• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /লাইভ ব্লগ
  • /দেশ
  • /Breaking News Live Updates: বরানগর কাণ্ডে বড় আপডেট! দিল্লি থেকে গ্রেফতার ১
Live Now

Breaking News Live Updates: বরানগর কাণ্ডে বড় আপডেট! দিল্লি থেকে গ্রেফতার ১

Breaking News Live Updates: কলকাতা থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়া বিমান হাইজ্যাক করা হবে বিমানের ওয়াশরুমে লেখা এই ঘটনায় গ্রেপ্তার এক যাত্রী

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Nov 12, 2026, 07:59 IST|Updated: Nov 12, 2026, 23:40 IST
joinshare
Breaking News Live Updates:  বরানগর কাণ্ডে  বড় আপডেট! দিল্লি থেকে গ্রেফতার ১
Image Credit: লাইভ আপডেট
12 Nov 2026 23:37 IST
share

Baranagar Case: বরানগর কাণ্ডে গ্রেফতার ১

বরানগর কাণ্ডে গ্রেফতার ১। দিল্লির আনন্দ বিহার স্টেশনের বাইরে থেকে গ্রেফতার  করা হল ধরমবীর নামে এক যুবক। নিহত অঞ্জলি সাউয়ের ফ্ল্যাটে ঠিকানা সে জানত বলে খবর। মঙ্গলবার বরানগরের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তরুণীর দেহ।
 

12 Nov 2026 09:49 IST

Rail News: বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল রেল

শিয়ালদহর হাসনাবাদ শাখায় ভ্যাবলা হল্ট স্টেশনে রেল লাইনে ফাটল দেখা দেওয়ায় আতঙ্ক  সাড়ে সাতটা থেকে  ট্রেন চলাচল বন্ধ নিত্যযাত্রীরা বিপাকে ৷ স্থানীয় এক ব্যক্তি ঘুম থেকে উঠেই দেখতে পান ট্রেন যাচ্ছে দুটো বগি পেরিয়ে যাওয়ার পর হঠাৎ এই শব্দ তারপর দেখা যায় রেল লাইনে ফাটল ৷ তড়িঘড়ি খবর দেওয়া হয় রেল কর্মীদের ৷ খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পৌঁছায় রেল দপ্তরের কর্মীরা ও জিআরপি। যুদ্ধকালীন তৎপরতায় রেলের ফাটল ছাড়ানোর কাজ চলছে ভ্যাবলা স্টেশন সংলগ্ন এলাকায়
 

12 Nov 2026 09:47 IST

JK Attack: SPO-র দেহ উদ্ধার

জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়ার জেলার দাচ্ছন-মারওয়াহ এলাকায় কর্তব্যরত অবস্থায় নিখোঁজ হওয়া দুই স্পেশাল পুলিশ অফিসারের (SPO) দেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের খোঁজে গত কয়েক ঘণ্টা ধরে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ তল্লাশি অভিযান চলছিল।

জানা গিয়েছে, ওই দুই এসপিও ধরনা পোস্টের দিকে যাচ্ছিলেন। সেখানে কর্তব্যরত তাঁদের দুই সহকর্মীর দায়িত্ব বুঝে নেওয়ার (রিলিভ করার) কথা ছিল। সেই সময়েই তাঁরা নিখোঁজ হয়ে যান। তল্লাশি অভিযান চলাকালীন ধরনা টপ এলাকা থেকে দু’জনের দেহ উদ্ধার হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, এক এসপিও-র মাথায় এবং অপরজনের পিঠে গুলির চিহ্ন পাওয়া গিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এলাকায় ওত পেতে থাকা জঙ্গিরা তাঁদের ওপর হামলা চালিয়েছে। ওই দুই এসপিও-র কাছে থাকা ইনসাস (INSAS) এবং .৩০৩ রাইফেলগুলিও নিখোঁজ রয়েছে। ফলে হামলাকারীরা অস্ত্র নিয়ে পালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

12 Nov 2026 08:32 IST

Barahanagar Death: বরাহনগরে মৃত্যু

বরানগরে অঞ্জলি সাউ এর যে মৃত্যু হয়েছে তা সুইসাইড নয় সেটা পরিকল্পিত মার্ডার এমনটাই মনে করেন বরানগরের বিধায়ক সজল ঘোষ। বরানগর পৌরসভা ১৭ নম্বর ওয়ার্ডে শীতলা মাতালেনের একটি ফ্ল্যাট থেকে অঞ্জলি সাউ নামে এক যুবতী ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। তা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়ায় ওই অঞ্চলে। সেটা কি খুন না আত্মহত্যা যদিও তার তদন্ত করছে পুলিশ কিন্তু যুবতীর জামা ছেরা ছিল শরীরের নানা অংশ থেকে রক্ত বেরিয়ে ছিল। তার শরীর থেকে খুলে নেওয়া হয়েছিল। সোনার গহনা। ছাড়াও তার মোবাইল ফোনটি ও পাওয়া যাচ্ছে না। বরানগরের বিধায়ক সেই পরিবারের মানুষ দের নিয়ে বড়নগর থানায় যান এবং পুলিশের সঙ্গে কথা বলেন। 
সজল ঘোষের দাবি মেয়েটিকে খুন করা হয়েছে এবং সেই খুনের পেছনে পরিচিত কেউ রয়েছে। তবে পুলিশ তদন্ত করছে খুব শিগগিরই যারাই এই কাজ করে থাকুক তারা ধরা পড়বে এবং দোষীদের চরম শাস্তি হবে।

