• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /গ্যালারি
  • /প্রেমে নিঃসঙ্গতা মেষের, দীর্ঘ অর্থ সংকটে কর্কট, পড়ুন রাশিফল

প্রেমে নিঃসঙ্গতা মেষের, দীর্ঘ অর্থ সংকটে কর্কট, পড়ুন রাশিফল

Written ByDebasmita Das
Published: Nov 03, 2026, 07:33 AM IST|Updated: Nov 03, 2026, 07:44 AM IST
joinshare

Ajker Rashifal, 3 November  2026, Horoscope Today: Daily Horoscope for all Sun Signs- Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces Rashifal - কেমন কাটবে আজকের দিন? 

মেষ ARIES রাশিফল Rashifal (March 21-April 20)1/12

মেষ ARIES রাশিফল Rashifal (March 21-April 20)

পিতার সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা। প্রেমের ব্যাপারে নিঃসঙ্গতা আসতে পারে। ঋণ শোধ নিয়ে চিন্তা। স্ত্রীর সঙ্গে কোনও আলোচনায় সমস্যার সমাধান হতে পারে। কাছের মানুষজনের সঙ্গে আলোচনায় মানসিক সমস্যাগুলোর সমাধান হবে। মানসিক শান্তি পাবেন পুরনো সমস্যার থেকে। দিন ভাল কাটবে সব মিলিয়ে।
বৃষ TAURUS রাশিফল Rashifal (April 21 – May 20)2/12

বৃষ TAURUS রাশিফল Rashifal (April 21 – May 20)

আইনি কোনও কাজ খুব ভাল হতে পারে। আজ সারা দিন নানা দিক থেকে কর্মের সুযোগ আসতে পারে। পিতার শরীর নিয়ে একটু ভাবনা থাকবে তবে তেমন কিছু হবে না। প্রেমে বাধা থাকলেও সঙ্গে আনন্দ থাকবে। বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে। আজ সহকর্মীর ভাল ব্যবহারে পাবেন।
মিথুন GEMINI রাশিফল Rashifal (May 21-June 21)3/12

মিথুন GEMINI রাশিফল Rashifal (May 21-June 21)

অদ্ভুত নানা বিষয়ে জড়িয়ে পড়তে পারেন। আপনার বিরোধিতা করবে অনেকেই। তবে হতাশ হওয়ার কোনও কারণ নেই, বুদ্ধিমত্তার সঙ্গে লড়তে হবে, ফলস্বরূপ আপনার অবস্থান আরও দৃঢ় হবে এ ক্ষেত্রে। জলপথ এড়িয়ে চলাই শ্রেয়। ব্যক্তিগত কোনও ঝামেলা বন্ধুর দ্বারা সমাধান হবে। কাজের দিকে খুব ভাল সময়।
কর্কট CANCER রাশিফল Rashifal (June 22-July 22)4/12

কর্কট CANCER রাশিফল Rashifal (June 22-July 22)

দীর্ঘকাল ধরে যে আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনি, আচমকা একটা সমাধান পেতে পারেন আজ। সারা দিনে যা কাজ করবেন, নিজেই সে সবে নেতৃত্ব দবেন বলে মনে হচ্ছে। শরীর ভালো যাবে না। মূত্র, সুগার ও উচ্চ রক্তচাপ জনিত রোগে কষ্ট পাবেন। হৃদরোগীরা সতর্ক থাকুন।
সিংহ LEO রাশিফল Rashifal (July 23-Aug 23)5/12

সিংহ LEO রাশিফল Rashifal (July 23-Aug 23)

একটা সুন্দর রোম্যান্টিক সময়ের মধ্যে দিয়ে যাবেন আপনি। আপনার পরিবারের ছোটো সদস্যদের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে। সাংস্কৃতিক ক্ষেত্রে অনেকটা সময় কাটবে। তবে সামাজিক ক্ষেত্রে কিছু বাঁধা আসতে পারে। গুরুজনের সঙ্গে কোনও ছোট কারণে অশান্তির জন্য মনে কষ্ট।
কন্যা VIRGO রাশিফল Rashifal (Aug 24-Sep 23)6/12

কন্যা VIRGO রাশিফল Rashifal (Aug 24-Sep 23)

খুব চেষ্টা করেও এড়িয়ে যাচ্ছেন যা, তার সামনাসামনি হতেই হবে। শারীরিক এবং আর্থিক খুঁটিনাটির দিকে নজর দিন। দু’দিক মেলাতেই পারছেন না। কিন্তু এখনও আপনার কাছের মানুষের কাছে একইরকম প্রিয় আছেন আপনি।
তুলা LIBRA রাশিফল Rashifal (Sep 24-Oct 23)7/12

তুলা LIBRA রাশিফল Rashifal (Sep 24-Oct 23)

আবারও পুরনো ছন্দে ফেরার সময় এসেছে, জীবনের গতি পরিবর্তনের জন্য দৃঢ়প্রতিজ্ঞ হন। চন্দ্র আপনার সেরার সেরাটি দিতে সাহয্য করবে, পাশাপাশি কেউ একজন আপনার জন্য অপেক্ষা করছে। তার সঙ্গে যোগাযোগ হলেই আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে।
বৃশ্চিক SCORPIO রাশিফল Rashifal (Oct 24-Nov 22)8/12

