Emperor Vs Sarat Chandra Trailer: বাঙালি সিনেপ্রেমীদের কাছে শারদীয়া মানেই যেন এক অন্যরকম সিনেমার অপেক্ষা। আর সেই অপেক্ষার সঙ্গে বহু বছর ধরেই জড়িয়ে রয়েছে ‘শারদীয়া সৃজিত’। পুজোর মরশুমে বড়পর্দায় সৃজিত মুখার্জির ছবি দেখার নস্টালজিয়া বাঙালি দর্শকের কাছে এক পরিচিত ঐতিহ্য।
দেউলটির শরৎচন্দ্র কুঠি থেকে পুজোর ছবি ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’-এর ট্রেলার, ইতিহাসের পাতায় ফিরছেন সৃজিত মুখার্জি। পুজোয় পর্দায় টোটা শরৎচন্দ্র, আবীর সব্যসাচী! ইতিহাস-সাহিত্যের লড়াই নিয়ে প্রকাশ্যে।
1/6
১৫ অক্টোবর বড়পর্দায় এম্পারর ভার্সেস শরৎচন্দ্র
নন্দী মুভিজের প্রযোজনায় এবং প্রদীপ কুমার নন্দীর নিবেদনে ছবিটি পরিচালনা করেছেন সৃজিত মুখার্জি। অটোগ্রাফ থেকে দশম অবতার, টেক্কা, পুজোয় সৃজিতের ছবি দেখার যে ঐতিহ্য, এবার তার নতুন অধ্যায় এম্পারর ভার্সেস শরৎচন্দ্র। এই ছবি মুক্তি ১৫ অক্টোবর ২০২৬।
2/6
ছবির সঙ্গীতে থাকছে বিশেষ চমক
ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন ছবির মিউজিক টিমের সদস্য সৌপ্তিক মজুমদার, অচিন সরকার, সুতীর্থ চক্রবর্তী ও অন্তরা ভট্টাচার্য। সাহিত্য ও ইতিহাসের গল্পের সঙ্গে সঙ্গীতও ছবির আবহকে আরও গভীর করে তুলবে বলে আশা নির্মাতাদের।
3/6
শরৎচন্দ্র কুঠিতেই ট্রেলার লঞ্চ
দেউলটির ঐতিহাসিক শরৎচন্দ্র কুঠিতে আয়োজিত হয় ট্রেলার প্রকাশের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন আবীর চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, দিব্যানী মণ্ডল, ঋক চট্টোপাধ্যায়, দেবপ্রিয় মুখোপাধ্যায়, সঞ্জয় নাগ ও সৌমেন চক্রবর্তী-সহ ছবির একাধিক কলাকুশলী।
4/6
টোটা-আবীরের মুখোমুখি ইতিহাস!
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রে টোটা রায়চৌধুরী। অন্যদিকে কিংবদন্তি বিপ্লবী সব্যসাচী মল্লিকের চরিত্রে আবীর চট্টোপাধ্যায়।
সাহিত্যিকের কলম আর বিপ্লবীর লড়াই, ট্রেলারে মিলল তারই ঝলক।
5/6
শরৎচন্দ্রের পথের দাবী থেকেই গল্পের সূত্র
স্বাধীনতা সংগ্রামের উত্তাল সময়। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদের অন্যতম শক্তিশালী হাতিয়ার হয়ে উঠেছিল সাহিত্য। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পথের দাবী-কে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই ছবি।
পুজোয় ফিরছেন সৃজিত মুখার্জি। দেউলটির ঐতিহাসিক শরৎচন্দ্র কুঠি থেকেই প্রকাশ পেল বহু প্রতীক্ষিত ছবির ট্রেলার। ইতিহাস, সাহিত্য আর বিপ্লবের গল্প নিয়ে এবার বড়পর্দায় এম্পারর ভার্সেস শরৎচন্দ্র।