Gold Price Massive Fall: বুধবার ২৫ নভেম্বর হুড়মুড়িয়ে পড়ল সোনা ও রুপোর দাম। MCX-এ সোনা নামল ১.২০ লক্ষ টাকায়, রুপো সস্তা ৩৫০০ টাকা। মার্কিন PCE মুদ্রাস্ফীতি ও ফেডের সুদ বৃদ্ধির প্রভাবে কেন এই পতন?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:বিয়ের মরসুমে গয়না কেনার পরিকল্পনা করছেন? গত কয়েকদিন দরে বিরাট দাম কমতে কমতে সোনার দাম মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এত সন্তা কেন হল হলপদ ধাতু তা নিয়ে সবার মনেই কৌতূহল। তাহলে বাঙালির নমে যে সোনার দাম নিয়ে যে মিথ ছিস তা কি একেবারেই গেল? তাহলে আজকের বাজারদর দেখলে আপনার মুখে চওড়া হাসি ফুটতে বাধ্য। কারণ বুধবার, ২৫ নভেম্বর দেশের বাজারে এক ধাক্কায় অনেকটা সস্তা হল সোনা ও রুপো। আন্তর্জাতিক বাজারের দুর্বল ইঙ্গিতের জেরে এ দিন মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (MCX)-এ সোনা ও রুপোর দামে ভূমিকম্পের পতন দেখা গিয়েছে। শুধু ফিউচার বাজারেই নয়, কলকাতা-সহ দেশের খুচরো বাজারেও দাম নেমেছে চোখে পড়ার মতো। কিন্তু হঠাৎ করে কেন এই ধস? এর নেপথ্যে রয়েছে মার্কিন অর্থনীতির বড় এক সমীকরণ। চলুন, সহজ ভাষায় পুরো বিষয়টি বুঝে নেওয়া যাক।
1/11
আজ বাজারে সোনা-রুপোর দর কত?
এর সরাসরি প্রভাব পড়েছে কলকাতার খুচরো বাজারেও। আজ কলকাতায় ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম প্রায় ১,২৪,৫৮০ টাকা এবং ২২ ক্যারেট গয়না সোনার দাম ১,১৪,২০০ টাকার আশেপাশে (জিএসটি ও মেকিং চার্জ ছাড়া) নেমে এসেছে।
2/11
আজ বাজারে সোনা-রুপোর দর কত?
আন্তর্জাতিক বাজার অর্থাৎ কমেক্স (COMEX)-এও ছবিটা একই। সেখানে সোনা প্রতি ট্রয় আউন্সে প্রায় ৩,৫৪৬ থেকে ৩,৫৫১ ডলার এবং রুপো ৪০.৫০ ডলারের আশেপাশে ঘোরাফেরা করছে।
3/11
আজ বাজারে সোনা-রুপোর দর কত?
অন্যদিকে, রুপোর দামে পতন আরও মারাত্মক। প্রতি কেজি রুপোর দাম ২.৪৬ শতাংশ বা ৩,৫৮২ টাকা পড়ে ১,৪১,৮৫৬ টাকায় ঠেকেছে।
4/11
আজ বাজারে সোনা-রুপোর দর কত?
বুধবার বাজার খোলার পর থেকেই বিক্রির চাপে (Selling Pressure) লাল দাগে লেনদেন শুরু হয়। অর্থাত্ খুব কম দামে সোনা বিক্রি হচ্ছিল। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (MCX)-এ ডিসেম্বর ফিউচারে ১০ গ্রাম সোনার দাম ১.৬২ শতাংশ বা ১,৯৮৩ টাকা কমে ১,২০,৩৪৬ টাকায় নেমে আসে।
5/11
হঠাৎ কেন এতটা সস্তা হল সোনা ও রুপো?
মার্কিন মুদ্রাস্ফীতির ডেটা (US PCE Inflation Data): আজই আমেরিকার পার্সোনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার্স (PCE) মুদ্রাস্ফীতির তথ্য প্রকাশ হওয়ার কথা। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ ফেডারেল রিজার্ভ (US Federal Reserve) সুদের হার নির্ধারণে এই ডেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। ডেটা প্রকাশের আগেই সতর্ক অবস্থান নিয়েছেন বিনিয়োগকারীরা।
6/11
হঠাৎ কেন এতটা সস্তা হল সোনা ও রুপো?
শেয়ার বাজারে ধস ও প্রফিট বুকিং (Profit Booking): বিশ্বজুড়ে শেয়ার বাজারে অস্থিরতা চলায় অনেক বড় বিনিয়োগকারী লোকসান সামাল দিতে সোনা ও গোল্ড ইটিএফ (Gold ETF) বিক্রি করে নগদ টাকা তুলে নিচ্ছেন।
7/11
হঠাৎ কেন এতটা সস্তা হল সোনা ও রুপো?
শক্তিশালী ডলার ও বন্ড ইল্ড (US Dollar & Treasury Yields): বর্তমানে মার্কিন ডলার সূচক (US Dollar Index) ১০৩.৯০-এর ঘরে এবং ১০ বছরের মার্কিন ট্রেজারি ইল্ড (US Treasury Yields) ৪.৯ শতাংশে দাঁড়িয়ে আছে। যেহেতু সোনা একটি সুদবিহীন সম্পদ (Non-yielding Asset), তাই ডলার ও বন্ড ইল্ড বাড়লে সোনা ধরে রাখার খরচ বাড়ে এবং চাহিদা কমে যায়।
8/11
হঠাৎ কেন এতটা সস্তা হল সোনা ও রুপো?
সুদ বাড়ার প্রবল সম্ভাবনা (Fed Rate Hike Bets): ফেড কর্তাদের কড়া মন্তব্যের পর বাজারের প্রায় ৯৬ শতাংশ বিশ্লেষক মনে করছেন, আগামী ডিসেম্বর বৈঠকে আমেরিকা ফের ০.২৫ শতাংশ (25 bps) সুদ বাড়াতে পারে।
9/11
গয়না ক্রেতা ও বিনিয়োগকারীদের জন্য এর মানে কী?
এরই মধ্যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) জানিয়েছে, যাঁরা ২০২১ সালের মে মাসে ৪,৭৭৭ টাকায় সভরেন গোল্ড বন্ড (Sovereign Gold Bond বা SGB) কিনেছিলেন, তাঁরা আজ প্রিম্যাচিওর রিডেম্পশনে প্রতি ইউনিটে ১২,৬১২ টাকা পাচ্ছেন-- অর্থাৎ প্রায় ১৬৪ শতাংশ রিটার্ন!
10/11
সামনে কি আরও দাম কমবে?
আন্তর্জাতিক বিনিয়োগ সংস্থা গোল্ডম্যান স্যাক্স (Goldman Sachs)-এর বিশ্লেষকদের মতে, ফেডারেল রিজার্ভের কঠোর নীতির ফলে সোনার বাজারে অস্থিরতা এখনই কাটছে না। পুরনো সর্বকালীন রেকর্ড ছুঁতে হলুদ ধাতুর অন্তত দুই বছর সময় লাগতে পারে।
11/11
সামনে কি আরও দাম কমবে?
তবে আজ রাতে মার্কিন পিসিই মুদ্রাস্ফীতি (US PCE Inflation) প্রত্যাশার চেয়ে কম এলে ডলার কিছুটা নরম হতে পারে, যা সোনার দামে সাময়িক স্বস্তি ফিরিয়ে আনবে।