বৃশ্চিক SCORPIO রাশিফল Rashifal (Oct 24-Nov 22)

কেউ আপনার থেকে আর্থিক সুবিধে নিতে পারবে না। জীবনে কিছু অর্জন করতে চাইলে নিজের আবেগ, সেন্টিমেন্টকে খুব গুরুত্ব দেবেন না। সামনের দুটো দিনে আপনার জন্য প্রচুর সুযোগ আসতে চলেছে। আপনার নেপচুনের প্রভাব কিন্তু নেপোলিয়ন বোনাপার্টের চেয়েও বেশি শক্তিশালী। আপনার জীবনে বিগত কিছুদিন ধরে ব্যালেন্সের অভাব হচ্ছে।
ধনু SAGITTARIUS রাশিফল Rashifal (Nov 23-Dec 21)9/12

ধনু SAGITTARIUS রাশিফল Rashifal (Nov 23-Dec 21)

অনেক ক্ষেত্রেই আপনি অতীতের ঘটনাতেই আটকে রয়েছেন। কর্মে প্রচুর অনিচ্ছা থাকায় ব্যবসায় অবনতি। জ্যোতিষ আলোচনায় আজ আপনি অনেক এগিয়ে থাকবেন। শুভ কোনও খবর আজ আপনার জন্য অপেক্ষা করছে। সপ্তাহের প্রথম দিকে কোনও বাহিরের লোকের সঙ্গে বিবাদ নিয়ে একটু চিন্তা বাড়তে পারে।
মকর CAPRICORN রাশিফল Rashifal (Dec 22-Jan 21)10/12

মকর CAPRICORN রাশিফল Rashifal (Dec 22-Jan 21)

মকর রাশির জাতক জাতিকার দিনটি ভাল যাবে না। ব্যয় বৃদ্ধি পাবে। প্রবাসীরা কোনও বিষয় নিয়ে ঝামেলা অশান্তিতে থাকতে পারেন। ব্যবসায়ীরা যান্ত্রিক ত্রুটি জনিত ঝামেলায় পড়তে পারেন। কোনও আইনগত জটিলতার সমাধান হওয়ার কথা থাকলে তাতে বাধা আসতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য ভাল যাবে না। জমি ভূমি আবাসন সংক্রান্ত বিষয়ে কিছু অগ্রগতি হতে পারে।
কুম্ভ AQUARIUS রাশিফল Rashifal (Jan 22-Feb 19)11/12

কুম্ভ AQUARIUS রাশিফল Rashifal (Jan 22-Feb 19)

অন্যান্য গ্রহের সঙ্গে চন্দ্রের সম্পর্ক ভাল না থাকায় বিভ্রান্তি দেখা দিতে পারে। এরমধ্যে কোনও বিশেষ কাজ করার থাকলে তা আপাতত স্থগিত রাখুন। প্রয়োজনে তাঁদের সঙ্গে থাকুন যাঁরা স্বাভাবিকের তুলনায় তাঁদের কাজে একটু বেশি দৃঢ়সংকল্প।কর্মক্ষেত্রে আজ সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলতে হবে।
মীন PISCES রাশিফল Rashifal (Feb 20-Mar 20)12/12

মীন PISCES রাশিফল Rashifal (Feb 20-Mar 20)

গুজবে খবরদার কান দেবেন না। আপনার মাটির মানুষ ইমেজ ধরে রাখুন। লোকে আপনায় নিয়ে ঠাট্টা মশকরা করলে পাত্তাই দেবেন না। হালকা ভাবে নিন।আজ চলাফেরায় সতর্ক থাকুন, আঘাত প্রাপ্তি হতে পারে। চাকুরিক্ষেত্রে তেমন সমস্যা নেই। উপার্জন ভাগ্য শুভ। ব্যবসা ক্ষেত্রে নতুন পরিকল্পনা সার্থক হবে। (Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)
TAGS:
Daily Horoscope

Trending

  • News
  • Photos
  • Videos
ঘণ্টায় ১১০ কিমি বেগে আছড়ে পড়ছে ‘মুরাসু’! অন্ধ্র উপকূলে শুরু তাণ্ডব, বৃষ্টির পূর্বাভাস বাংলায়

ঘণ্টায় ১১০ কিমি বেগে আছড়ে পড়ছে ‘মুরাসু’! অন্ধ্র উপকূলে শুরু তাণ্ডব, বৃষ্টির পূর্বাভাস বাংলায়

2

এন্ট্রি এক্সিট গেট হতে হবে বড়! বৃষ্টি হলেই... কালীপুজোয় কড়া নিয়ম

3

প্রিজন ভ্যানে মা কালী! থানায় থানায় পুজো করে পুলিসকে 'প্রায়শ্চিত্ত' করার বার্তা মন্ত্রীর

4

সঞ্চয়ে মুদ্রাস্ফীতির কোপ! শেয়ার বাজার ও ক্যাশে কতটা ব্যালেন্স রাখবেন? জেনে নিন সেরা অ্যাসেট অ্যালোকেশন

5

ছেলের পা ধরে মন্দিরের সামনে ৩ বার আছাড় মারল বাবা, নিথর দেহের পাশেই ঘুমিয়ে পড়ল পাষণ্ড

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.