Baranagar Case: বরানগর কাণ্ডে গ্রেফতার ১
বরানগর কাণ্ডে গ্রেফতার ১। দিল্লির আনন্দ বিহার স্টেশনের বাইরে থেকে গ্রেফতার করা হল ধরমবীর নামে এক যুবক। নিহত অঞ্জলি সাউয়ের ফ্ল্যাটে ঠিকানা সে জানত বলে খবর। মঙ্গলবার বরানগরের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তরুণীর দেহ।
West Bengal, India Breaking News Live Updates: সাতসকালেই ভূমিকম্পে কেঁপে উঠল শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গ। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.১। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে অস্থায়ী কাঠামো ভাঙল পুলিস। মর্নিং ওয়াকে গিয়ে নাম সংকীর্তনে মাতলেন দিলীপ ঘোষ। পাশাপাশি নজর থাকবে রাজ্যের আবহাওয়া-সহ দেশ ও বিদেশের অন্যান্য খবরে। একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES
বরানগর কাণ্ডে গ্রেফতার ১। দিল্লির আনন্দ বিহার স্টেশনের বাইরে থেকে গ্রেফতার করা হল ধরমবীর নামে এক যুবক। নিহত অঞ্জলি সাউয়ের ফ্ল্যাটে ঠিকানা সে জানত বলে খবর। মঙ্গলবার বরানগরের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তরুণীর দেহ।
শিয়ালদহর হাসনাবাদ শাখায় ভ্যাবলা হল্ট স্টেশনে রেল লাইনে ফাটল দেখা দেওয়ায় আতঙ্ক সাড়ে সাতটা থেকে ট্রেন চলাচল বন্ধ নিত্যযাত্রীরা বিপাকে ৷ স্থানীয় এক ব্যক্তি ঘুম থেকে উঠেই দেখতে পান ট্রেন যাচ্ছে দুটো বগি পেরিয়ে যাওয়ার পর হঠাৎ এই শব্দ তারপর দেখা যায় রেল লাইনে ফাটল ৷ তড়িঘড়ি খবর দেওয়া হয় রেল কর্মীদের ৷ খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পৌঁছায় রেল দপ্তরের কর্মীরা ও জিআরপি। যুদ্ধকালীন তৎপরতায় রেলের ফাটল ছাড়ানোর কাজ চলছে ভ্যাবলা স্টেশন সংলগ্ন এলাকায়
জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়ার জেলার দাচ্ছন-মারওয়াহ এলাকায় কর্তব্যরত অবস্থায় নিখোঁজ হওয়া দুই স্পেশাল পুলিশ অফিসারের (SPO) দেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের খোঁজে গত কয়েক ঘণ্টা ধরে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ তল্লাশি অভিযান চলছিল।
জানা গিয়েছে, ওই দুই এসপিও ধরনা পোস্টের দিকে যাচ্ছিলেন। সেখানে কর্তব্যরত তাঁদের দুই সহকর্মীর দায়িত্ব বুঝে নেওয়ার (রিলিভ করার) কথা ছিল। সেই সময়েই তাঁরা নিখোঁজ হয়ে যান। তল্লাশি অভিযান চলাকালীন ধরনা টপ এলাকা থেকে দু’জনের দেহ উদ্ধার হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, এক এসপিও-র মাথায় এবং অপরজনের পিঠে গুলির চিহ্ন পাওয়া গিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এলাকায় ওত পেতে থাকা জঙ্গিরা তাঁদের ওপর হামলা চালিয়েছে। ওই দুই এসপিও-র কাছে থাকা ইনসাস (INSAS) এবং .৩০৩ রাইফেলগুলিও নিখোঁজ রয়েছে। ফলে হামলাকারীরা অস্ত্র নিয়ে পালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
বরানগরে অঞ্জলি সাউ এর যে মৃত্যু হয়েছে তা সুইসাইড নয় সেটা পরিকল্পিত মার্ডার এমনটাই মনে করেন বরানগরের বিধায়ক সজল ঘোষ। বরানগর পৌরসভা ১৭ নম্বর ওয়ার্ডে শীতলা মাতালেনের একটি ফ্ল্যাট থেকে অঞ্জলি সাউ নামে এক যুবতী ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। তা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়ায় ওই অঞ্চলে। সেটা কি খুন না আত্মহত্যা যদিও তার তদন্ত করছে পুলিশ কিন্তু যুবতীর জামা ছেরা ছিল শরীরের নানা অংশ থেকে রক্ত বেরিয়ে ছিল। তার শরীর থেকে খুলে নেওয়া হয়েছিল। সোনার গহনা। ছাড়াও তার মোবাইল ফোনটি ও পাওয়া যাচ্ছে না। বরানগরের বিধায়ক সেই পরিবারের মানুষ দের নিয়ে বড়নগর থানায় যান এবং পুলিশের সঙ্গে কথা বলেন।
সজল ঘোষের দাবি মেয়েটিকে খুন করা হয়েছে এবং সেই খুনের পেছনে পরিচিত কেউ রয়েছে। তবে পুলিশ তদন্ত করছে খুব শিগগিরই যারাই এই কাজ করে থাকুক তারা ধরা পড়বে এবং দোষীদের চরম শাস্তি হবে।
মর্নিংওয়াকের পর ইকো পার্কে নাম সংকীর্তনে মজলেন সস্ত্রীক দিলীপ ঘোষ। বিজেপির বিধান নগর মন্ডল ২ মহিলা মোর্চার সভাপতি নিরুপমা মন্ডল নাম সংকীর্তন গাইলেন।গানের তালে তাল দিলেন দিলীপ ঘোষ। নাম সংকীর্তন এ সকালবেলা মুখরিত হল ইকোপার্ক।
কলকাতা থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়া বিমান হাইজ্যাক করা হবে বিমানের ওয়াশরুমে লেখা এই ঘটনায় গ্রেপ্তার এক যাত্রী। জিনি এটা লিখেছিলেন একজন পুরুষ যাত্রী জিজ্ঞাসাবাদ স্বীকার করেছেন তিনি একজন ক্যান্সার পেসেন্ট পুলিশের পক্ষ থেকে তার নাম প্রকাশ্যে আনা হচ্ছে না আগামীকাল আদালতে পেশ করা হবে।
ভাঙা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের লোহার স্ট্রাকচার। সাত সকালেই কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের উপস্থিতিতে স্ট্রাকচারটি ভাঙার কাজ করছেন পুরসভার কর্মীরা । জেড ক্যাটেগরির নিরাপত্তা পাওয়ার সময় এই স্ট্রাকচার তৈরি করা হয়েছিল। তবে তারপরও ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে রেখে দেওয়া হয়েছিল সেই শেড। বুলডোজার নিয়ে আসা হল।
ভূমিকম্পে কেঁপে উঠল শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। উৎপত্তিস্থল নেপাল। নেপালের কোশী প্রদেশের ৫ কিলোমিটার উত্তর পূর্বে ভোর সাড়ে ৪ টেয় সৃষ্টি হওয়া এই কম্পনের মাত্রা ছিল ৫.১ রিখটার। পশ্চিমবঙ্গ ছাড়াও কম্পন অনুভূত হয়েছে চিন বাংলাদেশ এবং সিকিমে।