Horoscope Today: পারিবারিক অশান্তিক কবলে পড়তে পারে কোন কোন রাশি, কারা দুর্ঘটনা থেকে সাবধান থাকবেন, মামলা এড়িয়ে চলবেন কাকা, দেখে নিন আজকের রাশিফল
Daily Horoscope for all Sun Signs- Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces Rashifal - কেমন কাটবে আজকের দিন?
1/12
মেষ/ARIES রাশিফল Rashifal (March 21-April 20)
ব্যবসায় টাকা ঢালার ক্ষেত্রে সাবধান। লোকসানের আশঙ্কা। চাকরিতে সহকর্মীদের চক্রান্ত থেকে সাবধান। সুনাম নষ্ট করতে পারে। আয়ের চেয়ে ব্যয় বাড়তে পারে। ছোটখাটো দুর্ঘটনা হতে পারে। পুরনো কোনো মামলা মাথাচাড়া দিতে পারে। পারিবারিক অশান্তির সম্ভাবনা। ধৈর্য ধরুন।
2/12
বৃষ / TAURUS রাশিফল Rashifal (April 21 – May 20)
ব্যবসায় চুক্তি করার আগে ভালোভাবে যাচাই করা জরুরি। কর্মক্ষেত্রে শত্রুদের বিরোধিতার মুখোমুখি হতে হবে। আর্থিক উন্নতি ধীরে হলেও থমকে যাবে না। দুর্ঘটনা ঘটার আশঙ্কা আছে। আইনি বিবাদ থেকে দূরে থাকাই শ্রেয়। পারিবারিক জীবনে অশান্তি মানসিক চাপ বাড়াবে। অন্যের কথায় প্রভাবিত হয়ে কোনো কঠোর মানসিক আঘাতের শিকার হবেন না।
3/12
মিথুন GEMINI রাশিফল Rashifal (May 21-June 21)
বিশ্বস্ত ব্যক্তি ছাড়া কাউকে বড় টাকা ধার দেবেন না। চাকরিতে শত্রুতার সম্মুখীন হতে পারেন। মেজাজ ঠান্ডা রাখুন। জমিজমা নিয়ে বিবাদ হতে পারে। সমঝোতায় আসুন। স্ত্রীর সঙ্গে সম্পর্ক বজায় রাখতে ছোটখাটো ভুলত্রুটি এড়িয়ে চলুন। আইনি ঝামেলা এড়াতে দলিলে সাক্ষর করার আগে ভালো করে পড়ে নিন।
4/12
কর্কট CANCER রাশিফল Rashifal (June 22-July 22)
ব্যবসায় ভুল সিদ্ধান্তের কারণে বড় ধরনের লোকসান। গোপন শত্রুদের তৎপরতা বৃদ্ধি পাবে। ধৈর্য ধরলে পরিস্থিতি ধীরে ধীরে অনুকূলে আসবে। আগুন থেকে সাবধান। আইনি ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক অশান্তি ও গৃহ পরিবেশের শীতলতা আপনার মানসিক শান্তি কেড়ে নেবে। কাছের মানুষের কোনো কথা আপনাকে মানসিকভাবে আহত করতে পারে।
5/12
সিংহ LEO রাশিফল Rashifal (July 23-Aug 23)
ব্যবসায় বড় বিনিয়োগ করার আগে দু'বার ভাবুন। লোকসানের মুখে পড়তে পারেন। শত্রুতার জেরে কর্মক্ষেত্রে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে। দুর্ঘটনা এড়িয়ে চলুন। আইনি ঝামেলা মীমাংসা করার জন্য সময়টি ভালো নয়। মামলা এড়িয়ে চলুন। স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধ ও অশান্তি পারিবারিক শান্তি নষ্ট করবে।
6/12
কন্যা VIRGO রাশিফল Rashifal (Aug 24-Sep 23)
ব্যবসায় নতুন পরিকল্পনা বাস্তবায়নের সময় বিশেষ সতর্কতা প্রয়োজন। সামান্য ভুলে বড় আর্থিক লোকসান। শত্রুরা আপনার ত্রুটি ধরার জন্য মুখিয়ে থাকবে। আর্থিক উন্নতি মন্থর গতিতে এগোবে, তবে জমানো টাকা খরচ হতে পারে। আইনি কোনো বিষয়ে জড়িয়ে থাকলে তা দীর্ঘায়িত হতে পারে।
7/12
তুলা LIBRA রাশিফল Rashifal (Sep 24-Oct 23)
