• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /গ্যালারি
  • /সিঁদুরে রাঙা মুখে চোখের জলে মা-কে বিদায় দিল্লির বসুন্ধরা এনক্লেভে! সবার প্রার্থনা, ‘আসছে বছর, আবার এসো...’

সিঁদুরে রাঙা মুখে চোখের জলে মা-কে বিদায় দিল্লির বসুন্ধরা এনক্লেভে! সবার প্রার্থনা, ‘আসছে বছর, আবার এসো...’

Written BySudeshna Paul Saha
Published: Oct 21, 2026, 02:33 PM IST|Updated: Oct 21, 2026, 02:42 PM IST
joinshare
Delhi Vasundhara Enclave Vijaya Dashami: পশ্চিমবঙ্গের পাশাপাশি রাজধানী দিল্লির বসুন্ধরা এনক্লেভেও মহা সমারোহে উদযাপিত হচ্ছে বিজয়া দশমী। সিঁদুর খেলার মাধ্যমে দেবী দুর্গাকে বিদায় জানানোর প্রস্তুতি চলছে। একদিকে উৎসবের আনন্দ ও উদ্দীপনা, অন্যদিকে মায়ের বিদায়ের বিষাদ মানুষকে আবেগাপ্লুত করে তুলেছে।

গৌরিকা: ঐতিহ্যবাহী লাল পাড় সাদা শাড়িতে সেজে বিবাহিত মহিলারা মাকে বরণ করে সিঁদুর খেলায় মেতে উঠেছেন। মায়ের মিষ্টিমুখ করিয়ে তাঁর কানে কানে সামনের বছর আবার আসার জন্য আকুল প্রার্থনা জানানো হচ্ছে। সিঁদুর খেলা যেন দশমীর দিনকে আরও আবেগঘন করে তোলে।

Delhi 11/7

তুঙ্গে দশমীর মেজাজ

বাংলার পাশাপাশি অন্যান্য রাজ্য়েও শুরু হয়ে গিয়েছে দশমীর প্রস্তুতি। রাজধানী দিল্লিতে তুঙ্গে দশমীর মেজাজ। শুরু হয়ে গিয়েছে মাকে বিদায় জানানোর পালা।
Delhi 22/7

প্রবাসে বাঙালিয়ানা

দিল্লির বসুন্ধরা এনক্লেভে একদিকে যেমন আনন্দ-উদ্দীপনা, তেমনই মানুষের চোখ যেন আজ জলে ভিজে। মা-কে বরণের পরই শুরু হয়ে যাবে সিঁদুরখেলা।
Delhi 33/7

দিল্লির বসুন্ধরা এনক্লেভে

সিঁদুরখেলার জন্য মেয়ে-মহিলারা ভিড় জমিয়েছেন বসুন্ধরা এনক্লেভে। সবার গলাতেই যেন বিষণ্ণতার সুর। প্রত্যেকেই বললেন, "ভালো লাগছে! আবার একইসঙ্গে খুব খারাপও লাগছে। আজ মা আবার নিজের শ্বশুরবাড়িতে ফিরে যাচ্ছেন।"
Delhi 44/7

আনন্দের মাঝেই বিষাদের সুর

আরেক মহিলা বলেন, "আজকে মায়ের বিদায়। সব বিবাহিত মহিলারাই মাকে সিঁদুর পরান, নিজেরাও পরেন। সবাই মিলে মেতে ওঠেন সিঁদুরখেলায়। মাকে মিষ্টিমুখ করানোর সময় কানে কানে বলা হয়— ‘আসছে বছর, আবার এসো’।"
Delhi 55/7

সিঁদুরখেলা অনন্য অনুভূতি

কারও কথায়, "আমাদের কাছে এই সিঁদুর খেলার অনুভূতিটা একদম আলাদা। কারণ আমরা সমস্ত মহিলারা এই দিনটির জন্যই অপেক্ষা করে থাকি।"
Delhi 66/7

বছরভরের অপেক্ষা

দিল্লির বসুন্ধরা এনক্লেভের বিজয়া দশমীতে শুধু যে বাঙালিরা যোগ দিচ্ছেন, তেমনটাই নয়, উৎসবে সামিল অবাঙালিরাও। বাঙালি-অবাঙালি সবাই সমানভাবে এতে যোগ দেয়। আসলে উৎসব তো সবার।
Delhi_77/7

সিঁদুরখেলা

লাল পেড়ে সাদা শাড়িতে মা-কে বরণ ও সিঁদুরখেলা দশমীকে এক অন্য মাত্রা এনে দেয়। সিঁথিতে, গালে সিঁদুর মেখে তৈরি এক আবেগঘন মুহূর্ত।
TAGS:
Durga Puja

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.