন। সম্পত্তি কেনাবেচায় প্রতারিত হতে পারেন। স্ত্রীর সঙ্গে মতের অমিল দাম্পত্য জীবনে দূরত্ব তৈরি করতে পারে। হঠাত্ কোনো মাধ্যম থেকে অর্থলাভ হওয়ায় আপনার দীর্ঘমেকি কোনো কাজের পথ সুগম হবে।
10/12
মকর CAPRICORN রাশিফল Rashifal (Dec 22-Jan 21)
ব্যবসায়ে বড় লাভের মুখ দেখা সম্ভব। কর্মক্ষেত্রে ষড়যন্ত্রের কারণে বিপদ। অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকুন। সম্পত্তি বা জমিজমা নিয়ে আদালতে চলমান আইনি ঝামেলা আপনার পক্ষে যাওয়ার জোরালো সম্ভাবনা। রাতে গাড়ি না চালানোই ভালো। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি ও বিবাদ বাড়তে পারে। হঠাত্ কোনো সূত্র থেকে বড় অঙ্কের টাকাপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে।
11/12
কুম্ভ AQUARIUS রাশিফল Rashifal (Jan 22-Feb 19)
ব্যবসায় পার্টনার নেওয়ার আগে দুবার ভাবুন। কর্মক্ষেত্রে আপনার প্রজ্ঞার বলে বিরোধীদের ষড়যন্ত্র ব্যর্থ হবে। আইনি জটিলতা কাটিয়ে মামলায় ইতিবাচক ফল পেতে পারেন। পৈতৃক সম্পত্তি নিয়ে নিকটাত্মীয়দের সঙ্গে তীব্র বিবাদ। দুর্ঘটনা এড়াতে সুরক্ষা বিধি মেনে চলুন। দাম্পত্য কলহ চরমে পৌঁছাতে পারে।
12/12
মীন PISCES রাশিফল Rashifal (Feb 20-Mar 20)
ব্যবসায় ধস নামলেও লাভ করতে পারবেন। সহকর্মীরা নানা ষড়যন্ত্র করতে পারে, সজাগ থাকুন। আইনি ঝামেলায় বেকার টাকা খরচ করবেন না। সম্পত্তি সংক্রান্ত কোনো পুরোনো বিবাদ সাময়িক উপশম হতে পারে। জলপথ বা অগ্নিকাণ্ডজনিত দুর্ঘটনা থেকে দূরে থাকার জন্য বাড়তি সতর্কতা প্রয়োজন। স্ত্রীর সঙ্গে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি ও বিবাদের অবসান ঘটে সম্পর্ক মধুর হবে।