Durga Puja 2026: শহর জুড়ে যখন থিমের চমক আর আলোর রোশনাই, তখন অন্য ছবি দুর্গাপুরের চট্টোপাধ্যায় পরিবারের পুজো।
চিত্তরঞ্জন দাস: উত্সবের আনন্দে মাতোয়ারা বাংলা। শহর জুড়ে যখন থিমের চমক আর আলোর রোশনাই, তখন অন্য ছবি দুর্গাপুরের চট্টোপাধ্যায় পরিবারের পুজো। ষষ্ঠীর সকালে বাড়ির উঠোনে স্বেচ্ছায় রক্তদান শিবির। পরিবারের সদস্যরা তো বটেই, রক্ত দিলেন এলাকায় যুবক-যুবতীরাও।
1/5
চট্টোপাধ্যায়দের কয়েশো বছরের পুজো
দুর্গাপুরের কোকওভেন থানা গোপীনাথপুর গ্রামে চট্টোপাধ্যায় পরিবারের পুজো কয়েকশো বছরের পুরানো। এই পরিবারের আদি পুরুষ গোপীনাথ চট্টোপাধ্যায়ের নামেই গ্রামের নাম গোপীনাথপুর।
2/5
নিয়ম-নিষ্ঠায় মাতৃ আরাধনা
সেই জমিদারি আমল থেকেই একই নিয়ম, একই নিষ্ঠায় পুজো হয়ে আসছে। এখন যাঁরা পুজো করেন, তাঁরা এই পরিবারের চতুর্থ ও পঞ্চম প্রজন্মের সদস্যরা।
3/5
সাবেকি পুজো
থিমের চমক ও চাকচিক্য নয়, চট্টোপাধ্যায় পরিবারের সাবেকি একচালা প্রতিমার পুজো হয়। সঙ্গে শোলার সাজ।
4/5
ষষ্ঠীতে রক্তদান শিবির
চট্টোপাধ্যায় পরিবারের এই সাবেকি পুজোতেও থাকে মানবিকতার ছোঁয়া। ষষ্ঠীর সকালে হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। ব্যতিক্রম হল না এছর। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হল দুর্গাপুর মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংকে।
5/5
পরম্পরা
পরিবারের দুই সদস্য সুশান্ত এবং প্রশান্ত চট্টোপাধ্যায় বলেন, "আমাদের পূর্বপুরুষরা বলে গিয়েছেন, পুজো মানে শুধু নিজেদের আনন্দ নয়, মানুষের পাশে দাঁড়ানো। মায়ের বোধনের দিন যদি এক ফোঁটা রক্ত দিয়ে কারো প্রাণ বাঁচে, তার থেকে বড় পুজো আর কিছু হতে পারে না। তাই এই উদ্যোগ' ।