এলাহাবাদে হাইকোর্টে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হতে হবে উত্তরপ্রদেশ পুলিসের ইন্সপেক্টর পদে সফল চাকরিপ্রার্থীদের।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এলাহাবাদে হাইকোর্টের নির্দেশে আপাতত স্থগিত উত্তরপ্রদেশ পুলিসে নিয়োগের প্রক্রিয়া। সাব-ইন্সপেক্টর পদে ৪,৫৪৩ জনকে নিয়োগত্র দেওয়ার পর স্থগিতাদেশ জারি করল আদালত। মামলাটির পরবর্তী শুনানি ৫ অক্টোবর।
1/5
এলাহাবাদ হাইকোর্টের নির্দেশ
এলাহাবাদ হাইকোর্টের নির্দেশ, ৫ অক্টোবরের নির্ধারিত পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত কোনও নিপত্র দেওয়া হবে না।
2/5
এলাহাবাদ হাইকোর্টে মামলা
এদিকে পরীক্ষার ফল বেরোনোর পর এলাহাবা কোর্টের দ্বারস্থ হন বেশ কয়েকজন কমপ্রার্থী। পরীক্ষায় প্রশ্নপত্র বদলের অভিযোগ তোলেন তাঁরা। মামলাকারীর দাবি, নিয়োগ বোর্ডে বিষয়টি জানিয়েও সুরাহা মেলেনি।
3/5
দু'দফায় লিখিত পরীক্ষা
১৪ ও ১৫ মার্চ দু'দফায় লিখিত পরীক্ষা হয়। উত্তরপ্রদেশের পুলিসের সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষা দেন ১০ লক্ষ ৭৭ হাজার কর্মপ্রার্থী। ৭ মে পরীক্ষা ফল ঘোষণা হয়।
4/5
পুলিসের সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি
চলতি বছরের অগাস্টে উত্তরপ্রদেশের পুলিসের সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। শূন্যপদের সংখ্যা ৪,৫৪৩। আবেদনপত্র জমা পড়েছিল ১৫ লক্ষেরও বেশি।
5/5
মিলবে না নিয়োগপত্র
চাকরি পরীক্ষা পাস করলেও মিলবে না নিয়োগপত্র। এলাহাবাদে হাইকোর্টে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হতে হবে সফল চাকরিপ্রার্থীদের।