• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /গ্যালারি
  • /আস্ত এক কয়লাখনি কোথা থেকে উদয় হল পুজোর কলকাতায়? খনিশ্রমিকদের জীবন ও যন্ত্রণায় ব্যথিত 'সিটি অফ জয়'

আস্ত এক কয়লাখনি কোথা থেকে উদয় হল পুজোর কলকাতায়? খনিশ্রমিকদের জীবন ও যন্ত্রণায় ব্যথিত 'সিটি অফ জয়'

Written BySoumitra Sen
Published: Oct 13, 2026, 07:30 PM IST|Updated: Oct 13, 2026, 07:59 PM IST
joinshare
SB Park Durga Puja 2026: অভিনেতা আবির চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, অভিনেত্রী ইশা সাহা, অঙ্গনা রায় এবং চিত্র পরিচালক সৃজিত মুখার্জি ঘুরে দেখলেন এসবি পার্কের 'কয়লাখনি'।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কলকাতার বুকে এবার মিলবে এক টুকরো কোলিয়ারির হদিশ । রানিগঞ্জের কয়লাখনি অঞ্চল, তার শ্রমিকজীবন, দুর্ঘটনা এবং সেই ঘিরে গড়ে ওঠা জনজীবনের ইতিহাস এবার ঠাকুরপুকুর এসবি পার্কের দুর্গাপুজোর মণ্ডপে।
 

কয়লা ও দ্বারকানাথ ঠাকুর1/7

কয়লা ও দ্বারকানাথ ঠাকুর

এবছর ৫৬ তম বর্ষে পা দিল ঠাকুরপুকুর এসবি পার্ক। এই পুজোর এবারের থিম 'কোলিয়ারি'। কয়লাশিল্পের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে দ্বারকানাথ ঠাকুরের নাম। ১৮৩৬ সালে তাঁর উদ্যোগেই রানিগঞ্জের কয়লাখনি বাণিজ্যিক ভাবে পরিচালনার ক্ষেত্রে নতুন অধ্যায় শুরু হয় দেশে। তাঁর প্রতিষ্ঠানের মাধ্যমেই কয়লা উত্তোলন ও ব্যবসার প্রসার ঘটে পরাধীন ভারতে।
কয়লাকে ঘিরে2/7

কয়লাকে ঘিরে

একসময় যেমন ব্রিটিশ শাসনাধীন ভারতে কয়লা আকরিক-অঞ্চলকে কেন্দ্র করে একের পর এক খনি গড়ে উঠেছে, তেমনই পরবর্তী সময়েও খনি অঞ্চলকে ঘিরে তৈরি হয়েছে ছোট ছোট বসতি, বয়ে গিয়েছে শ্রমিকদের জীবন।
শ্রমজীবী মানুষের জীবন ও জনপদ3/7

শ্রমজীবী মানুষের জীবন ও জনপদ

পরবর্তীকালে বাংলার কয়লাশিল্প ক্রমশ বিস্তৃত হয়। সেই ইতিহাস একটা বিরাট বিষয়। কয়লাখনি, আর তাকে ঘিরে তৈরি হওয়া শ্রমজীবী মানুষের জীবন ও জনপদের ক্ষেত্রেটি বহুধা বিস্তৃত। সেই জগতেরই নানা অজানা কাহিনি এবার ঠাকুরপুকুর এসবি পার্কের মণ্ডপে ভাষা পেয়েছে।
জীবনের ঝুঁকি4/7

জীবনের ঝুঁকি

কিন্তু একথা কেউই অস্বীকার করেন না, এই কাজের সঙ্গে জড়িয়ে রয়েছে জীবনের ঝুঁকি। খনিকে ঘিরে ঘটেছে ভয়াবহ সব দুর্ঘটনা। পেটের দায়ে কয়লাখনিতে কাজ করতে গিয়ে বহু শ্রমিক আর ঘরে ফেরেননি । সেই শ্রম, সেই লড়াই এবং হারিয়ে যাওয়া জীবনের গল্প শহুরে মানুষের কাছে অনেকটাই অচেনা।
মাতৃশক্তি 5/7

মাতৃশক্তি

সেই সব অজানা ইতিহাসই এবার উঠে এল এখানকার দুর্গাপুজোর মণ্ডপে। এই গল্পে বিশেষ গুরুত্ব পাচ্ছেন মহিলা শ্রমিকরা। রানিগঞ্জ ও আশপাশের এলাকার বহু প্রান্তিক পরিবারের মহিলারাও পেটের তাগিদে কয়লাখনিতে কাজ করেন। মেয়েদের সেই লড়াই ও শ্রমকে মা দুর্গারর সঙ্গে, মায়ের শক্তির সঙ্গে মিলিয়ে দেখানো হচ্ছে এখানকার প্রতিমাভাবনায়। অর্থাৎ, যাঁরা প্রতিদিন জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করেন, তাঁদের মধ্যে রয়েছে সেই মাতৃশক্তি।
কেন এই থিম?6/7

কেন এই থিম?

পুজো কমিটি নিজে কী বলছে? জানা গিয়েছে, পুজোর থিম বরাবরই শিল্পী ঠিক করেন। এবারও মণ্ডপ ও প্রতিমার ভাবনা শিল্পী রাজু সরকারের হাতেই ছেড়ে দেওয়া হয়েছিল। তিনিই কোলিয়ারির কথা বলেন! কেন এই থিম? মা যেমন শক্তির উৎস, কয়লাও তেমনই একটি শক্তির উৎস। তাই তার উৎপত্তি, ব্যাপ্তি এবং খনন প্রক্রিয়া-- সব কিছুই মানুষের সামনে তুলে ধরতে পারলে অনেক অজানা বিষয় জানা যাবে।
পাঁচ সেলেব্রিটি7/7

পাঁচ সেলেব্রিটি

জি ২৪ ঘণ্টার 'মহাপুজো-সেরা বারোয়ারি'র বিচারপর্বে এসবি পার্কের এই পুজোয় হাজির ছিলেন টলিউডের বিখ্যাত ও পরিচিত সব মুখ। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আবীর চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, ইশা সাহা, অঙ্গনা রায়। ছিলেন চিত্র পরিচালক সৃজিত মুখার্জিও। মণ্ডপের শিল্পকর্ম ও সামগ্রিক পরিবেশ ঘুরে দেখেন তাঁরা।
TAGS:
Durga Puja

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.