Durga Puja 2026: ষষ্ঠীতেই রেজিস্ট্রির 'ডেট', আইনি বিয়ের পর মা দুর্গাকে সাক্ষী রেখে মালাবদল নবদম্পতির
নকিব উদ্দিন গাজি: সাক্ষী স্বয়ং মা দুর্গা। পুজো মণ্ডপেই মালাবদল! ষষ্ঠীর সকালে একসঙ্গে পথ চলার অঙ্গীকার করলেন ডায়মন্ড হারবারের অজয় নস্কর ও মগরাহাটের সুমনা হালদার। নবদম্পতির আর্শীবাদ করলেন উপস্থিত সকলেই।
1/5
পুজো প্রাঙ্গণেই চার হাত এক
পুজোর মধ্যেই বিয়ে। 'আমরা কজন' ব্যাঙ্কপাড়ার পুজো প্রাঙ্গণের চার হাত এক হল ডায়মন্ড হারবারে নসা গ্রামের বাসিন্দা অজয় নস্কর ও মগরাহাটের সুমনার।
2/5
ষষ্ঠীতেই রেজিস্ট্রির 'ডেট'
আজ, শুক্রবার ষষ্ঠীর দিনে রেজিস্ট্রি করেন অজয় ও সুমনা। এরপর সোজা 'আমরা কজন' ব্যাঙ্কপাড়ার পুজো মণ্ডপে হাজির হন নবদম্পতি।
3/5
পুজো মণ্ডপেই মালাবদল
বোধনের পূণ্যলগ্নে মা দুর্গার সামনে এক অপরের সঙ্গে মালাবদল করে বিবাহে আবদ্ধ হন অজয় ও সুমনা। সেই বিশেষ সাক্ষী থাকলেন পুজো উদ্য়োক্তা ও এলাকার বহু মানুষ।
4/5
নতুন জীবনের পথে পা বাড়ালেন অজয় ও সুমনা।
ষষ্ঠীর বোধনকে স্মরণীয় করে রেখে নতুন জীবনের পথে পা বাড়ালেন অজয় ও সুমনা।
5/5
'পালিয়ে বিয়ে নয়'
অজয় জানালেন, 'কোনও পরিকল্পনা ছিল না। ষষ্ঠীতে রেজিস্ট্রির ডেট পড়ে গেল, সোমনাথ মন্দিরেই মালাবদল হয়ে গেল'। বললেন, 'পালিয়ে বিয়ে নয়। পরিবারের সম্মতিতেই বিয়ে'।