প্রাকৃতিক গ্যাস উত্তোলন খুব একটা সহজ ব্য়াপার নয়। বেশিরভাগ ক্ষেত্রে সমুদ্রে গভীর, আবার কখনও দুর্গম পাহাড় কিংবা জঙ্গলে মাটির নিচে এই প্রাকৃতিক গ্যাসের হদিশ মেলে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গভীর সমুদ্র থেকে যে প্রাকৃতিক গ্যাস তোলা হয়, সেই গ্যাসের দাম বাড়ল। কত? MMBtu পিছু ৯.৮৯ জলার। বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কেন্দ্রে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক।
1/5
ONGC ও OIL
NGC,OIL-র মতো রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা থেকে অনুমোদন ফিল্ড থেকে উত্পাদিত প্রাকৃতিক গ্যাসের সর্বোচ্চ দাম অবশ্য পরিবর্তিতই থাকছে।
2/5
কাদের লাভ?
সরকারি এই সিদ্ধান্তে মূলত গভীর সমুদ্র থেকে যেসব সংস্থা প্রাকৃতিক গ্যাস উত্তোলন করে, তাঁরা লাভবান হবে। কারণ, সমুদ্র তীরবর্তী এলাকা তুলনায় সমুদ্রে প্রাকৃতিক গ্যাসের অনুসন্ধান ও উত্তোলনের খরচ অনেকটাই বেশি।
3/5
সর্বোচ্চ দাম বাড়ল
প্রাকৃতিক গ্যাসের সেই সর্বোচ্চ দামই এবার বাড়াল সরকার। এখন প্রাকৃতিক গ্যাসের সর্বোচ্চ দাম ৮.৯০ ডলার। যা বেড়ে হল ৯.৮৯। বিজ্ঞপ্তিতে উল্লেখ, চলতি বছরের ১ অক্টোবর থেকে আগামী বছর অর্থাত্ ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত বহাল থাকবে।
4/5
সর্বোচ্চ দাম নিয়ন্ত্রণ
প্রাকৃতিক গ্যাস বাজারজাত করা ও দাম নির্ধারণের ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ নেই। সংশ্লিষ্ট সংস্থা স্বাধীনভাবে কাজ করতে পারে। কিন্তু সর্বোচ্চ দাম বেঁধে দেয় সরকার। সেই হিসেবে দাম নির্ধারিত করতে হয়।
5/5
ব্য়য়বহুল ও সময়সাপেক্ষও
কৃতিক গ্যাস উত্তোলন খুব একটা সহজ ব্য়াপার নয়। বেশিরভাগ ক্ষেত্রে সমুদ্রে গভীর, আবার কখনও দুর্গম পাহাড় কিংবা জঙ্গলে মাটির নিচে এই প্রাকৃতিক গ্যাসের হদিশ মেলে। সেই গ্যাস উত্তোলনের প্রক্রিয়া যথেষ্ট ব্য়য়বহুল ও সময়সাপেক্ষও বটে।