• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /ফোটো
  • /এই ভাইফোঁটা হতে চলেছে বহুগুণ শুভ! মঙ্গল ও বৃহস্পতির মহাযোগে বিপুল লক্ষ্মীলাভ; লটারিপ্রাপ্তি, গাড়িবাড়ি ক্রয়

এই ভাইফোঁটা হতে চলেছে বহুগুণ শুভ! মঙ্গল ও বৃহস্পতির মহাযোগে বিপুল লক্ষ্মীলাভ; লটারিপ্রাপ্তি, গাড়িবাড়ি ক্রয়

Written BySoumitra Sen
Published: Nov 09, 2026, 07:13 PM IST|Updated: Nov 09, 2026, 07:16 PM IST
joinshare
Dev Guru Brihaspati Mangal Yuti Effects: দেবগুরু বৃহস্পতি এবং গ্রহসেনাপতি মঙ্গলের মিলনে তৈরি হবে গুরু-মঙ্গল যোগ বা গুরু-সেনাপতি যোগ! গত ৩১ অক্টোবর বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করেছেন, আগামী ১২ নভেম্বর মঙ্গলও এই সিংহ রাশিতে প্রবেশ করবেন।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জ্যোতিষে, দেবগুরু বৃহস্পতি এবং গ্রহদের সেনাপতি মঙ্গলের মিলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হয়। এটি গুরু-মঙ্গল যোগ বা গুরু-সেনাপতি যোগ নামে পরিচিত। এই মহাজাগতিক যোগ তৈরি হবে ১২ নভেম্বর। এর ফলে কয়েকটি রাশির জীবনে পড়বে বিরাট শুভ প্রভাব। ১১ নভেম্বর ভাইফোঁটা, এই শুভ সময়েই তৈরি হচ্ছে এই মহামিলন। 

গুরু-মঙ্গল যোগ1/6

গুরু-মঙ্গল যোগ

জ্যোতিষে, দেবগুরু বৃহস্পতি এবং গ্রহদের সেনাপতি মঙ্গলের মিলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হয়। এটি গুরু-মঙ্গল যোগ বা গুরু-সেনাপতি যোগ নামে পরিচিত। এই মহাজাগতিক যোগ তৈরি হবে ১২ নভেম্বর। মঙ্গল ও বৃহস্পতি একে অপরের মুখোমুখি হবেন। গত ৩১ অক্টোবর বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করেছেন। আর মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করছেন ১২ নভেম্বর ৷ এর ফলে কয়েকটি রাশির জীবনে পড়বে বিরাট প্রভাব। ১১ নভেম্বর ভাইফোঁটা, এই শুভ সময়েই বড় দুই গ্রহের মিলন হতে চলেছে।
'নীচভঙ্গ রাজযোগ'2/6

'নীচভঙ্গ রাজযোগ'

সিংহ রাশিতে বৃহস্পতি ও মঙ্গলের এই সংযোগ অত্যন্ত শুভ; এই বিন্যাস মঙ্গলের ক্ষেত্রে 'নীচভঙ্গ রাজযোগ'। কী এই 'নীচভঙ্গ রাজযোগ'? এ এমন এক যোগ যা নীচস্থ অবস্থার অশুভ প্রভাব দূর করে জাতককে রাজকীয় সাফল্য এনে দেয়।
প্রজ্ঞা এবং সাহস3/6

প্রজ্ঞা এবং সাহস

যেহেতু বৃহস্পতি প্রজ্ঞার এবং মঙ্গল সাহস ও পরাক্রমের প্রতীক, তাই এই সময়ে সামান্য প্রচেষ্টাতেই কাজ হবে। তা সফল হবে। ভাগ্য ও সাহসের মেলবন্ধন জাতককে এনে দেবে বিপুল সাফল্য। বৃহস্পতি ও 'সেনাপতি' মঙ্গলের এই সংযোগে কোন কোন রাশি সবচেয়ে বেশি উপকৃত হবে?
মেষ রাশি4/6

মেষ রাশি

মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য সময়টি অত্যন্ত শুভ হতে চলেছে। এই সময় যাঁরা বাড়ি, জমি বা নতুন কোনও যানবাহন কেনার পরিকল্পনা করছেন, তাঁদের ইচ্ছা পূরণ হবে। বাড়িতে কোনও শুভ অনুষ্ঠান আয়োজিত হতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতিযোগ।
সিংহ রাশি 5/6

সিংহ রাশি

সিংহ রাশিতে বৃহস্পতি ও মঙ্গলের সংযোগ ঘটতে চলেছে। ফলে এই বিন্যাসের সবচেয়ে উল্লেখযোগ্য প্রভাব এই রাশির জাতক-জাতিকাদের উপরই পড়ার সম্ভাবনা। এঁদের স্বাস্থ্য চমৎকার থাকবে। যাঁরা নতুন ব্যবসা শুরু করতে ইচ্ছুক তাঁদের আকাঙ্ক্ষা পূর্ণ হবে। সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে।
কুম্ভ রাশি6/6

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রেও বৃহস্পতি-মঙ্গলের এই মহাযোগ নতুন গতি ও উদ্দীপনা সঞ্চার করবে। এঁদের আয়ের নতুন নতুন পথ খুলে যাবে। আকস্মিক আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। পৈতৃক সম্পত্তি থেকেও সুবিধা পাওয়ার যোগ আছে। ব্যবসায়ীদের জন্য সময়টি ফলপ্রসূ। আয় উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাবে। দীর্ঘদিনের কোনও অপূর্ণ ইচ্ছা পূরণ হতে পারে। (Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)
TAGS:
Rashi parivartan

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
সিইও-র সঙ্গে উদ্দাম প্রেমে জড়িয়ে পড়া কে এই সুন্দরী অ্যালিস? সত্যিই কি তিনি 'চিনের গুপ্তচর'? কী ফাঁস হল?

সিইও-র সঙ্গে উদ্দাম প্রেমে জড়িয়ে পড়া কে এই সুন্দরী অ্যালিস? সত্যিই কি তিনি 'চিনের গুপ্তচর'? কী ফাঁস হল?

2

'গ্যাস চেম্বারে আছি...'! কালীপুজোর রাতে অভিনেতার ঘর পুড়ে ছারখার, আতশবাজির আগুনেই রাতারাতি সব শেষ

3

বক্সায় এনক্লোজার থেকে ফেরার বাঘিনী এখন কোথায়? জানিয়ে দিলেন বনমন্ত্রী

4

মমতার বাড়িতে দিল্লি পুলিস; প্রাক্তন মুখ্য়মন্ত্রীকে নোটিশ! কোন মামলা, কী অভিযোগ?

5

উঠে গেল রিচার্জের ঝামেলা, এই Telecom সংস্থায় একবার রিচার্জেই চলবে টানা তিনবছর-- ওটিটি থেকে ডিজাইন টুল, কী কী সুবিধা মিলছে?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.