Bank Holiday: দুর্গাপুজো ও অন্যান্য উৎসব মিলিয়ে অক্টোবর ২০২৬-এ দেশে মোট ১৬ দিন ব্যাংক বন্ধ থাকবে। রবিবারের পাশাপাশি দ্বিতীয় ও চতুর্থ শনিবারেও পরিষেবা মিলবে না। তবে ইউপিআই (UPI), নেট ব্যাঙ্কিং ও এটিএম (ATM) স্বাভাবিকভাবেই চালু থাকবে।
অফিসিয়াল ব্যাংক ছুটির ক্যালেন্ডার অনুসারে, অক্টোবর মাসে সমস্ত রাজ্য জুড়ে ব্যাংকগুলি মোট ১৬ দিন বন্ধ থাকবে। এর মধ্যে রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবারের নিয়মিত সাপ্তাহিক ছুটিও অন্তর্ভুক্ত।
1/7
ব্যাংক বন্ধ
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অক্টোবর মাসেই দেশজুড়ে মোট ১৬ দিন ব্যাংক বন্ধ থাকতে চলেছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার (RBI) ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপুজো ও উৎসবের মরসুমের কারণে দেশের বিভিন্ন রাজ্যে ব্যাংকগুলি মোট ১৬ দিন বন্ধ থাকবে। নিয়মিত সাপ্তাহিক ছুটি এবং উৎসব মিলিয়ে মাসের অর্ধেকেরও বেশি সময় শাখার দরজা বন্ধ থাকায় গ্রাহকদের আগেভাগেই আর্থিক লেনদেনের পরিকল্পনা সেরে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
2/7
ব্যাংক বন্ধ
অক্টোবর মাস মানেই উৎসবের মরসুম। এই বছর মহাত্মা গান্ধী জয়ন্তী, মহালয়া, দুর্গাপূজা, বিজয়া দশমী ও করবা চৌথের মতো একাধিক উৎসব একের পর এক পড়েছে। আরবিআই মূলত তিনটি বিভাগে এই ছুটির তালিকা তৈরি করে- 'নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট', 'রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট হলিডে' এবং 'ব্যাঙ্কস ক্লোজিং অফ অ্যাকাউন্টস'। কিছু ছুটি দেশজুড়ে কার্যকর হলেও আঞ্চলিক উৎসবের ছুটিগুলি শুধুমাত্র নির্দিষ্ট রাজ্যের ব্যাঙ্ক শাখাতেই প্রযোজ্য হয়।
3/7
কবে কবে বন্ধ থাকবে ব্যাংক?
অক্টোবর মাসের ছুটির দিনপঞ্জি দেখে নেওয়া জরুরি। ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে। এরপর ৪ অক্টোবর রবিবার দেশব্যাপী সাপ্তাহিক ছুটি। ১০ অক্টোবর দ্বিতীয় শনিবার ও মহালয়া অমাবস্যা এবং ১১ অক্টোবর রবিবারের কারণে পরিষেবা বন্ধ থাকবে।
4/7
কবে কবে বন্ধ থাকবে ব্যাংক?
পুজোর দিনগুলিতে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে ছুটির বহর সবচেয়ে বেশি। ১৭ অক্টোবর মহা সপ্তমীতে আগরতলায় ছুটি থাকবে। ১৮ অক্টোবর রবিবার সাপ্তাহিক ছুটি। এরপর ১৯ অক্টোবর মহা অষ্টমী ও আয়ুধা পুজোর জন্য আগরতলা, আইজল, ভুবনেশ্বর, চেন্নাই, গুয়াহাটি, ইম্ফল, ইটানগর, কোহিমা, কলকাতা, পটনা, রাঁচি ও শিলংয়ে ব্যাংক বন্ধ থাকবে। ২০ অক্টোবর মহা নবমীর দিন গ্যাংটক ও ইম্ফল বাদে দেশের বেশিরভাগ শহরে ব্যাংক বন্ধ থাকবে। ২১ অক্টোবর বিজয়া দশমীতে আগরতলা, বেঙ্গালুরু, গ্যাংটক, গুয়াহাটি, কোচি, কলকাতা এবং তিরুবনন্তপুরমে শাখাগুলি বন্ধ রাখা হবে।
5/7
কবে কবে বন্ধ থাকবে ব্যাংক?
এরপর ২২ ও ২৩ অক্টোবর গ্যাংটকে দুর্গাপুজোর জন্য অতিরিক্ত ছুটি থাকবে। ২৪ অক্টোবর চতুর্থ শনিবার এবং ২৫ অক্টোবর রবিবারের কারণে দেশজুড়ে পরিষেবা বন্ধ থাকবে। ২৬ অক্টোবর লক্ষ্মী পুজো ও মহর্ষি বাল্মীকি জয়ন্তীতে আগরতলা, চণ্ডীগড়, জম্মু, শিমলা ও শ্রীনগরে ব্যাংক বন্ধ থাকবে। মাসের শেষে ২৯ অক্টোবর করবা চৌথ উপলক্ষে শিমলায় এবং ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেল জয়ন্তীতে আহমেদাবাদে ব্যাংক ছুটি থাকবে। স্থানীয় উৎসবভেদে বিভিন্ন রাজ্যে এই ছুটির তারিখ সামান্য বদলাতে পারে।
6/7
কবে কবে বন্ধ থাকবে ব্যাংক?
শাখা বন্ধ থাকলেও গ্রাহকদের দৈনন্দিন লেনদেন সম্পূর্ণ ব্যাহত হবে না। ইউপিআই (UPI), নেট ব্যাংকিং এবং মোবাইল অ্যাপের মাধ্যমে আইএমপিএস (IMPS), এনইএফটি (NEFT) বা গুগল পে, ফোনপে, পেটিএমের মতো পরিষেবা ২৪ ঘণ্টাই চালু থাকবে। নগদ তোলার জন্য এটিএম (ATM) খোলা থাকলেও উৎসবের ভিড়ে ক্যাশ ফুরিয়ে যাওয়ার আশঙ্কা থেকেই যায়। মোবাইল অ্যাপে চেক জমার রিকোয়েস্ট ডিজিটাল মাধ্যমে নেওয়া হলেও চেকের ফিজিক্যাল ক্লিয়ারেন্স কিন্তু ব্যাঙ্ক খোলার পরেই সম্পন্ন হবে।
7/7
কবে কবে বন্ধ থাকবে ব্যাংক?
হাতে সময় থাকতেই গ্রাহকদের তিনটি জরুরি প্রস্তুতি সেরে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রথমত, উৎসবের কেনাকাটার কথা মাথায় রেখে এটিএমের ভরসায় না থেকে আগেই কিছুটা নগদ টাকা নিজের কাছে রাখুন। দ্বিতীয়ত, চেক নিষ্পত্তি বা ড্রাফট তৈরির কাজ থাকলে ছুটি শুরুর দুই-তিন দিন আগেই তা জমা দিন। তৃতীয়ত, ছুটির দিনগুলিতে ইএমআই (EMI) বা ইউটিলিটি বিলের মতো অটো-ডেবিট যাতে আটকে না যায়, তার জন্য নিজের সেভিংস অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স বজায় রাখুন।