Durga Puja 2026: কাটোয়ার বিধায়ক কৃষ্ণ ঘোষ 'হর ঘর দুর্গা' কর্মসূচির সূচনা করেন। জীবন্ত দুর্গাকে সঙ্গে নিয়ে তিনি এলাকার বাড়ি বাড়ি গিয়ে ঘরের মহিলাদের সঙ্গে দেখা করেন। এর মূল উদ্দেশ্য মহিলাদের যথাযথ সম্মান জানানো এবং তাদের আত্মবিশ্বাসী করে তোলা।
1/6
দুর্গার জীবন্ত মডেল
সন্দীপ ঘোষ চৌধুরী: ঘরের দুর্গাদের সম্মান জানাতে এবং আত্মবিশ্বাসী গড়ে তুলতে পঞ্চমী তিথিতে দুর্গার জীবন্ত মডেলকে সামনে রেখে পথে নামেন কাটোয়ার বিধায়ক কৃষ্ণ ঘোষ।
2/6
হর ঘর দুর্গা কর্মসূচি
বৃহস্পতিবার পঞ্চমীতে ভাগীরথীর ঘাট থেকে হর ঘর দুর্গা কর্মসূচি শুরু করেন বিধায়ক। কাটোয়ার কাশীগঞ্জপাড়ার ভাগীরথীর ঘাট থেকে দেবী দুর্গার জীবন্ত মডেলকে নিয়ে শহরের বাসিন্দাদের বাড়িতে গিয়ে ঘরের দুর্গার কাছে হাজির হন।
3/6
মহিলাদের সম্মানিত করা
কর্মসূচির মর্মার্থ বোঝান তিনি। বিধায়ক কৃষ্ণ ঘোষ বলেন, 'হর ঘর দুর্গা কর্মসূচির উদ্দেশ্য হল রাজ্যের ছাত্রী ও নারীদের সম্মানিত করা, আত্মবিশ্বাসী গড়ে তোলা। নিজেদের সুরক্ষা আত্মরক্ষায় ঘরের দুর্গারা যেন পারদর্শী হয়ে ওঠে।'
4/6
আত্মরক্ষায় আত্মবিশ্বাসী
তিনি আরও বলেন, 'আমরা মন্দিরে গিয়ে দুর্গা পুজো করি কিন্তু বাড়িতে থাকা দুর্গাকে সঠিকভাবে সম্মান করি না, বা সঠিকভাবে গড়ে তোলার চেষ্টা করি না। আমরা এই কর্মসূচির মাধ্যমে বিধানসভার প্রতিটি বাসিন্দার বাড়িতে গিয়ে দুর্গাদের সঙ্গে দেখা করব। দুর্গারা যেন আত্মরক্ষায় আত্মবিশ্বাসী হয়ে ওঠে।'
5/6
অপরাধ মোকাবিলা করা
রাজ্যে মহিলা ও ছাত্রীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অপরাধের ঘটনা মোকাবিলা করতে এবং তাদের মানসিকভাবে ও শারীরিকভাবে আত্মবিশ্বাসী করে তুলতে হর ঘর দুর্গা কর্মসূচি নেওয়া হয়েছে।
6/6
কাটোয়ার বিধায়ক
রাজ্যের মহিলা ও ছাত্রীরা নিজেদের সুরক্ষা ও আত্মরক্ষা নিজেরাই করতে পারে এই আত্মবিশ্বাস গড়ে তুলতে কাটোয়ার বিধায়ক এবার বিধানসভা এলাকার দুর্গাদের বাড়ি বাড়ি গিয়ে কথা বললেন।