 

12 Nov 2026 08:25 IST

Dilip Ghosh: নাম সংকীর্তনে মাতলেন দিলীপ ঘোষ

মর্নিংওয়াকের পর ইকো পার্কে নাম সংকীর্তনে মজলেন সস্ত্রীক দিলীপ ঘোষ। বিজেপির বিধান নগর মন্ডল ২ মহিলা মোর্চার সভাপতি নিরুপমা মন্ডল নাম সংকীর্তন গাইলেন।গানের তালে তাল দিলেন দিলীপ ঘোষ।  নাম সংকীর্তন এ সকালবেলা মুখরিত হল ইকোপার্ক।
 

12 Nov 2026 08:25 IST

Kolkata Airport: হাইজ্যাক আতঙ্কাকাণ্ডে গ্রেফতার বিমানযাত্রী

কলকাতা থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়া বিমান হাইজ্যাক করা হবে বিমানের ওয়াশরুমে লেখা এই ঘটনায় গ্রেপ্তার এক যাত্রী। জিনি এটা লিখেছিলেন একজন পুরুষ যাত্রী জিজ্ঞাসাবাদ স্বীকার করেছেন তিনি একজন ক্যান্সার পেসেন্ট পুলিশের পক্ষ থেকে তার নাম প্রকাশ্যে আনা হচ্ছে না আগামীকাল আদালতে পেশ করা হবে।
 

12 Nov 2026 08:22 IST

Abhishek Banerjee: অভিষেকের বাড়ির সামনে অস্থায়ী কাঠামো ভেঙে ফেলা হল

ভাঙা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের লোহার স্ট্রাকচার।  সাত সকালেই কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের উপস্থিতিতে স্ট্রাকচারটি ভাঙার কাজ করছেন পুরসভার কর্মীরা । জেড ক্যাটেগরির নিরাপত্তা পাওয়ার সময় এই স্ট্রাকচার তৈরি করা হয়েছিল। তবে তারপরও ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে রেখে দেওয়া হয়েছিল সেই শেড। বুলডোজার নিয়ে আসা হল।

12 Nov 2026 08:21 IST

Earthquake: শিলিগুড়িতে ভূমিকম্প

ভূমিকম্পে কেঁপে উঠল শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। উৎপত্তিস্থল নেপাল। নেপালের কোশী প্রদেশের ৫ কিলোমিটার উত্তর পূর্বে ভোর সাড়ে ৪ টেয় সৃষ্টি হওয়া এই কম্পনের মাত্রা ছিল ৫.১ রিখটার। পশ্চিমবঙ্গ ছাড়াও কম্পন অনুভূত হয়েছে চিন বাংলাদেশ এবং সিকিমে।

Add Zee News as a Preferred Source
TAGS:
National News

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
ভোরের কুয়াশা চিরে আচমকা কেঁপে উঠল উত্তরবঙ্গ! সাতসকালে ভূমিকম্পে তীব্র আতঙ্ক পাহাড়-সমতলে

ভোরের কুয়াশা চিরে আচমকা কেঁপে উঠল উত্তরবঙ্গ! সাতসকালে ভূমিকম্পে তীব্র আতঙ্ক পাহাড়-সমতলে

2

'আগামী দিন আবার তৃণমূলের, ২০৩৬ সালে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়'! বিস্ফোরক দাবি

3

সরকারের 'মুখপাত্র' ৩ মন্ত্রী! কাদের দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী? শমীকের মন্তব্যের পরই পদক্ষেপ

4

দিল্লি, বারাণসী ঘুরে কলকাতায়! হোটেলে জার্মান নাগরিকের রহস্যমৃত্যু

5

আর ৮০ নয়, এবার ৬৫ হলেই ফুল পেনশন? ১,০০০ থেকে বেড়ে ৩,০০০ টাকা হবে চিকিৎসা ভাতা? কেন্দ্রীয় সরকারের বড় পদক্ষেপ

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

West Bengal, India Breaking News Live Updates: সাতসকালেই ভূমিকম্পে কেঁপে উঠল শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গ। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.১। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে অস্থায়ী কাঠামো ভাঙল পুলিস। মর্নিং  ওয়াকে গিয়ে নাম সংকীর্তনে মাতলেন দিলীপ ঘোষ। পাশাপাশি নজর থাকবে রাজ্যের আবহাওয়া-সহ দেশ ও বিদেশের অন্যান্য খবরে। একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES