• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /গ্যালারি
  • /লক্ষ্মীপুজোর সকালে রক্তাক্ত হাইওয়ে! দাঁড়িয়ে থাকা লরিতে যাত্রীবোঝাই বাসের তীব্র ধাক্কা, আহত বহু

লক্ষ্মীপুজোর সকালে রক্তাক্ত হাইওয়ে! দাঁড়িয়ে থাকা লরিতে যাত্রীবোঝাই বাসের তীব্র ধাক্কা, আহত বহু

Edited BySoumita Khan
Published: Oct 25, 2026, 10:25 AM IST|Updated: Oct 25, 2026, 10:31 AM IST
joinshare
Road Accident: ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

লক্ষ্মীপুজোর দিন ভোরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা পানাগড় বাইপাসে। জানা গিয়েছে, প্রায় ৫০ জন যাত্রী নিয়ে বাসটি বিহার থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল। দুর্ঘটনার জেরে ১৯ নম্বর জাতীয় সড়কের কলকাতা গামী রাস্তায় সাময়িক যান চলাচল ব্যাহত হয়।
 

মর্মান্তিক দুর্ঘটনা1/6

মর্মান্তিক দুর্ঘটনা

প্রসেনজিত্‍ সর্দার: লক্ষ্মীপুজোর সকালে পানাগড় বাইপাসে মর্মান্তিক দুর্ঘটনা। লরির পেছনে ধাক্কা যাত্রীবাহী বাসের। আহত ১০,আশঙ্কাজনক ১।
গুরুতর আহত2/6

গুরুতর আহত

দাঁড়িয়ে থাকা কয়লা বোঝাই লরির পেছনে সজোরে ধাক্কা মারে একটি যাত্রীবাহী বাস। ঘটনাটি ঘটেছে বুদবুদ থানার অন্তর্গত সোঁয়াই মোড়ের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে। ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল3/6

কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ৫০ জন যাত্রী নিয়ে বাসটি বিহার থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল। রবিবার ভোরে পানাগড় বাইপাস ধরে যাওয়ার সময় সোঁয়াই মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কয়লা বোঝাই লরিটির পেছনে সজোরে ধাক্কা মারে। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা।
বিশাল পুলিস বাহিনী4/6

বিশাল পুলিস বাহিনী

তারাই প্রথম উদ্ধারকাজে হাত লাগান এবং দ্রুত বুদবুদ থানায় খবর দেন। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বুদবুদ থানার বিশাল পুলিস বাহিনী।
তীব্র যানজট5/6

তীব্র যানজট

পুলিস ও স্থানীয়দের সহায়তায় বাস থেকে আহত যাত্রীদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য ১৯ নম্বর জাতীয় সড়কে কলকাতাগামী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে দুর্ঘটনাগ্রস্ত বাস ও লরিটিকে ক্রেনের সাহায্যে সড়ক থেকে সরিয়ে নিয়ে পুলিস যান চলাচল স্বাভাবিক করে।
প্রত্যক্ষদর্শীদের দাবি6/6

প্রত্যক্ষদর্শীদের দাবি

প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসের গতি অত্যন্ত বেশি ছিল। বেপরোয়া গতির কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিতে গিয়ে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে ১৯ নম্বর জাতীয় সড়কের কলকাতা গামী রাস্তায় সাময়িক যান চলাচল ব্যাহত হয়। বুদবুদ থানার পুলিস দুর্ঘটনাগ্রস্থ বাস ও লরিটিকে অন্যত্র সরিয়ে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করার ও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বুদবুদ থানার পুলিস।
TAGS:
Accident

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.