ছবির সংকলনে সেই অধিনায়কদের তালিকা দেখে নিন, যারা ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেলেছেন। রয়েছেন শুভমন গিল থেকে থেকে সচিন তেন্ডুলকর ও কপিল দেব।
1/7
কপিল দেব
ভারতের কিংবদন্তি অধিনায়ক ও সর্বকালের অন্য়তম সেরা অলরাউন্ডার ১৯৮৩ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে অপরাজিত ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন।
2/7
ভিভিয়ান রিচার্ডস
কিংবদন্তি ক্য়ারিবিয়ান ক্য়াপ্টেন স্য়র ভিভিয়ান রিচার্ড ১৯৮৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৮১ রান করেছিলেন।
3/7
সচিন তেন্ডুলকর
'ক্রিকেট ঈশ্বর' সচিন তেন্ডুলকর ১৯৯৯ সালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ১৮৯ রান করেছিলেন।
4/7
সনথ জয়সূর্য
শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক সনথ জয়সূর্য ২০০০ সালে ভারতের বিরুদ্ধে ১৮৯ রান করেছিলেন।
5/7
রোহিত শর্মা
ভারতের বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ক ও ওপেনার ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত ২০৮ রান করে তালিকায় তৃতীয় স্থানে।
6/7
বীরেন্দ্র শেহওয়াগ
ভারতের প্রাক্তন অধিনায়ক ও ওপেনার ২০১১ সালে অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই ম্যাচে ২১৯ রান করেছিলেন।
7/7
শুভমন গিল
গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে অপরাজিত ২২৩ রান করেছেন শুভমন গিল। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ক্য়াপ্টেন হিসেবে গিলই এখন সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্বরেকর্ডের মালিক।