SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State
LIVE NOW

Live: ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট খুলে আন্তর্জাতিক স্তরে কোটি কোটি টাকার লেনদেনে!সাইবার ক্রাইম পুলিসের জালে দুই

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

Written By Soumita Khan
Published: Nov 24, 2026, 07:57 IST | Updated: Nov 24, 2026, 08:51 IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেওয়া ২০ জন সাংসদের বিরুদ্ধে ১৯ জুন প্রথম লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে অভিযোগ জানান লোকসভায় দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংবিধানের দশম তফশিল অনুযায়ী তাঁদের সাংসদ পদ খারিজের দাবি জানায় তৃণমূল। জবাব দেওয়ার জন্য স্পিকার এখনও পর্যন্ত পাঁচ বার সময়সীমা বাড়িয়েছেন। প্রথমে ১ সেপ্টেম্বর, পরে ২২ সেপ্টেম্বর, ৮ অক্টোবর, ২১ অক্টোবর ও ৩ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়। শেষ বার সময় বাড়িয়ে ২৪ নভেম্বর চূড়ান্ত দিন ধার্য করা হয়েছিল। ২০ জন সাংসদই ব্যক্তিগত ভাবে লিখিত জবাব জমা দিয়েছেন। এ বার তাঁদের বক্তব্য ও নথি খতিয়ে দেখে সিদ্ধান্তের প্রক্রিয়া শুরু করবেন স্পিকার। দশম তফশিলের অধীনে দলত্যাগের অভিযোগ প্রমাণিত হলে তাঁদের সাংসদ পদ খারিজ হতে পারে। অন্যদিকে, বিদ্রোহী সাংসদদের দাবি, তৃণমূলের লোকসভা সদস্যদের দুই-তৃতীয়াংশ তাঁদের সঙ্গে থাকায় সংবিধানের দশম তফশিলের দলত্যাগ বিরোধী আইন তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সেই যুক্তি গ্রহণ করলে সদস্যপদ বহাল থাকতে পারে। ফলে স্পিকারের সিদ্ধান্তের দিকেই নজর রাজনৈতিক মহলের।

অন্ততঃ ৫ দিনের জন্য শুষ্ক আবহাওয়া ফিরল রাজ্যে। কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস অন্ততঃ ৫ দিন নেই। পশ্চিমাঞ্চলে রীতিমতো শীত শীত অনুভূতি। গাঙ্গেয় বঙ্গে আজ রাত থেকেই পারদ পতন। কলকাতায় গতকাল রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২২ এর ঘরে। আজ রাতারাতি সেই পারদ ১৭ ডিগ্রির ঘরে নামতে পারে বলে মৌসম ভবনের আউটলুকে ইঙ্গিত। সেক্ষেত্রে আজই কলকাতায় রাতের পারদে হঠাৎ ৫ ডিগ্রি পতন ঘটতে পারে। অন্ততঃ ২৯ তারিখ পর্যন্ত এরকমই মনোরম আবহাওয়া রাজ্যজুড়ে।

একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES

24 Nov 2026 08:50 IST

NCPI: তৃণমূলের ২০ বিদ্রোহী সাংসদের ভাগ্য নির্ধারণ

তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেওয়া ২০ জন সাংসদের বিরুদ্ধে ১৯ জুন প্রথম লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে অভিযোগ জানান লোকসভায় দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংবিধানের দশম তফশিল অনুযায়ী তাঁদের সাংসদ পদ খারিজের দাবি জানায় তৃণমূল। জবাব দেওয়ার জন্য স্পিকার এখনও পর্যন্ত পাঁচ বার সময়সীমা বাড়িয়েছেন। প্রথমে ১ সেপ্টেম্বর, পরে ২২ সেপ্টেম্বর, ৮ অক্টোবর, ২১ অক্টোবর ও ৩ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়। শেষ বার সময় বাড়িয়ে ২৪ নভেম্বর চূড়ান্ত দিন ধার্য করা হয়েছিল। ২০ জন সাংসদই ব্যক্তিগত ভাবে লিখিত জবাব জমা দিয়েছেন। এ বার তাঁদের বক্তব্য ও নথি খতিয়ে দেখে সিদ্ধান্তের প্রক্রিয়া শুরু করবেন স্পিকার। দশম তফশিলের অধীনে দলত্যাগের অভিযোগ প্রমাণিত হলে তাঁদের সাংসদ পদ খারিজ হতে পারে। অন্যদিকে, বিদ্রোহী সাংসদদের দাবি, তৃণমূলের লোকসভা সদস্যদের দুই-তৃতীয়াংশ তাঁদের সঙ্গে থাকায় সংবিধানের দশম তফশিলের দলত্যাগ বিরোধী আইন তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সেই যুক্তি গ্রহণ করলে সদস্যপদ বহাল থাকতে পারে। ফলে স্পিকারের সিদ্ধান্তের দিকেই নজর রাজনৈতিক মহলের।

24 Nov 2026 07:58 IST

Kolkata Road Accident: নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির ধাক্কা

নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির ধাক্কা। আহত চার জন পথচারী। ঘটনাটি ঘটেছে  সোমবার রাত দশটা নাগাদ। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের বক্তব্য ঢাকুরিয়ায় শরৎ বোস রোডে একটি ছোট চার চাকার প্রাইভেট গাড়ি  অপর প্রান্ত থেকে সজোরে  ছুটে আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে দুজন পথচারীকে ধাক্কা। তারপর রাস্তার পাশে একটি দোকানে গাড়িটি ঢুকে যায়। এই ঘটনায় মোট চারজন আহত হয়। রক্তাক্ত  অবস্থায় আহত চারজনকে স্থানীয়  হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। ঘাতক গাড়িটির চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে  ঘাতক গাড়ি  গাড়িটিকে উদ্ধার করে। এবং চালককে আটক করে। এবং কী কারণে ঘটনা ঘটল সেই বিষয়ে তদন্তে নেমেছে কসবা থানার পুলিস।

24 Nov 2026 07:58 IST

Cyber Crime: কোটি কোটি টাকার আর্থিক লেনদেন

 ভুয়ো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আন্তর্জাতিক স্তরে কোটি কোটি টাকার আর্থিক লেনদেন! এই বিপুল পরিমাণ অর্থের লেনদেনের রহস্য উদ্ঘাটনে তদন্তে নেমে দুই ব্যক্তিকে গ্রেফতার করল শিলিগুড়ি সাইবার ক্রাইম থানার পুলিস। ধৃতদের বিরুদ্ধে আর্থিকভাবে দুর্বল ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণামূলক লেনদেন চালানোর অভিযোগ উঠার পাশাপাশি,নিজেদের নামে তৈরি ভুয়ো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেও বিদেশ থেকে আসা বিপুল পরিমাণ অর্থ লেনদেন করা হতো বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিস।

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

ZEENEWS TRENDING STORIES