• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /লাইভ ব্লগ
  • /দেশ
  • /Live: কলকাতা পুরভোট কবে? আজ সুপ্রিম কোর্টের শুনানিতে নজর
Live Now

Live: কলকাতা পুরভোট কবে? আজ সুপ্রিম কোর্টের শুনানিতে নজর

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে- কলকাতা পুরসভার ভোট কি পিছিয়ে যেতে পারে? ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে আইনি জটিলতায় অনিশ্চিত পুরভোটের ভবিষ্যৎ। সেই মামলাতেই আজ, সোমবার সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ শুনানি। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা।

Written BySoumita Khan
Published: Nov 23, 2026, 07:24 IST|Updated: Nov 23, 2026, 07:52 IST
joinshare
Live: কলকাতা পুরভোট কবে? আজ সুপ্রিম কোর্টের শুনানিতে নজর
23 Nov 2026 07:51 IST
share

Kolkata Municipality Election: কলকাতা পুরসভা ভোট

কলকাতা পুরসভার ভোট কি পিছিয়ে যেতে পারে? ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে আইনি জটিলতায় অনিশ্চিত পুরভোটের ভবিষ্যৎ। সেই মামলাতেই আজ, সোমবার সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ শুনানি। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা। উল্লেখ্য, কলকাতা পুরসভার ওয়ার্ডের সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। গত ৬ নভেম্বর হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, পুনর্বিন্যাস সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কলকাতা পুরসভার নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা যাবে না। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। এখন নজর শীর্ষ আদালতের দিকে। হাইকোর্টের নির্দেশ বহাল থাকবে, নাকি তাতে কোনও পরিবর্তন আসবে? আজকের শুনানির উপরেই নির্ভর করছে কলকাতা পুরভোটের পরবর্তী আইনি পদক্ষেপ। ভোটের নির্ঘণ্ট কবে ঘোষণা হবে, তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

23 Nov 2026 07:36 IST

Jalpaiguri: ২০টি গ্যাস সিলিন্ডার উদ্ধার

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে ২০টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করল জলপাইগুড়ি  রাজগঞ্জের বেলাকোবা ফাঁড়ির পুলিস। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে,  রাজগঞ্জ ব্লকের ঘাউড়িপাড়া এলাকায় আশীষ দাস নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায় পুলিস। তল্লাশিতে উদ্ধার হয় ইন্ডিয়ান অয়েলের মোট ২০টি গ্যাস সিলিন্ডার। এরপরই আশীষ দাসকে গ্রেফতার করার পাশাপাশি সিলিন্ডারগুলি বাজেয়াপ্ত করা হয়। পুলিস সূত্রে আরও জানা গিয়েছে, এই ঘটনায় অত্যাবশ্যকীয় পণ্য আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়েছে। কী কারণে ওই বাড়িতে এতগুলি গ্যাস সিলিন্ডার মজুত করে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখছে বেলাকোবা ফাঁড়ির পুলিস। ধৃত আশীষ দাসকে জলপাইগুড়ি আদালতে পেশ করবে পুলিস।

23 Nov 2026 07:36 IST

Jalpaiguri: শীতের আমেজে জলপাইগুড়ি

সাতসকালে প্রকৃতির বুকে যেন শীতের এক অপরূপ ছবি। ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দু, চারপাশে হালকা কুয়াশা আর তারই মাঝে কখনও উঁকি দিচ্ছে মিঠে রোদ। তবে রোদের দেখা মিললেও কমছে না ঠান্ডার দাপট। কনকনে শীতের হাত থেকে বাঁচতে সকাল থেকেই শীতের পোশাক, সোয়েটার, টুপি ও মাফলার জড়িয়ে রাস্তায় বের হচ্ছেন সাধারণ মানুষ। ঠান্ডার আমেজে শরীর গরম করতে চায়ের দোকানেও বাড়ছে ভিড়। এক কাপ গরম চায়ে চুমুক দিয়েই শীতের সকাল উপভোগ করছেন অনেকেই।
 

23 Nov 2026 07:35 IST

Weather Update: একাধিক জেলায় ঘন কুয়াশার দাপট

আবহাওয়া শুষ্ক হতে চলার প্রাথমিক ধাপ হিসেবে আজ ভোরে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ঘন কুয়াশার দাপট থাকতে পারে। আজ থেকে রাজ্যে হাওয়া বদল। রাজ্যের উপকূলীয় জেলা এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ফাঁকা এলাকায় ভোরে কুয়াশা। বেলা বাড়লে কিছুটা জলীয় বাষ্পের অস্বস্তি। বিকেলের পর থেকে শুষ্ক আবহাওয়া। রাতের তাপমাত্রা আজ থেকে শুক্রবারের মধ্যে কোনো কোনো জেলায় ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। কাল মঙ্গলবার সকাল থেকে পুরোপুরি শুষ্ক আবহাওয়া রাজ্য জুড়ে। 

Add Zee News as a Preferred Source
TAGS:
Zee 24 Ghanta Live

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
'একমাস সময় দেওয়া হবে', অ্যাপ বাইকেও এবার হলুদ নম্বর প্লেট?

'একমাস সময় দেওয়া হবে', অ্যাপ বাইকেও এবার হলুদ নম্বর প্লেট?

2

উত্তপ্ত বাংলাদেশ; বিদেশমন্ত্রীকে চিঠি দিচ্ছেন মুখ্যমন্ত্রী ! '২ দিন সীমান্ত বন্ধ করলেই...', বিস্ফোরক শমীক

3

বদলের বাংলায় ফের শিল্প সিঙ্গুরে! কীভাবে জমির ব্য়বস্থা? 'আমরা...' স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

4

বিয়ের মরসুমে এক ধাক্কায় অনেকটা নামল সোনার দর! ক্রেতার মুখে চওড়া হাসি, কয়েক হাজার টাকা কমে দারুণ সস্তা সোনা!

5

৬৫ বছরের বিখ্যাত ছেদির চা-দোকান মোদীর কল্যাণে মুহূর্তে ভাইরাল! আইআইটি-লাগোয়া টি-শপের কাপে খুশির তুফান

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Live Updates: কলকাতা পুরসভার ভোট কি পিছিয়ে যেতে পারে? ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে আইনি জটিলতায় অনিশ্চিত পুরভোটের ভবিষ্যৎ। সেই মামলাতেই আজ, সোমবার সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ শুনানি। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা।

আজ থেকে রাজ্যে হাওয়া বদল। রাজ্যের উপকূলীয় জেলা এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ফাঁকা এলাকায় ভোরে কুয়াশা। বেলা বাড়লে কিছুটা জলীয় বাষ্পের অস্বস্তি। বিকেলের পর থেকে শুষ্ক আবহাওয়া। রাতের তাপমাত্রা আজ থেকে শুক্রবারের মধ্যে কোনো কোনো জেলায় ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। কাল মঙ্গলবার সকাল থেকে পুরোপুরি শুষ্ক আবহাওয়া রাজ্য জুড়ে। 

সরকারি দুরপল্লার বাসে মহিলাদের ফ্রি টিকিট নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য পরিবহণ দফতর। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আর যত খুশি ফ্রি টিকিট পাওয়া যাবে না। ফ্রি টিকিটে লাগাম টানার পথে পরিবহণ দফতর। মহিলাদের ফ্রি টিকিটের অপব্যবহার রুখতে কড়া পদক্ষেপ করছে রাজ্য। পরিবহন নিগমের তরফে খুব শীঘ্রই জারি হতে চলেছে বিজ্ঞপ্তি। 
 

 

 

একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES