Ajker Rashifal, October 20, 2026, Horoscope Today: Daily Horoscope for all Sun Signs- Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces Rashifal - কেমন কাটবে আজকের দিন?
1/12
মেষ রাশিফল (March 21-April 20)
আজ কর্মক্ষেত্রে নতুন কোনো দায়িত্ব পেতে পারেন। সহকর্মীদের সাহায্য পাবেন। অর্থ লেনদেনে সতর্ক থাকুন। হঠকারী কোনো বিনিয়োগ এড়িয়ে চলাই ভালো। শরীর সুস্থ রাখতে পর্যাপ্ত বিশ্রাম ও পর্যাপ্ত জল পান করুন।
2/12
বৃষ রাশিফল (April 21 – May 20)
ব্যবসায়ীদের জন্য আজ লাভের দিন। চাকরীজীবীদের দিনটি কাটবে ব্যস্ততার মধ্য দিয়ে। পুরনো কোনও পাওনা টাকা ফেরত পেতে পারেন। গলার সমস্যা বা সর্দি-কাশির প্রবণতা থাকতে পারে। নিজের যত্ন নিন।
3/12
মিথুন রাশিফল (May 21-June 21)
নতুন কোনও সুযোগ সামনে আসতে পারে। নিজের বাকপটুতা কাজে লাগিয়ে সাফল্য পাবেন। আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন। মানসিক চাপ দূর করতে কিছুটা সময় হালকা মেজাজে কাটান।
4/12
কর্কট রাশিফল (June 22-July 22)
কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে। তবে সহকর্মীদের সহায়তায় কাজ সম্পন্ন হবে।অযথা খরচে রাশ টানুন, ভবিষ্যৎ সঞ্চয়ের দিকে মনোযোগ দিন। পেটের কোনও সমস্যায় কষ্ট পেতে পারেন, তাই বাইরের খাবার এড়িয়ে চলুন।
5/12
সিংহ রাশিফল (July 23-Aug 23)
নেতৃত্ব দেওয়ার সুযোগ আসবে। আপনার সিদ্ধান্ত কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারে।আর্থিক দিক দিয়ে দিনটি শুভ। নতুন বিনিয়োগের কথা ভাবতে পারেন। পিঠ বা মেদ সংক্রান্ত সমস্যা নিয়ে কিছুটা সতর্ক থাকা প্রয়োজন।
6/12
কন্যা রাশিফল (Aug 24-Sep 23)
কাজে মনোযোগ দিন এবং খুঁটিনাটি বিষয়ে নজর রাখুন। সাফল্য নিশ্চিত।অনাকাঙ্ক্ষিত কোনও খরচ এসে পড়তে পারে, তাই বাজেট মেনে চলুন। ক্লান্তি দূর করতে সঠিক সময়ে পুষ্টিকর খাবার খান।
7/12
তুলা রাশিফল (Sep 24-Oct 23)
ব্যবসায় যৌথ উদ্যোগে শুভফল পেতে পারেন। সম্পর্কে স্বচ্ছতা বজায় রাখুন। বন্ধুদের সহায়তায় আর্থিক উন্নতির পথ বের হতে পারে। মানসিক শান্তি বজায় রাখার জন্য যোগব্যায়াম বা ধ্যান করতে পারেন।
8/12
বৃশ্চিক রাশিফল (Oct 24-Nov 22)
গোপনীয়তা বজায় রাখুন। কর্মক্ষেত্রে কোনও প্রতিপক্ষ সক্রিয় হতে পারে। বুঝে-শুনে বিনিয়োগ করুন। হঠাৎ কোনো আর্থিক সিদ্ধান্ত নেবেন না। রক্তচাপ বা ক্লান্তিজনিত সমস্যা হতে পারে।
9/12
ধনু রাশিফল (Nov 23-Dec 21)
দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে। নতুন শিক্ষা বা কাজের ক্ষেত্রে দিনটি ভালো। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে, তবে অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলুন। পায়ে বা জোড়ায় হালকা ব্যথা অনুভব করতে পারেন।
10/12
মকর রাশিফল (Dec 22-Jan 21)
পরিশ্রমের পূর্ণ ফল আজ পেতে পারেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে প্রশংসা মিলবে। স্থাবর বা বিষয়-সম্পত্তি সংক্রান্ত বিষয়ে লাভের মুখ দেখতে পারেন। হাড় ও দাঁতের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন।
11/12
কুম্ভ রাশিফল (Jan 22-Feb 19)
নতুন নতুন চিন্তাভাবনা মাথায় আসবে। ক্রিয়েটিভ বা সৃজনশীল কাজে সাফল্য পাবেন।আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার পক্ষে শুভ। চোখ ও মাথার যত্ন নিন, স্ক্রিন টাইম কমানোর চেষ্টা করুন।
12/12
মীন রাশিফল (Feb 20-Mar 20)
দিনটি মিশ্র ফলদায়ক। আবেগ নিয়ন্ত্রণে রেখে পেশাদারভাবে সিদ্ধান্ত নিন। দান-ধ্যান বা সামাজিক কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে। পর্যাপ্ত ঘুম প্রয়োজন, অলসতা কাটিয়ে সক্রিয় থাকার চেষ্টা করুন।
(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)