জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেওয়া ২০ জন সাংসদের বিরুদ্ধে ১৯ জুন প্রথম লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে অভিযোগ জানান লোকসভায় দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংবিধানের দশম তফশিল অনুযায়ী তাঁদের সাংসদ পদ খারিজের দাবি জানায় তৃণমূল। জবাব দেওয়ার জন্য স্পিকার এখনও পর্যন্ত পাঁচ বার সময়সীমা বাড়িয়েছেন। প্রথমে ১ সেপ্টেম্বর, পরে ২২ সেপ্টেম্বর, ৮ অক্টোবর, ২১ অক্টোবর ও ৩ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়। শেষ বার সময় বাড়িয়ে ২৪ নভেম্বর চূড়ান্ত দিন ধার্য করা হয়েছিল। ২০ জন সাংসদই ব্যক্তিগত ভাবে লিখিত জবাব জমা দিয়েছেন। এ বার তাঁদের বক্তব্য ও নথি খতিয়ে দেখে সিদ্ধান্তের প্রক্রিয়া শুরু করবেন স্পিকার। দশম তফশিলের অধীনে দলত্যাগের অভিযোগ প্রমাণিত হলে তাঁদের সাংসদ পদ খারিজ হতে পারে। অন্যদিকে, বিদ্রোহী সাংসদদের দাবি, তৃণমূলের লোকসভা সদস্যদের দুই-তৃতীয়াংশ তাঁদের সঙ্গে থাকায় সংবিধানের দশম তফশিলের দলত্যাগ বিরোধী আইন তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সেই যুক্তি গ্রহণ করলে সদস্যপদ বহাল থাকতে পারে। ফলে স্পিকারের সিদ্ধান্তের দিকেই নজর রাজনৈতিক মহলের।
অন্ততঃ ৫ দিনের জন্য শুষ্ক আবহাওয়া ফিরল রাজ্যে। কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস অন্ততঃ ৫ দিন নেই। পশ্চিমাঞ্চলে রীতিমতো শীত শীত অনুভূতি। গাঙ্গেয় বঙ্গে আজ রাত থেকেই পারদ পতন। কলকাতায় গতকাল রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২২ এর ঘরে। আজ রাতারাতি সেই পারদ ১৭ ডিগ্রির ঘরে নামতে পারে বলে মৌসম ভবনের আউটলুকে ইঙ্গিত। সেক্ষেত্রে আজই কলকাতায় রাতের পারদে হঠাৎ ৫ ডিগ্রি পতন ঘটতে পারে। অন্ততঃ ২৯ তারিখ পর্যন্ত এরকমই মনোরম আবহাওয়া রাজ্যজুড়ে।
একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES