ডিসেম্বরেই তিলোত্তমায় সিনেমার মহাউৎসব! ১৬ থেকে ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ৩২ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF)। আর সেখানে আলো ছড়াতে আসছেন মেগাস্টার রজনীকান্ত, 'বাহুবলী' প্রভাস ও অনুপম খের! পরেশ রাওয়াল ও কঙ্গনা রানাওয়াতের সঙ্গেও কথা চলছে।
সৌমিতা মুখোপাধ্যায়: শীতের শহরে চলচ্চিত্র উত্সব। আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ৩২ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর এবারের উৎসবে বসতে চলেছে নক্ষত্র মেলা। দক্ষিণ ভারতের মেগাস্টার রজনীকান্ত, 'বাহুবলী' খ্যাত প্রভাস থেকে শুরু করে বলিউড অভিনেতা অনুপম খের— একঝাঁক মহাতারকার উপস্থিতি ঘিরে ইতোমধ্যেই পারদ চড়তে শুরু করেছে সিনেমাপ্রেমীদের মধ্যে।
1/8
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব
আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ৩২ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
2/8
কলকাতা চলচ্চিত্র উত্সব
মঙ্গলবার নন্দন চত্বরে আয়োজিত হয়েছিল চলচ্চিত্র উৎসবের এক্সিকিউটিভ কাউন্সিলের (Executive Council) অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক।
3/8
৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব
বৈঠকে উপস্থিত ছিলেন উৎসবের চিফ অ্যাডভাইজার মিঠুন চক্রবর্তী, কো-চিফ অ্যাডভাইজার সন্দীপ রায়, চেয়ারম্যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এ ছাড়াও এক্সিকিউটিভ কাউন্সিলের অন্যান্য সদস্য— রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, হিরণ, শর্বরী মুখোপাধ্যায়, জিৎ এবং রাজ্য সরকারের মন্ত্রী অগ্নিমিত্রা পাল উপস্থিত ছিলেন।
4/8
কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল
চলচ্চিত্র উৎসবের সার্বিক পরিকল্পনা, কর্মসূচি ও ব্যবস্থাপনাকে কীভাবে আরও নিখুঁত ও আন্তর্জাতিক মানের করা যায়, তা নিয়ে দীর্ঘ আলোচনা হয় বৈঠকে।
5/8
চলচ্চিত্র উত্সব
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নক্ষত্র তালিকা উন্মোচন করেন মহাগুরু মিঠুন চক্রবর্তী।
6/8
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের বৈঠক
তিনি স্পষ্ট জানান, চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ও বিশেষ দিনগুলিতে উপস্থিত থাকার কথা রয়েছে রজনীকান্ত, প্রভাস এবং অনুপম খেরের। দুই বলিউড তারকা পরেশ রাওয়াল এবং কঙ্গনা রানাওয়াতের সঙ্গেও কথা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব শীঘ্রই তাঁদের উপস্থিতি নিয়েও আনুষ্ঠানিক ঘোষণা করা হতে পারে।
7/8
চলচ্চিত্র উত্সবের বৈঠক
মিঠুন চক্রবর্তী জানান, চলচ্চিত্র উৎসবকে কেন্দ্র করে একটি বিশেষ 'ফিল্ম বাজার' (Film Bazar) তৈরির বড়সড় পরিকল্পনা চলছে, যেখানে দেশ-বিদেশের নতুন ছবি কেনাবেচা, স্বাধীন চিত্রপরিচালকদের সুযোগ প্রদান এবং বিভিন্ন প্রযোজনা সংস্থার আদান-প্রদানের বড় সুযোগ থাকবে।
8/8
৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব
তাছাড়া গোটা উৎসবের দিনগুলিতে সাজিয়ে তোলা হবে সম্পূর্ণ শহর কলকাতাকে। নন্দন, রবীন্দ্র সদন থেকে শুরু করে শহরের বিভিন্ন প্রেক্ষাগৃহের আশপাশ সেজে উঠবে সিনেমার আলোকসজ্জা ও কাটআউটে। উৎসব প্রাঙ্গণ যেন এক মায়াবী রূপ নেবে।