ব্যবসায়িক লেনদেনে লোকসানের ঝুঁকি থেকে যায়। চাকরিতে সহকর্মীদের শত্রুতার কাজ কঠিন হয়ে উঠতে পারে। আর্থিক উন্নতির জন্য কঠোর পরিশ্রম করতে হবে। হঠাৎ করে দুর্ঘটনা, সতর্ক হোন। আইনি ঝামেলা থেকে দূরে থাকাই ভালো। পারিবারিক জীবনে কোনো পুরনো বিষয় নিয়ে অশান্তি নতুন করে দানা বাঁধতে পারে। আপনজনদের অবহেলা বা কটু মন্তব্য আপনার কোমল মনে গভীর মানসিক আঘাত সৃষ্টি করতে পারে।
8/12
বৃশ্চিক SCORPIO রাশিফল Rashifal (Oct 24-Nov 22)
ব্যবসায় প্রতিযোগিতার মুখে পড়তে হবে। লোকসান হতে পারে। কর্মক্ষেত্রে গোপন শত্রুরা কুৎসা রটাতে পারে। আর্থিক উন্নতি কিছুটা ধীরগতির হবে। গাড়ি চালানো থেকে বিরত থাকুন। আইনি ঝামেলা বা কোনো পুরনো আইনি নোটিশ আপনার দুশ্চিন্তা বাড়িয়ে দিতে পারে। পারিবারিক অশান্তি ও ভুল বোঝাবুঝির কারণে গৃহকোণ উত্তপ্ত থাকবে। ঘনিষ্ঠ ব্যক্তি বিশ্বাসভঙ্গ করতে পারে।
9/12
ধনু SAGITTARIUS রাশিফল Rashifal (Nov 23-Dec 21)
বিনিয়োগে চরম সতর্কতা প্রয়োজন। চাকরিতে প্রতিযোগীদের কারণে পদোন্নতিতে বাধা আসতে পারে। আর্থিক উন্নতি ঘটলেও খরচের বহর বাড়ায় সঞ্চয় করা কঠিন হবে। যাতায়াতের সময় বা খেলার মাঠে ছোটখাটো দুর্ঘটনা এড়াতে সচেতন থাকুন। মাথা ঠান্ডা রাখুন। পারিবারিক জীবনে অশান্তি দেখা দিতে পারে। কাছের মানুষের অপ্রত্যাশিত আচরণে আপনি মানসিকভাবে ভেঙে পড়তে পারেন।
10/12
মকর CAPRICORN রাশিফল Rashifal (Dec 22-Jan 21)
ব্যবসায় বড় লেনদেন আপাতত স্থগিত রাখুন। কর্মক্ষেত্রে শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করলেও আপনার বুদ্ধিমত্তার কারণে সফল হবে না। দুর্ঘটনা থেকে বাঁচতে রাস্তায় চলাফেরার সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করুন। আইনি ঝামেলা বৃদ্ধি পেতে পারে, অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন। পারিবারিক অশান্তি ও ভুল বোঝাবুঝি মানসিক শান্তি বিঘ্নিত করবে। কোনো আপনজনের আচরণ আপনাকে গভীরভাবে মানসিকভাবে আঘাত করতে পারে।
11/12
কুম্ভ AQUARIUS রাশিফল Rashifal (Jan 22-Feb 19)
ব্যবসায় নতুন কোনো চুক্তি করার আগে আইনি দিকগুলো খতিয়ে দেখুন। চাকরিতে গোপন শত্রুতা আপনার কাজের গতি কমিয়ে দিতে পারে। আর্থিক উন্নতি কিছুটা মন্থর হবে, হঠাৎ করে খরচের চাপ বাড়তে পারে। দুর্ঘটনা সম্পর্কে সতর্ক থাকুন। কোনো আইনি ঝামেলা মাথাচাড়া দিতে পারে। পারিবারিক জীবনে অশান্তি ও কলহ লেগেই থাকবে। পরিবারের কোনো সদস্যের কঠোর ও রুক্ষ আচরণে আপনার মনে গভীর মানসিক আঘাত লাগবে।
12/12
মীন PISCES রাশিফল Rashifal (Feb 20-Mar 20)
ব্যবসায়িক ক্ষেত্রে বড় কোনো ঝুঁকি না নেওয়াই ভালো, সামান্য ভুলে বড় লোকসান হতে পারে। আর্থিক উন্নতি কিছুটা শ্লথ হলেও আয়ের পথ একেবারে বন্ধ হবে না। আইনি ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন, মামলা দীর্ঘস্থায়ী হতে পারে। পারিবারিক অশান্তি ও ভুল বোঝাবুঝির কারণে মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে। নিকটাত্মীয়ের কথায় বা আচরণে আপনার মনে গভীর মানসিক আঘাত আসতে পারে।
(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)