• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /ফোটো
  • /পরীক্ষায় ভালো ফলের 'ছোট্ট' উপহার! নবম শ্রেণির ছেলেকে ২.৩০ কোটির বিলাসবহুল BMW কিনে দিলেন বর্ধমানের বাবা

পরীক্ষায় ভালো ফলের 'ছোট্ট' উপহার! নবম শ্রেণির ছেলেকে ২.৩০ কোটির বিলাসবহুল BMW কিনে দিলেন বর্ধমানের বাবা

Edited BySoumita Khan
Published: Nov 07, 2026, 12:24 PM IST|Updated: Nov 07, 2026, 12:40 PM IST
joinshare

Bardhaman: সপ্তাহে একদিন গাড়িতে চড়বে। সেদিন গাড়ি চালাবেন বাবা, আর সে পাশে বসে উপভোগ করবে সেই যাত্রা। ছেলের সাফল্যকে কেন্দ্র করে বাবার এই অভিনব উপহার এখন গলসির আলোচনার বিষয়।

ছেলেকে BMW উপহার1/8

ছেলেকে BMW উপহার

অরূপ লাহা: নবম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষায় ভালো ফল করেছে ছেলে। আর সেই সাফল্যকে স্মরণীয় করে রাখতে ছেলের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করলেন বাবা।
২ কোটি ৩০ লক্ষ টাকার গাড়ি2/8

২ কোটি ৩০ লক্ষ টাকার গাড়ি

উপহার দিলেন প্রায় ২ কোটি ৩০ লক্ষ টাকা মূল্যের বিলাসবহুল বিএমডব্লিউ এম৪ কমপিটিশন। পূর্ব বর্ধমানের গলসির পারাজের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী সামসুদ্দিন মিদ্যার এই উপহার ঘিরে এলাকায় শুরু হয়েছে জোর চর্চা।
গাড়ির সংগ্রহে আর কী কী3/8

গাড়ির সংগ্রহে আর কী কী

জানা গিয়েছে, বিলাসবহুল গাড়ির প্রতি সামসুদ্দিনের বরাবরই বিশেষ আকর্ষণ রয়েছে। তাঁর গাড়ির সংগ্রহে রয়েছে রেঞ্জ রোভার, ভলভো, মাহিন্দ্রা থার ও হুণ্ডাই আলকাজারের মতো একাধিক নামী সংস্থার গাড়ি। এবার সেই তালিকায় যুক্ত হল বিএমডব্লিউ এম৪ কমপিটিশন।
ছেলের দীর্ঘদিনের ইচ্ছা4/8

ছেলের দীর্ঘদিনের ইচ্ছা

তবে নতুন এই গাড়ি কেনার পিছনে রয়েছে ছেলে মহম্মদ তালহার দীর্ঘদিনের ইচ্ছা। বিএমডব্লিউ এম৪ কমপিটিশন চালানোর স্বপ্ন ছিল তার। নবম শ্রেণির পরীক্ষায় ভালো ফল করায় ছেলের সেই স্বপ্নই পূরণ করলেন বাবা।
সুদূর মুম্বইয়ে 5/8

সুদূর মুম্বইয়ে

পছন্দের গাড়িটি কিনতে তাঁকে সুদূর মুম্বইয়ে যেতে হয়েছে। সামসুদ্দিন জানান, গাড়িটি কিনতে প্রায় ২ কোটি ৩০ লক্ষ টাকা খরচ হয়েছে। এই প্রসঙ্গে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁর বক্তব্য, তিনিই কিনিয়েছেন, তাই কিনতে পেরেছেন।
শাহরুখ খানের গাড়ির নম্বরের সঙ্গেও মিল6/8

শাহরুখ খানের গাড়ির নম্বরের সঙ্গেও মিল

গাড়ির পাশাপাশি নম্বরের প্রতিও বিশেষ পছন্দ রয়েছে সামসুদ্দিনের। তাঁর একাধিক গাড়ির নম্বরের শেষ তিনটি সংখ্যা ৫৫৫। বলিউড অভিনেতা শাহরুখ খানের গাড়ির নম্বরের সঙ্গেও মিলে যায় সেই সংখ্যা।
অসহায় মানুষের পাশে7/8

অসহায় মানুষের পাশে

তবে বিলাসবহুল জীবনযাপনের পাশাপাশি সমাজের দুঃস্থ ও অসহায় মানুষের পাশেও দাঁড়ান এই ব্যবসায়ী। অনেক সময় প্রচারের আড়ালে থেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি।
খুশি মহম্মদ তালহা8/8

খুশি মহম্মদ তালহা

অন্যদিকে, বাবার কাছ থেকে এমন উপহার পেয়ে খুশি মহম্মদ তালহা। তবে এখনই গাড়ি চালানোর দিকে মন দিতে চায় না সে। তার কথায়, আপাতত পড়াশোনাতেই মনোযোগ দিতে চায়।
TAGS:
West Bengal

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
২০০ বছরের ঐতিহ্য! হিন্দু-মুসলিম সম্প্রীতির অনন্য নজির ধুমপাড়ার মা বিবিহার কালীপুজো

২০০ বছরের ঐতিহ্য! হিন্দু-মুসলিম সম্প্রীতির অনন্য নজির ধুমপাড়ার মা বিবিহার কালীপুজো

2

বাঙালি মেয়ের বাজিমাত: রোজ ৯ ঘণ্টা ঘুমিয়ে জিনিয়া পেলেন লাখ টাকার চাকরি, আপনিও পেতে পারেন, কী ভাবে? জেনে নিন খুঁটিনাটি

3

ছিপি খুলে তার ভিতরে... সরকারি মদের দোকানেই জাল মদের কারবার! আবগারি দফতর হানা দিতেই জোর চাঞ্চল্য

4

এখনই কিনে স্টক করবেন? ডিম ও মুরগির মাংসের দাম হতে চলেছে আকাশচুম্বী, বাড়তে পারে ৬০ টাকারও বেশি: মধ্যবিত্তের মাথায় হাত

5

অন্ধকার নামলেই শুনশান প্ল্যাটফর্ম! পুরুলিয়ার যে স্টেশনে ট্রেন থামতেও ভয় পায়...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.